সাভার ট্রাজেডির ঘটনায় পুরো দেশ শোকাহত। বিবিসিসহ দেশের সব মিডিয়াতে প্রচারিত সংবাদে জানা গেছে সাভারের ৮তলা বিশিষ্ট ভবন রানা প্লাজায় ফাটল থাকায় তা মঙ্গলবার সকালে ধ্বসে পড়ে হাজার হাজার মানুষ আটকা পড়ে।জানা গেছে মালিকদের চাপে কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন গার্মেন্টসকর্মীরা। ঘটনার কারণ পুরো দেশবাসীর কাছে স্পষ্ট হলেও আমাদের উচ্চ শিক্ষিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট নয়। তার বক্তব্য বিরোধীদল বিএনপিসহ অন্যরা ভবনের নিচে এসে কলাম ধাক্কাধাক্কি করার ফলে এমনটি ঘটেছে বলে তাঁর ধারণা। আমার প্রশ্ন তাহলে কার বক্তব্য সঠিক মিডিয়ার না মন্ত্রীর? এমন বক্তব্য প্রচারের পর আমি আমার মতো সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা কেউই মন্ত্রীর মতো ডক্টরেট ধারী নন। তারা জানালেন আমরা এমন বক্তব্য শোনার পর লজ্জিত। জানিনা মন্ত্রীর কাছে এ খবর পৌছবে কিনা। সাধারণ মানুষের কথা তার ভালো লাগবে কিনা। রানা প্লাজার মালিক সোহেল রানা স্থানীয় যুবলীগের সাথে জড়িত থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী বললেন রানা যুবলীগের কেউ নয়। তাহলে কী মিডিয়ার সংবাদকর্মীরা তাদের গণমাধ্যমে মিথ্যা প্রচার করছে?এর বেশি বলার সাহস আমি রাখি না। আর কত প্রাণ হারাবেন আমার দেশের সাধারণ জনগণ? আর কত দীর্ঘায়িত হবে এ মৃতু্র মিছিল? আর কত মায়ের বুক খালি হলে মালিকপক্ষকদের হুশ ফিরবে? এ হতাহতের পর মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশের ৯০ ভাগ ভবন দেশের প্রচলিত বিল্ডিং কোড অনুসরণ করেনি। আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী এসব তথ্য জানার পরও কেন নির্দেশ দিচ্ছেন না ৯০ ভাগ আবৈধ ভবনগুলোকে ভেঙ্গে দেয়ার? শুধু সাভার কিংবা ঢাকায় নয় পুরো দেশে হাজার হাজার ভবন আছে যেগুলোয় নূনতম বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মত করে বহুতল ভবন তৈরি হয়েছে। যেখানে লাখ লাখ মানুষ বসবাস করছে। অবৈধ ভবনগুলো ভেঙ্গে দিয়ে লাখ লাখ মানুষের প্রাণ রক্ষা করার দায়িত্ব কাদের উপর বর্তায়? জানিনা এসব প্রশ্নের উত্তর কবে মিলবে কীভাবে মিলবে? তবে এতোটুকু বিশ্বাস রাখতে চাই সততার সাথে যার যার দায়িত্ব পালন করলে এমন দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যাবে।
আলোচিত ব্লগ
মানুষ পড়ার নিয়মকানুন
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।