somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও সেই টিপাইবাঁধ! "ও আচ্ছা, ভাজা মাছটা কিভাবে উল্টিয়ে খাবো?" ;)

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমআলোয় প্রকাশিত একটি সংবাদ সরাসরি তুলে দিলামঃ

"ব্রহ্মপুত্র নদের ওপর কোনো ধরনের বাঁধ তৈরির পরিকল্পনা চীনের রয়েছে কি না, তা যাচাই করে দেখবে ভারত। গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে। চীন সরকার এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করে এলেও এ ব্যাপারে প্রশ্ন তুলছে ভারত। ভারতের আশঙ্কা, ব্রহ্মপুত্র নদের ওপর কোনো বাঁধ নির্মাণ করা হলে তা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ২০০৬ সালের নভেম্বরে ভারত ও চীন সরকার আন্তদেশীয় নদীগুলোর প্রবাহ নিয়ে আলোচনার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির ব্যাপারে রাজি হয়। এসব বিষয় নিয়ে এ পর্যন্ত তিনটি বৈঠক হয়েছে দুই পক্ষের মধ্যে। ব্রহ্মপুত্র নদের ওপর কোনো ধরনের বড় আকারের বাঁধ তৈরির পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে চীন। তবে ভারত সরকার নিশ্চিত হওয়ার চেষ্টা করবে সম্প্রতি তাদের ওই অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না।
কর্মকর্তারা জানান, চীনের এই বাঁধ নির্মাণের পরিকল্পনার বিষয়টি প্রথম ভারত সরকারের গোচরে আসে সংবাদপত্রের প্রতিবেদন থেকে। ২০০৯ সালের এপ্রিলে চীনের অন্যতম বড় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান গেজহুবা করপোরেশনের ওয়েবসাইটে জানানো হয়, চীনের জাংমু এলাকায় ব্রহ্মপুত্র নদের মাঝামাঝি অঞ্চলে একটি বড় জলবিদ্যুেকন্দ্র নির্মাণের জন্য ১১৪ কোটি ইউয়ানের (চীনা মুদ্রা) সরকারি কাজ পেয়েছে তারা। এ জন্য ২০১৫ সালের ডিসেম্বর নাগাদ ওই এলাকায় তাদের একটি বাঁধ নির্মাণের কাজ শেষ করার কথা রয়েছে। এ ছাড়া জিয়াচা, জোংডা, লেংডা, জিয়েসু ও ল্যাংঝেন অঞ্চলেও বাঁধ তৈরির পরিকল্পনা রয়েছে চীনের।
এ ছাড়া তিব্বতেও একটি বড় জলবিদ্যুেকন্দ্র স্থাপনের জন্য বাঁধ নির্মাণ করছে বেইজিং। ব্রহ্মপুত্র নদের ওপর ওই বাঁধ নির্মাণের বিরুদ্ধে কয়েক হাজার তিব্বতি বিক্ষোভ করে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালান। এতে ছয়জন নিহত হয়। চীন এরই মধ্যে মেকং নদীতে বড় আকারের একটি বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে। এতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো ভাটির দেশগুলো পরিবেশগত সমস্যার মধ্যে রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।"


টিপাইবাঁধ নিয়ে আমরা এতো প্রতিবাদ করেছি, শালারা বলেছিলো টিপাইবাঁধ নির্মিত হলে তা নাকি বাংলাদেশের পরিবেশের উপর কোনো বিরুপ প্রভাব ফেলবেনা! :-* অথচ, নিজেদের বেলায় স্বার্থটা ঠিকই দেখছে। চীন এখনো সেরকম কোনো ঘোষনাই দেয়নি, ইন্ডিয়া শুধু আশঙ্কা করছে যে এমন হতে পারে, আর তাতেই ইন্ডিয়ান বাটপারদের টেনশনের সীমা নেই! :-/ আর নিজেরা যে ফারাক্কা বাঁধ বানিয়ে বাংলাদেশকে অর্ধেক পঙ্গু করে ফেলেছে, আবার এখন আবার টিপাইবাঁধ তৈরি করে আমাদের পুরোটাই পঙ্গু করে দিতে যাচ্ছে, সেই প্রসঙ্গ উঠলে ওরা যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানেনা! |-)
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×