ল্যাজ-কাহিনী
১৬ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার একটা ল্যাজ ছিল
কেমন সুন্দর দুলতাম ।
রাতের বেলায় গুটিয়ে রেখে
সকাল বেলায় খুলতাম ।
বাসে ট্রামে প্রচুর ভিড়ে
ল্যাজটা দিত কাজে ।
হাত ফসকিয়ে গেলেও তো ভাই
ল্যাজ ফসকাতো না যে ।
অফিসেতেও ল্যাজটা আমার
থাকতো নাকো বসে ।
মাউস খানা ঠিক করে সে
ধরত এঁটে কষে ।
ল্যাজের জন্য আমার ভাই
নাম হয়েছিল বেশ ।
তখন যদি জানতেম
এটাই হবে শেষ ।
হঠাৎ একদিন অফিসে
পেলাম একটা ফ্যাক্স ।
ল্যাজের জন্য আমায় নাকি
দিতেই হবে ট্যাক্স ।
ট্যাক্স দিয়েও ঝামেলার
হল নাকো অন্ত ।
পুলিশ এল বাড়িতে
বিকশিত দন্ত ।
মানুষের ল্যাজ নাকি
বেআইনী কাজ ।
শুনে আমার মাথায়
পড়ল যেন বাজ ।
কিছুই হল নাকো
অনেক করেও হাঁটা ।
কয়েকদিন বাদেই আমার
ল্যাজটা গেল কাটা ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুন