somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমপিউটার সেন্টার গুলো থেকে সাবধান

১৭ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকেই কমপিউটারের বিভিন্ন কোর্স করার জন্য কমপিউটার সেন্টার গুলোর দ্বারস্থ হই । কিন্তু এই বেশিরভাগ কমপিউটার সেন্টার গুলোই স্রেফ টাকা খিঁচে নেবার কল । তাই এদের থেকে সাবধান । আপনার ভাগ্য খারাপ হলে আপনার বহু টাকা এদের পিছনে জলাঞ্জলি যেতে পারে । বিনিময়ে আপনি কিছুই শিখবেন না ।
কোনো কমপিউটার সেন্টারে অ্যাডমিশন নেবার আগে কিছু সাবধানতা অবলম্বন করুন । আমি এরকম কমপিউটার সেন্টারের স্টুডেন্ট ছিলাম এবং অল্প কিছু দিন এইরকম একটি কমপিউটার শিক্ষা কেন্দ্রে পড়িয়েওছি । সেই অভিজ্ঞতা থেকেই আমি এটা লিখছি ।

(১) কোনো বিষয়ে অ্যাডমিশন নেবার আগে কম করে পাঁচ থেকে ছয়টি আলাদা আলাদা কমপিউটার সেন্টারে যান এবং তাদের সাথে কথা বলুন ।

(২) কাউন্সেলারদের (অর্থাৎ যারা খোঁজখবর নিতে আসা স্টুডেন্টদের অ্যাটেন্ড করে) কথার ফাঁদে সহজে ভুলবেন না । এরা আপনাকে ভুজুং ভাজুং দিয়ে যেভাবেই হোক অ্যাডমিশন করাবার চেষ্টা করবে ।

(৩) অ্যাডমিশন নিতে কখনও তাড়াহুড়ো করবেন না । এর আপনাকে বলবে যে দেরি করলে কোর্সের রেট বেড়ে যাবে । এসব হচ্ছে একেবারে বাজে কথা । এসবে বিশ্বাস করবেন না ।

(৪) অ্যাডমিশন নেবার আগে তাদের ল্যাব, কমপিউটার স্বচক্ষে দেখুন । তাদের লাইব্রেরি দেখুন । দেখুন যে তাতে পুরনো বই আছে নাকি নতুন আপ টু ডেট বই আছে । ইন্টারনেটের সুবিধা দেবে কিনা বুঝে নিন ।

(৫) কমপিউটার সেন্টারের বাইরে তাদের স্টুডেন্টদের সঙ্গে কথা বলুন । দেখুন তারা কি বলে । এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ।

(৬) একসাথে সব সেমিস্টারের জন্য অ্যাডমিশন নেবেন না । এবং ডিসকাউন্টের লোভে বেশি টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন না । মাঝপথে যদি আপনি কোর্স ছেড়ে দেন অথবা করতে না পারেন তবে পুরো টাকাই জলে যাবে ।

(৭) কমপিউটার সেন্টারটা কতদিনের পুরোনো সে ব্যাপারে খোঁজ খবর করুন । সেন্টারটা বেশি নতুন হলে আরও ভালও করে খোঁজ খবর করা দরকার ।

(৮) সম্ভব হলে কোনো বড় শহরের বড় সেন্টারে অ্যাডমিশন নিন । মফস্বল ছোটো শহরের সেন্টার গুলোর কোয়ালিটি নিয়ে অনেক সময়েই সমস্যা থাকে ।

(৯) চাকরির গ্যারান্টি যারা দেয় তাদের থেকেও সাবধান থাকুন । কেননা কেউ কখনও কাউকে চাকরির গ্যারান্টি দিতে পারে না । চাকরি নির্ভর করবে আপনার কোয়ালিটির উপর ।

(১০) ফ্যাকাল্টিদের সম্পর্কে খোঁজ নিন । তাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে জানুন ।

অ্যাডমিশন নেবার পর আপনি যে যে সমস্যার সম্মুখীন হতে পারেন তা হল

(১) বাজে ফ্যাকাল্টি দিয়ে ট্রেনিং দেওয়া - অধিকাংশ সেন্টারেই ফ্যাকাল্টিদের মাইনে এত বাজে যে ভাল ফ্যাকাল্টিরা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে । যারা আছে তারা হল এই রকম সেন্টার থেকেই সবে বেরোনো ছেলে মেয়েরা যাদের কাজের ব্যাপারে কোন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই ।

(২) বাজে কমপিউটার হার্ডওয়্যার ও ল্যাব - অনেক ছোট সেন্টারের এটি একটি প্রাথমিক সমস্যা ।

(৩) প্লেসমেন্টের গন্ডোগোল - ধরুন আপনি দুটি সেমের জন্য অ্যাডমিশন নিয়েছেন । দুটি সেম শেষ হবার পর যখন আপনাকে কোনো ইন্টারভিউতে পাঠানো হল দেখা যাবে তার সাবজেক্ট হল তৃতীয় সেমের বিষয়বস্তু । এটা জেনেশুনেই করা হয় । কারন আপনি ইন্টারভিউতে বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে পারবেন না । তখন আপনি ফিরে এসে তৃতীয় সেমের জন্য অ্যাডমিশন নেবেন । এটা একটা ব্যবসা বাড়ানোর কৌশল । যদি আপনার সাথে এরকম হয় তবে তার প্রতিবাদ করুন ।

ভাল করে জেনেশুনে তবেই অ্যাডমিশন নিন । তা নাহলে যে ঠকতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই । যদি আপনার পড়া বুঝতে সমস্যা হয় তবে ম্যানেজমেন্টের উপর চাপ দিন যাতে তার ওই একই ক্লাস আবার অন্য ব্যাচে করার সুযোগ দেয় । তবে আপনাকে কিন্তু ক্লাস কামাই করলে চলবে না ।

আশা করি এই লেখা থেকে আপনাদের বা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের কিছু উপকার হতে পারে ।

এই লেখাটা আমি লিখেছি পশ্চিমবঙ্গের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তবে মনে হয় বাংলাদেশেও অবস্থা খুব একটা আলাদা নয় ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×