somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার ট্রাজেডীঃ আশা-হতাশা-প্রত্যাশা/দাবী

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশা -: অগনিত ছোট ছোট মৃত্যুকুপে এখনও প্রাণের স্পন্দন। ৩শতাধিক লাশের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় আড়াইহাজার জীবন্ত মানুষ। এই দুর্ভাগা দেশে এখন একটি জীবন্ত মানুষের প্রত্যাবর্তনে হাসি ফোটে ক্রন্দসি ২০ কোটি মুখে।

হতাশা -: পেশাদার, অপেশাদার, স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলছে উদ্ধার তৎপরতা; আশাজাগানিয়া এই মানুষগুলো জীবন্তের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালাচ্ছে কোনপ্রকার আধুনিক সরাঞ্জামাদি ছাড়াই।সামান্য কিছু জিনিস চেয়েছিল প্রথম দিনথেকেই। পোর্টাবেল অক্সিজেন, চার্জার লাইট-ফ্যান ইত্যাদি।দেশে প্রতিদিন লাখ লাখ চার্জার লাইট বিক্রি হয় শুধু চক বাজারেই। BOL (বাংলাদেশ অক্সিজেন লি) সরকারী ব্যাংক থেকে শত শত কোটি টাকা লোন নিয়ে দেশময় অক্সিজেন ব্যবসা চালাচ্ছে। মফস্বলের ফার্মেসীতেও পোর্টাবেল অক্সিজেন পাওয়া যায়। জীবিতদের রক্ষাকরার ৭২ ঘন্টা সময় দ্রুতই ফুরিয়ে আসছে অথচ এখনও মানুষ মারা যাচ্ছে অক্সিজেন কিংবা সামান্য চার্জারের আলো-বাতাসের অভাবে। সরকারের একাধিক মন্ত্রী পালাক্রমে ২৪ঘন্টা তদারকি ডিউটি করছে তারপরও এই সামান্য জীবনদায়ী সামগ্রীর সংকট কাটছে না। এই অব্যবস্থাপনা, এই অপ্রতুলতা আমাদের হতাশ করে।

প্রত্যাশা ও দাবী-: একবার এক স্বরাষ্ট্রমন্ত্রী কইসিলো সন্ত্রাসীরা মাডির নীচে লুকাইলেও মাডি খুইড়া ধরা হইবো! মাডির নীচে আট তলা খুইড়া অমরা জীবন্ত মানুষ উদ্ধার করতে পারি অথচ তিনদিন চইলা যাইচ্ছে রানাসহ রক্তচোষা গার্মেন্টস মালিকদের একজনরেও দেশের কোথাও থেইকে জীবিত অথবা মৃত উদ্ধার করা গেল না। রানারা যতই অন দা রান থাকুক উদ্ধারকর্মীদের মত সত্যোদ্যমী থাকলে ওদের উদ্ধার কি আদৌ কোন ব্যাপার ছিল?
৭২ ঘন্টা পর জীবিত উদ্ধারকর্মের সমাপ্তি হবে। একই আল্টিমেটাম যেন কার্য্যকারী হয় ওদেরও প্রতি যারা এই কাঠামোগত গণহত্যার জন্য দায়ী। না হইলে চানপুইরা মখারে পার্মানেন্টলি চান্দের দ্যাশে পাডানো হইবো ! আমগো চাঁনপুইরা স্বরাষ্ট্রমন্ত্রী মখা খাম্বাতত্ত্ব দিয়া এই দুর্যোগেও যে বিনুদন দিল তাতে অপরাধী ধরাতো দুরে থাক রানারা আরো বড় রানার হইবো; ম্যারাথন কিলিং চলতেই থাকবো। আমাগো লজ্জা নিবরণের জন্য হরতাল কিংবা হেফাজতের ফতোয়া পরোয়া না কইরা সেলাই দিদিমনিরা দিনমান পরিশ্রম কইরা যায়। আর আমগো রক্তচোষা, পোশাকী মালিকরা অতি মুনফালোভে ফি বছর ওদেরই হত্যা করে শ’ধরে।তবু মোগো লজ্জা হয় না!
জীবিত উদ্ধারের ৭২ ঘন্টা সময় শেষের মধ্যে যদি রানাসহ পোষাকী খুনি গার্মেন্টস মালিকগো সকলরে জীবিত অথবা মৃত গ্রেফতার করা না হয় তবে অপেশাদার এই উদ্ধারকর্মীদের নিয়ে অবৈধ বিজিএমই ভবন ভাঙনের দায়িত্ব লইবে শ্রমিক-কর্মী-আমজনতা
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×