মিস করছি
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কে বলেছে আমরা পারিনা। আবারো প্রমাণ হল বাঙ্গালি সব পারে। তিন মিনিটের সেই নীরবতায় সাধারন মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ আমাকে আবেগে আপ্লুত করেছে, চোখের কোণে অনুভব করেছি পানির অবস্হান। মনে হল, ইস্! কেন এটা আমার ছাত্রজীবনে হলনা। সেই টি.এস.সি, সেই শাহবাগ, আন্দোলনের কেন্দ্রবিন্দু আমাদের সেই ক্যাম্পাস।
মনে পড়ে গেল ২০০৪ সাল। শামসুন্নাহার হল ট্র্যাজেডী আন্দোলন। টি.এস.সি আর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত জেগে আন্দোলন, নিজেদের টাকায় রিটি-কলা খাওয়া; সাথে জাগরণের গান . .. . সেই অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি বর্তমানের বহুকাঙ্খিত বিশাল এই আন্দোলনের সার্বিকতা। খুবই ইচ্ছে করছে সশরীরে যোগ দিতে। কিন্তু, পারছি না। একেতো থাকি অনেক দুরে, আর সরকারি কর্মকর্তা হওয়ার কারণে আন্দোলনের কোন সুযেগই নেই। খুবই মিস করছি তোমাকে প্রিয় ক্যাম্পাস; সাথে বুকের ভিতরে ভীষন কষ্ট- সরাসরি যোগ দিতে না পারার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন