প্রেমের বাঁশ
০৯ ই মার্চ, ২০০৮ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমায় দেখে প্রথম যেদিন
দিলা মিচকি হাসি
মনে প্রেমের বান ডাকিল
বাজলো মোহন বাঁশি
ক্লাস ফালায়া সারাটা দিন
তুমার স্কুলের পাশে
খাড়ায় খাড়ায় গাছ হইলাম
তুমায় দেখার আশে
অবশেষে যেদিন তুমি
রাখলা হাতে হাত
কছম খোদার গলা দিয়া
উঠতেছিল ভাত
তারপরেতে তোমার সাথে
কত ঘুরাঘুরি
আমি হইলাম ফরহাদ আর
তুমি হইলা শিরি
সিনেমাতে তোমায় নিয়া
গেছি কত দিন
তোমায় নিয়া স্বপ্নে দেখছি
কত গানের সিন
চাইনিজেতে লইছি তোমায়
বাপের পকেট কেটে
সারাজীবন থাকতে চাইছি
তোমার স্কুলের গেটে
সেই সে তুমি মোরে থুইয়া
বিয়া বইসা গেলা
কুয়েত ফিরত পোলা কি
আমার থনেও ভালা?
এহন তোমার বসন্তকাল
আমার চৈত্রি মাস
প্রেম কইরা খাইছি হালায়
এমুন বোরাক বাঁশ!!
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন