মুখ চেপে রাখলেই কি কন্ঠরোধ করা যায়?
এই দেখ আমি বলতে পারি!!
কেমন করে আটকাবে আমাকে -
গলা চেপে ধরবে?
আমার ভাবনাগুলোকে কী আটকাতে পারবে তাতে?
পারবে না, কখনো পারবে না।
আমার রক্তের প্রতি কণা কথা বলবে,
আমার প্রতিটি কোষে জন্মাবে নতুন নতুন মুখ...!
এভাবে কী কন্ঠ রোধ করা যায়?
যায় না!
পারলে আমার আত্মাকে রুদ্ধ কর,
আসো, চেষ্টা করে দেখ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


