বিটিভি - ভীতি বি 
২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহুদিন পর দেশে কোন আর্ন্তজাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিটিভি সরাসরি খেলা দেখাচ্ছে এ ঘোষনায় বিটিভি খুলে খেলা দেখতে বসি। আজ বাংলাদেশ- মায়ানমার গুরুত্বপূর্ণ খেলা। খেলা শুরুর মুহুর্তেই - সংবাদ প্রচারের জন্য আমাদের নিয়ে গেল স্টুডিওতে। যখন ফিরিয়ে আনল মাঠে ততক্ষণে খেলার ১১ মিনিট শেষ। এবং খেলার একটি উল্লেখযোগ্য ঘটনা দেখা থেকে বঞ্চিত বিটিভির দর্শকরা। খেলার প্রথম মিনিটেই মায়ানমার পেনাল্টি পায় এবং গোলরক্ষক আমিনুলের দক্ষতায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মায়ানমার। কিন্তু বিটিভি চরম পেশাদারিত্বের (?) পরিচয় দেয়ায় বিটিভির দর্শকরাও ব্যর্থ হয় খেলার ঐ মহুর্তগুলো দেখার। বিটিভির সংবাদ মিনিট দুয়েক প্রলম্বিত হলে হয়তো বাংলাদেশের গোলটিও দেখা হতো না বিটিভি দর্শকদের। খেলা শুরুর মিনিট কয়েক পরে আবারো সরাসরি সম্প্রচারে বিঘ্ন এবার আজান প্রচার। খেলার শেষের মিনিট দশেক দেখাতো দর্শকরা বঞ্চিত হয়েছে - বিএনপি-জামাত জোটের গুণকীর্তন মূলক অনুষ্ঠান "ফিরে দেখা" প্রচারের জন্য। যেন খেলা দেখানো বন্ধ করে অনুষ্ঠানটি না দেখালে বিটিভি কর্তৃপক্ষের চাকুরি থাকে না। হায়রে চামচামি !
পৃথিবীর আর কোন চ্যানেলে সরাসরি সম্প্রচারের সময় দর্শকদের এভাবে যন্ত্রনা পোহাতে হয় কিনা আমার জানা নেই। বিটিভির যেহেতু এখন দুটো চ্যানেল সেহেতু একটি চ্যানেলে বিঘ্ন ছাড়া সরাসরি খেলা প্রচারের ব্যবস্থা করে অন্য চ্যানেলটি ক্ষমতাসীন সরকারকে তৈল মর্দনের জন্য রিজার্ভ রাখা হোক।
বি:দ্র: বিটিভি, তোর পায়ে পড়ি চৌধুরী জাফরুল্লাহ শারাফত নামক যন্ত্রনার হাত থেকে আমাদের রক্ষা কর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন