কোরবানীর হাট [রসের হাঁড়ি]
১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জমছে বাজার চলছে গরম
রসের হাঁড়ির হাটে,
এসো সবাই দেখো কেমন
দিনটা দারুণ কাটে!
পালে পালে আসছে গরু
তারচে বেশি লোক,
এরই মাঝে করতে সদাই
রাখবে খোলা চোখ!
সাইজটা ভাল,দেখতে তাজা
শিংটা আকাশছুঁই,
দামটা তবু নয়কো বেশি
মাত্রতো লাখ দুই!
এই যে দেখ বিশাল গরু
স্বাস্থ্যটাও বেশ,
দামটা শুনে ইচ্ছে করেই
ছিঁড়বে মাথার কেশ!
গরুর দামে হলে বেজার
কিনতে পারো ছাগল,
গরুর দামে ছাগল নিলে
বলবে না কেউ পাগল!
তাও যদি মন না ভরে
মগজটা হয় পানি,
বাজার ভরা মোরগ আছে
তাতেই সারো কুরবানী!
-----------------------------------------
-----------------------------------------
সামহোয়ারের সকল বন্ধুদেরকে রসের হাঁড়ির পক্ষ থেকে অগ্রিম গরু মোবারক (অথবা ছাগল মোবারক)
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক...
...বাকিটুকু পড়ুন

১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!...
...বাকিটুকু পড়ুন
আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
...
...বাকিটুকু পড়ুনসরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন
আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!
তুমি ভুল!
চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!
বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন