somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি না জানলেও..../সুনীল সমুদ্র

১৮ ই অক্টোবর, ২০০৬ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দিনটির কথা আমি লুকাতে পারিনি।

তুমি না জানলেও জেনেছে প্রকৃতি।
জেনেছে বৃষ্টি, বৃক্ষ আর বিরহী এক নদী।
প্রকৃতির চেয়ে প্রকৃত বন্ধু্ কে আর জীবনে ছিল বলো?
আকাশ আর সমুদ্রের চেয়ে বেশী ব্যাকুলতায়
কে আর পেরেছে বলো- আমার কষ্টগুলো শুষে নিতে?

আমি তাই চুপি চুপি তাদের বলেছি।
বলেছি বরষা-ভেজা হে বিষন্ন আকাশ
কেবল তুমিই জেনে রাখো-
আজ আমার জন্মদিন ছিল।

বলেছি অন্তহীণ- হে নীলের সাগর
কেবল তুমিই জেনে রাখো-
আজ সারাদিন কৃষ্ণচূড়ার সব লাল
রক্তের অক্ষরে কবিতায়
আমার না বলা কথাই অকপট লিখেছিল।

বলেছি পংকীলতাহীণ- হে ভোরের বাতাস
কেবল তুমিই জেনে রাখো-
পৃথিবীর তাবৎ পাখীদের যতো আনন্দ-সঙ্গীত
কী প্রবল ভালবাসায়- আমার জন্যই আজ-
উৎসর্গীত ছিল।

কেবল তুমিই পৃথিবীকে জানিয়ে দাও-
আকাশের শুভ্র যতো মেঘ, কী প্রবল মমতায়
আমার জন্য আজ-পাঠিয়ে দিয়েছে- উচ্ছাসে
জন্মদিনের এক অপরূপ বিভাময় কেক।

কেবল তুমিই পৃথিবীকে জানিয়ে দাও-
ইউক্যালিপটাসের চূড়ায় বসে নিঃসঙ্গ এক দোয়েল
কী প্রবল যত্নে গেয়েছে তার জীবনের শ্রেষ্ঠ এক গান-
শুধু একবার-শুভেচ্ছার সুর মেখে- শোনাতে আমাকে ।

জানাও-
কেমন অবাক করা এক নদীর ঢেউ এসে
কী প্রবল মুগ্ধতায় আমার পায়ের তলায়
আছড়ে পড়ে বলেছে- পৃথিবীর সবাই ছাড়ুক-
দিগন্ত কাঁপিয়ে তবু আমিই থেকে যাবো আজীবন
নিখাদ বন্ধুর মতো- আঁকড়ে তোমাকে।

জানিয়ে দাও-
ভালবাসাহীণ বৈরী পৃথিবী থেকে আসা
জাগতিক সব মেইল বন্ধ হয়েছে, তবু সাবলীল
আমার মেইলবক্সে জমা হয়েছে
স্বর্গ থেকে পাঠানো সব শুভেচ্ছার শব্দ মাখা
অদ্ভুত-অপ্সরা চিঠি।

জানিয়ে দাও-
একজন তার ফুলের তোড়াটি পাঠাতে ভুলে যায় বলে
পৃথিবীর সকল বাগান-একযোগে
কী প্রবল আবেগ মিশিয়ে-
তুলে দেয় তুলনাহীণ প্রীতির পুষ্প,
অনিঃশেষ ভালবাসায়-ভাসাতে আমাকে।

জানাও-
একজন তার প্রীতির শুভাশিস পাঠাতে ভুলে যায় বলে
কী প্রবল রৌদ্রের উজ্জ্বলতা মেখে
দুরন্ত দুপুর আমার জন্য পাঠিয়ে দেয়
রঙধনু রঙে লেখা- সুবর্ণ আশিস।

প্রকৃতির চেয়ে প্রকৃত বন্ধু্ কে আর জীবনে ছিল বলো?
বৃষ্টি আর বাতাসের চেয়ে বেশী বেগবান হয়ে
কে আর পেরেছে বলো- জমে জমে পাথর হয়ে যাওয়া
এ বিশাল কষ্ট গলাতে?


বিশ্বাস করো,
তুমি না জানলেও জেনেছে প্রকৃতি।
জেনেছে ভোরের বিশুদ্ধ বাতাস,পূর্ণিমার অপরূপ আলো-

যা কিছু কান্না জমেছিল জীবনে আমার
সমুদ্র নিমিষে শুষে বানিয়ে দিয়েছে আজ-
অপরূপ আলোকজ্জ্বল কিছু ‘মুক্তো’, তাদের।

যা কিছু অনুযোগ জমা ছিল জীবনে আমার
আকাশ নিমিষে শুষে বানিয়ে দিয়েছে আজ-
কবিতার কবোষ্ণ বুক জুড়ে
দ্বিধাহীণ দীপ্তিময় ‘শব্দ’, তাদের।


কেউ না পারুক-
কেবল সুনীল সমুদ্র পারে
আকাশ, বৃক্ষ আর পাখিদের অতিথি বানিয়ে
নিসর্গের বাগানে তার অপরূপ
এমন অদ্ভূত এক
জন্মদিন কাটাতে !


রচনাকালঃ ১৬ই অক্টোবর, ২০০৬
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৫১
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

×