তুমি আঁধারে ফেলেছো পা
আশংকা থেকে রঙ এর ঝুড়ি তুল্কালাম
চুলে ক্যানভাস পেলে আমিও হই চিত্রকর ।
দেখো , সাগর মন্থনের দুঃখ নেই
নীল কন্ঠে মিথ্যা থাকে না ।
নিয়ম কানুনের ভন্ডামি চেনে তৃতীয় নয়ন।
স্বর্গ ও নরকের লোভ- ভয় বামে রেখে
হাঁটি চলো তারাদের পথে ।
সৌরের বাইরেও আছে আলো।
মহাজাগতিক ধুলো গায়ে
একবার দেখে আসি মহাশূন্যের সীমানা ।
চলো , ঈশ্বর শিশু ।
একবার কাঁদাই অনাকাঙ্খিত আনন্দাশ্রুতে !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



