somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুডি অ্যানিমেশনের স্বর্ণযুগ কি আমরা পেরিয়ে এলাম ?

১৮ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যানিমেশন আমরা সবাই দেখতে ভালোবাসি । ছোটবেলা পেরিয়ে আসার পরেও অ্যানিমেশনের প্রতি আমার আকর্ষন এতটুকু কমেনি । খুব ছোটবেলায় আমরা বাংলাদেশ টিভিতে নানা রকমের অ্যানিমেশন দেখতাম । ফ্ল্যাশ গর্ডন, হি ম্যান, থান্ডার ক্যাটস, ম্যানড্রেক, ইত্যাদির কথা এখনও মনে আছে । ভারতের টিভি চ্যানেলে তুলনামূলক ভাবে অ্যানিমেশন কম দেখাতো । তবে ডিজনির বেশ কিছু অ্যানিমেশন দেখেছিলাম । আরেকটু পরের দিকে টিভিতে দেখতাম ডিজনির নানা রকমের সিরিজ অ্যানিমেশন । লিটিল মারমেড, আলাদিন, ডাকটেলস, ইত্যাদি । কিন্তু ডিজনির বিভিন্ন অ্যানিমেশন সিনেমা গুলো দেখার অভিজ্ঞতা হয়নি । খালি আলাদিন একবার সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, সেটা ছিল একটা দারুন অভিজ্ঞতা । তারও বহু পরে সিডি এবং ডিভিডির দৌলতে বেশ কিছু ডিজনি মুভি দেখার সৌভাগ্য হয় যেমন লায়ন কিং, মুলান, অ্যানাস্টেসিয়া, স্নো হোয়াইট এন্ড দ্য সেভেন ডোয়ার্ফ । যদিও আজও ডিজনির বহু মুভি দেখা হয়নি ।
আমাদের ছোটবেলায় থ্রিডি অ্যানিমেশনের কোন অস্তিত্ব ছিল না । কারন তখন কম্পিউটারের এত ব্যবহার শুরু হয়নি । প্রথম থ্রিডি অ্যানিমেশন সিনেমা হল টয় স্টোরি । এটা তৈরি হয়েছিল ১৯৯৫ সালে । আজ থেকে প্রায় এগারো বছর আগে । ১৯৯৫ সালের কম্পিউটার শক্তিতে একটি প্রমান সাইজের থ্রিডি সিনেমা তৈরি মুখের কথা নয় । কারন থ্রিডি অ্যানিমেশন রেন্ডার করতে খুবই শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয় ।

বর্তমানে টুডি অ্যানিমেশন বনাম থ্রিডি অ্যানিমেশনের দৌড়ে থ্রিডি অ্যানিমেশনই যে এগিয়ে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই । বলা যেতে পারে ১৯৯৪ সালে লায়ন কিং রিলিজের পরেই আস্তে আস্তে টুডি অ্যানিমেশনে ভাঁটার টান আরম্ভ হয়েছে । লায়ন কিং ছিল একটি অসাধারন সিনেমা । কারোর কারোর মতে এটি এখনও পর্যন্ত সেরা টুডি অ্যানিমেশন সিনেমা । অ্যানিমেশনকে যে কি উচ্চতায় নিয়ে যাওয়া যায় তা জানতে গেলে এই সিনেমা দেখতেই হবে । কিন্তু দুঃখের বিষয় লায়ন কিং পরবর্তী টুডি অ্যানিমেশন সিনেমা গুলি এই সাফল্য ধরে রাখতে পারে নি ।
যেমন দ্য হাঞ্চবাক অফ নতরদাম (১৯৯৬), হারকিউলিস (১৯৯৭), মুলান (১৯৯৮), দ্য প্রিন্স অফ ইজিপ্ট (১৯৯৮), টারজান (১৯৯৯), দ্য রোড টু এল ডোরাডো (২০০০), আটলান্টিস দ্য লস্ট এম্পায়ার (২০০১), ট্রেজার প্ল্যানেট (২০০২), ব্রাদার বিয়ার (২০০৩), সিন্দবাদ লিজেন্ড অফ দ্য সেভেন সিজ (২০০৩), ইত্যাদি ।

এই সবকটি সিনেমা গুলিতেই খুব উঁচুদরের অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে । কিন্তু বিরাট হিট এগুলি একটিও নয় । কোন কোনটি হয়তো অর্থনৈতিকভাবে কিছুটা সাফল্য পেয়েছে । কিন্তু ট্রেজার প্ল্যানেট এবং সিন্দবাদ লিজেন্ড অফ দ্য সেভেন সিজ ছিল বিরাট ফ্লপ সিনেমা । ট্রেজার প্ল্যানেট ওয়াল্ট ডিজনি প্রোডাকসনকে প্রায় দেউলিয়া বানিয়ে দিয়েছিল ।

কিন্তু এই সময়ে অনেক থ্রিডি অ্যানিমেশন সিনেমা খুবই সাফল্য লাভ করেছে । যেমন টয় স্টোরি ১ (১৯৯৫), টয় স্টোরি ২ (১৯৯৯)এ বাগস লাইফ (১৯৯৮), ডাইনোসর (২০০০), শ্রেক (২০০১), মনস্টারস ইনক (২০০২), ফাইন্ডিং নেমো (২০০৩), দ্য ইনক্রেডিবলস (২০০৪), শ্রেক ২ (২০০৪),
সেইভাবে বলার মতো ফ্লপ থ্রিডি সিনেমা বলতে একটিই ফাইনাল ফ্যান্টাসি দ্য স্পিরিটস উইদিন ।
তাই বলা যেতে পারে নব্বই দশকের মাঝামাঝি থেকেই টুডি অ্যানিমেশনের অবনমন এবং থ্রিডি অ্যানিমেশনের উত্তরন ঘটছে । এখন তো ডিজনি চ্যানেলে মিকি মাউস, ডোনাল্ড ডাক, প্লুটোর থ্রিডি কার্টুনও দেখা যাচ্ছে । যদিও আমার তা খুব একটা পছন্দ হয়নি ।
কম্পিউটারের উন্নতির সাথে সাথে থ্রিডি অ্যানিমেশনের যে আরো উন্নতি ঘটবে তাতে কোন সন্দেহ নেই । যদিও এখনই টুডি অ্যানিমেশনের নিশ্চিহ্ন হবার কোন ভয় নেই কারন এখনও সারা পৃথিবীতে প্রচুর পরিমানে টুডি অ্যানিমেশন তৈরি হয় । কিন্তু একথা আমাদের বোধহয় মেনে নিতেই হবে যে টুডি অ্যানিমেশনের স্বর্ণযুগ আমরা পেরিয়ে এসেছি ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×