নদীতীরের বাতাস কেমন যেন ঘোলাটে হয়.
আঠা আঠা-
যেন মমতায় জড়ানো.
নোংরা টং দোকানের পলেথিনের চালে বাতাসের পত পত শব্দ হয়.
দিগন্ত জোড়া আকাশ মেঘলা-
যেন জীবনের সন্ধিক্ষণের কথা বলতে চায়.
-একটা সিগারেট খাওয়া
-টাকা নাই
কেউ একজন গালিগালাজ করে গোল্ডলিফের টাকা দেয়.
-দোস্ত বেনসন খাই
-পিছে নাই ট্যানা,পোলাও দিয়ে ভাত খানা.
বেনসন চলে আসে.
কর্ণফুলীর বুকে ঘোলাটে পানি-
তারচেয়েও ঘোলাটে আমাদের মন-
উকিঁ দেয়,ধরা দেয় না.
নৌকায় উঠ বসি-
সাঁতার পারি না,
থই থই পানি যেন জীবনের অকুল আকুতি.
নদীর ওপাশেই চায়ের দোকান-
ঘোলাটে বাতাস-
পলেথিনের পত পত শব্দ-
দুধ মালাই চা.
-সিগারেট খাওয়া
-টাকা নাই
-নে গোল্ডলিফ খা
-আমি বেনসন খাই
-বেনসন লাইট,মুল্য আট টাকা.
নিউমার্কেট আসতেই-
-আমি আজ যাই.
-থাক,আরো কিছুক্ষণ
-পরে যা
আড্ডা জমে যায়.
বুঝে উঠার আগেই সময় শেষ.
একসময় সব থেমে যায়-
বাতাসে বহুদুরের ঘোলাটে গন্ধ পাই-
কর্ণফুলীর ঘোলাটে বাতাস-
মমতায় জড়ানো.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



