তবে দুই-একটি লাশের যে অবস্থা তাতে বাংলাদেশ তাদের কোন দিন ভুলতে পারবে কিনা আমার জানা নেই।
লাশ গুলো যে অবস্থাতে উদ্ধার করা হয়েছে, আর যে পরিমান কষ্ট পেয়ে মারা গেছে বলে বুঝা যাচ্ছে তাতে আমার যতদিন স্মরণ শক্তি আছে, ভোলা কষ্ট হবে।
যখন একটি প্রাণ নিশ্চিত আর কিছুক্ষন পর সে মারা যাবে, তখন সে তার মনের কথা লিখে গেছে কাগজে। চিন্তা করা যায় ??
কেউ নিজেকে কি এই অবস্থায় কল্পনা করতে পারে ?
কি নিদারুন কষ্ট।
কাগজে যে লেখা তা কি কোন একটি পরিবারের উদ্দেশ্যে লেখা নাকি জাতির জন্য লজ্জা বার্তা। জানিনা কারো জন্য এই মনের কথা-মালা গুলোই অভিষাপ হয়ে বর্তাবে কিনা?
আমার পাষাণ হৃদয় অশ্রু সিক্ত হচ্ছে না সত্যি কিন্তু বিবেককে প্রচুর নাড়া দিচ্ছে।
শুনেছি গার্মেন্টস বানিজ্যে অনেক মুনাফা।
যে ব্যাবসায়ে এতো লাভ, যাদের দিয়ে অর্জিত হচ্ছে এতো লাভ তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে কেন এতো অনিহা ??
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



