পাহাড়ি স্থিরতা দেইখা নিজেও স্থির হমু কোন একদিন...
২২ শে অক্টোবর, ২০০৬ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের টাইমে আমি রেগুলারই পালাই, এইবারও তাই করতাছি। যাওনের শখ আছিলো শিলং-য়ে কিন্তু শুনলাম ইন্ডিয়ান ভিসা পাইতে নাকি লাইন দেওন লাগে আজকাল, সময় কুলাইলোনা লাইনে দাঁড়ানের। তাই বান্দরবান যাইতেছি। পার্বত্য যে কোন শহরে গেলে আমার কেরম জানি লাগে! পাহাড়ের কাছাকাছি নিজেরে অনেক নিরাপদ মনে হয়। মনে হয় বড় কিছুর ছায়াতলে আছি!
নিজেরে কখনো কখনো বড় ভাবতে ইচ্ছে করে যে কোন সামাজিক মানুষের মতো, ভাবি। নিজেরে সঠিক ভাবি, নিজেরে বিচক্ষণ ভাবি, তুলনামূলক ছায়ায় দেখি নিজেরে প্রায়শঃই। শহর সভ্যতায় অনেক মানুষের সাথে প্রতিনিয়তঃ যেই দ্্বান্দ্বিক সম্পর্কের খেলা, তাতে ক্ষমতার ক্ষীণ চচ্র্চা চালাই আনমনেই...নিজেরে যাচাই করি...নিজেরে পরখ করি। কিন্তু পাহাড়ের কাছে আমি একদম অন্যরম। পাহাড়ের পাশে আমি পাহাড়ি হ্রদের মতো শান্ত অথচ অনুসন্ধিৎসু থাকি। সেই কিশোর বয়স থেইকাই ভাবি, কোন দিন সারা পৃথিবীর সব পাহাড়ের পাশে গিয়া দাড়ামু একবার কইরা হইলেও! পাহাড়ের স্থিরতার স্বাদ নিমু...
কোন একদিন আমার শখ পূরণ হইবো কি ক'ন?
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার...
...বাকিটুকু পড়ুনএতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪

সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন...
...বাকিটুকু পড়ুন
বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে...
...বাকিটুকু পড়ুন