অংকে , সমীকরনে , স্ট্যাটিক্স ডিনামিক্স
কোথায় জ্বালায়নি ,বলো?
প্যারাবোলা , হাইপারবোলা
শুনলেই মনে হবে
কোণ রাজাকার খামচে ধরেছে বুকের বর্গ।
সামাজিক , অর্থনৈতিক স্থানাংকের হিসেবে
অযোগ্য , বঞ্চিত করেছো অনেক বরষা ।
তিন দিন ধরে মেঘ সামলে দাঁড়িয়ে আছি ।
এবার শ্রাবনে তোমার অধর ধনু
তৃষিত বৃত্ত না হলে
আমি আর বাড়ি ফিরছি না !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



