somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়োলজিক্যাল শব্দ ছাড়া কি শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের ব্যাখ্যা দেয়া সম্ভব ? -সামুর মডারেটগণ বোধ করি বায়োলজিক্যাল শব্দ পছন্দ করেন না

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ১৮ সেপ্টেম্বর একটা লেখা পোস্ট করি। পরের দিন সামু কর্তৃপক্ষ লেখাটি ব্লগ থেকে উঠিয়ে নেয়। অথচ পাঠকদের কেউ কেউ লেখাটিকে স্টিকি করারও প্রস্তাব রেখেছিল। লেখাটির মূল বিষয়বস্তু ছিল, টয়লেট ব্যবহারের সময় কী কী বিষয় লক্ষ্য রাখা দরকার। মূলতঃ বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে বিষয়টি পর্যালোচনা করা হয়েছিল। লেখার মধ্যে দু’একটা বাক্য ছিল, যা সব শ্রেণীর পাঠকের কাছে সুন্দর মনে হবে না। তবে যাঁদের জীববিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্রের ধারনা আছে, তাদের কাছে মোটেও শ্শ্রুতিকটু মনে হবে না। আমি বেসিক্যালি বায়োলজি মানসিকতার মানুষ। বায়োলজিরই শিক্ষক হিসেবেই অনার্স ও এম.এস-সি শ্রেণীতে পাঠদানে অভ্যস্ত। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়েই বর্তমানে ডেপুটেশনে গবেষণায় সম্পৃক্ত। সেজন্য জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট শব্দগুলো আমার বা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়। লেখার মধ্যে অনেক সময় পাঠকের অপছন্দনীয় বায়োলজির শব্দ এসে যায়। পাঠকগণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। জানি সামুতে বিভিন্ন শ্রেণীর পাঠক আছেন। তাঁদের কথা আমার স্মরণ রাখা উচিত। তারপরেও বলব আমার সেই লেখায় এমন কোন অসভ্য শব্দ ব্যবহার করি নাই যে লেখাটি ওয়েবসাইট থেকে উঠিয়ে নিতে হবে।

সামুতে আমার লেখালেখির বয়স ২ বছর ১ মাস। মোট লেখা দিয়েছি ৬৩টি। সেপ্টেম্বর মাসে ১৫ দিনে ৮টি লেখা পোস্ট করেছি। সবগুলো লেখাই মানুষের জীবনঘনিষ্ট। তার পরেও সেই লেখার জন্য সামু আমাকে দুইটি শাস্তি দিল।
এক : লেখা প্রকাশের পরের দিন লেখাটি উঠিয়ে নিয়েছে,
দুই : লেখক হিসেবে আমার গ্রেড অবনমিত করেছে। ছিলাম নিরাপদ শ্রেণীতে। অবনমিত করেছে সাধারণ শ্রেণীতে।

ব্যাপারটি দেখে মনে দারুণ কষ্ট অনুভব করেছি। সিদ্ধান্ত নিয়েছিলাম, সামুতে আর কখনো লেখব না। জানি আমার মতো হাজারো লেখক না লেখলে হয়ত সামুর কিছুই হবে না। কিন্তু এমন একটা ব্লগে লিখে নিজের মনের সৃষ্টিশীলতাকে গলা টিপে হত্যা করতে চাই না। সামু আমার লেখক মনের যে ক্ষতি করেছে-তা থেকে নিজেকে উদ্ধার করতে পারব কিনা বুঝতে পারছি না !
সেই থেকে আর কোন লেখা পোস্ট করিনি। একদিন দেখলাম সামু নিজের থেকেই আমার গ্রেড ফিরিয়ে দিয়েছে। আবার আমাকে লেখক হিসেবে নিরাপদ শ্রেণীতে রেখে সম্মানিত করেছে। ধন্যবাদ সেজন্য। কিন্তু আমার সেই লেখাটি ওয়েবসাইটে আর ফিরিয়ে দেয়নি। তাই সামুর কাছে আমার বিনীত আবেদন-সামু যেন আমাকে এই ওয়েবসাইট থেকে একেবারে বাতিল করে দেয় অথবা আমার সেই লেখা আবার ফিরিয়ে দেয়।

প্রিয় পাঠক সেই লেখাটি যদি পড়তে চান তবে এই ঠিকানায় আমাকে ই-মেইল করুন। পাঠিয়ে দেব আপনার ঠিকানায়।
[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৫
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×