somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রপবক্সঃ অসাধারণ একটি অনলাইন ব্যকআপ টুলস

২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগে থেকেই বক্স.নেট টুলটি আমি ব্যবহার করে আসছিলাম আমার অনলাইন ব্যাকআপ ষ্টোর হিসেবে । এটি নিয়ে মোটামুটি সন্তুষ্টিতেই ছিলাম । কিন্তু তারপরও এর একটি বিকল্প খোঁজার চিন্তা চলছিল মনেমনে । কারণ মাঝেমাঝে এটি ব্যবহার করা বিরক্তিকর মনে হত । বিশেষ করে বারবার লগইন করে manually ফাইল আপলোড করা বিরক্ত করত আমাকে ।

অবশেষে কিছুদিন আগে আমার এক শিক্ষকের কাছ থেকে পেয়ে গেলাম অনন্য বিকল্পের খোঁজ । এখন সেই বিকল্প টুলটিই আমার প্রধান বেকআপ ষ্টোর ।



ড্রপবক্স ।

আগে থেকে যারা এই টুলটি ব্যবহার করছেন তারাতো এর ফিচার সম্পর্কে অবগত আছেন-ই, কিন্তু যারা এখনও জানেনা ড্রপবক্স কি কিংবা এর সুবিধাই বা কি তাদের জন্য বলছি ।

এটি একটি অনলাইন ব্যাকআপ ষ্টোর, যেখানে আপনি আপনার যেকোনো প্রয়োজনীয় ফাইল (যেমন: ছবি, ডকুমেন্ট, পিডিএফ, অডিও ইত্যাদি) আপলোড করে রাখতে পারবেন এবং যে কোন পিসি থেকে অনলাইনে তা এক্সেস করতে পারবেন । তবে এটুকুই শুধুমাত্র এর বিশেষত্ব নয় । এর বিশেষত্ব হচ্ছে এটি ব্যবহার করা একদম সহজ ।

আপনি যদি এটি ব্যবহার করতে চান তাহলে এই লিংকটিতে ক্লিক করে প্রথম টুলসটি ডাউনলোড করে নিন । এটি মাত্র ১৭ মেগাবইট ।

ডাউনলোড শেষ হলে আপনার পিসির C ড্রাইভ ব্যতীত অন্য কোন ড্রাইভে এটি ইন্সটল করে নিন । এটি ইনষ্টল করার পর চালু করে রেজিস্ট্রেশন করে নিন । যেখানে ইন্সটল করেছেন সেখানে Dropbox নামক একটি ফোল্ডার তৈরি হবে । সেই ফোল্ডারটিই আপনার অনলাইন ব্যাকআপ ষ্টোর । যখনই আপনি এতে কোন ফাইল রাখবেন তা সাইলেন্ট আপলোডার এর মাধ্যমে আপলোড হয়ে যাবে । আপনি চাইলে কোন একটা ফোল্ডার আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন । রেজিস্ট্রেশনের পর আপনাকে ২ জিবি স্পেস দেওয়া হবে । তবে কিছু শর্ত পূরণ সাপেক্ষে তা বাড়ানো যাবে ।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.dropbox.com .

ব্যবহার করেই দেখুন, এটি সত্যিকার অর্থেই একটি কাজের টুলস ।

রেটিং: ৮.৫/১০

তারেক আনোয়ারের ব্লগে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:০৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×