**************
বিপদে সম্মুখে রাখি তোমার মধুর নাম
যে মধুময় নামে ভরা জান্নাতি আঞ্জাম ।
দেহ মরে আত্মার কভু হয়না সে মরন
যেভাবে দাও সত্য দিশা হোক সে মহৎ পন ।
যার যা লেখা কপাল মাঝে ঘটবে তাহা জানি
বিশ্বাস রাখি খোদার লীলা তারই সত্য বানি ।
হে দয়াময় চিনতে তোমায় দাও বুকেতে বল
তোমার করুণা ঝরুক আজি চোখে মোদের জল ।
আর যাওয়ার নাইগো গন্তব্য ছুটি তোমার দিকে
দাও হে ভরসা দয়াল মোদের সুনজরে দেখে ।
দয়াল নবীজীর রহমত ইসলাম , দিও সত্য দিশা
ঈমানেরই সওদা লয়ে দিলে তাজা রাখি আশা ।
হে দয়াময় বারিতায়লা নামটি সদা রাখি স্মরণ
মোদের কলমা নছিব হয় যেন গো আসলে কঠিন মরণ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



