একটা ছোট্ট ধাক্কা ...
১৪ ই জুন, ২০০৬ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে লাল মিয়া (23) নামে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইস্টার্ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটেছে। হত্যাকারী জুয়েল নামক যুবক কে গণধোলাই এর পর স্থানীয় বাসিন্দারা পুলিশে সোপর্দকরেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া জুয়েল বি/241, ইস্টার্নহাউজিংয়ের বাড়ি মালিকের ব্যক্তিগত গাড়িচালক। গতকাল দুপুর আড়াইটার দিকে জুয়েল একটি রিকশায় ইস্টার্নহাউজিংয়ে তার গাড়ির মালিকের বাসার সামনে এসে নামেন। 8 টাকা রিকশা ভাড়া দেওয়ার পর লাল মিয়া আরও 2 টাকা দাবি করেন। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল লাল মিয়াকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এক পর্যায়ে লাল মিয়া নিস্তেজ হয়ে পড়লে উপস্থিত জনতা তাকে স্থানীয় নাহার ক্লিনিকে নিয়ে যান।সেখানে লালমিয়ার মৃত্যুহয়।"
আজকে সকালের প্রথম আলো'য় পড়লাম। ইদানীং বিভিন্ন ধরনের নেগেটিভ খবর পড়তে পড়তে-সত্যি কথা বলতে দু'একটা মৃত্যুর খবর আর তেমন গায়ে লাগেনা (যদিও খুবই লজ্জার কথা-কিন্তু আসলেও এতটাই 'নিম্নমানের মানুষ' হয়ে গেছি!)।তবু,মাত্র দুই টাকার জন্য মানুষের মৃত্যুর কথা শুনলে এখনো একটু ধাক্কা লাগে..ভয় হচ্ছে-কবে যেন এই ধাক্কা টুকুও শেষ হয়ে যায়. .জানিনা,আর কত ধাক্কা খাওয়ার পর আমি আবার 'মানুষ' এ ফিরতে পারব?(অথবা আদৌ পারব কি?...)
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৬ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন