somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই আলোচনা

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#বই_আলোচনা

বইঃআজ কোথাও বৃষ্টি হবে না

লেখকঃইফতেখার হোছাইন নূর

প্রকাশনীঃবায়ান্ন

প্রকাশকালঃফেব্রুয়ারী,২০২০

রেটিংঃ৪/৫

.

পাঠ-সংক্ষেপঃ মধ্যবিত্ত পরিবারের নিত্যদিনের ঘটনা। জমিলা ভবনের মোট সদস্যের বাস পাঁচজন। আগে ছয়জন ছিলো। বড় মেয়ের বিয়ে হয়ে যায়। বড় ভাই বিএ পাশ করা বেকার, অন্যদিকে ছোটটাও। ছোট ভাই মনা টিউশনি করে কোনোরকম দিনযাপন করলেও বড় ভাই সাজু আয়ের চেয়ে ব্যয়ের কাজ বেশি করেন। অন্যদিকে ছোটবোন তরু মাধ্যমিক পরীক্ষার্থী। যার বাসার খবরাখবর দেয়ার চমৎকার কিছু কৌশল আছে। যে কারণে তাকে সুন্দর একটা নামও দেয়া হয়। বাবা শরীর চর্চার শিক্ষক থাকলেও আজকাল অভাবে মুখ আর হাত দুটোই জনসম্মুখে চর্চা করতে হয় অন্যভাবে। যা নিয়ে তার পরিবারের লোকেরাই মাঝেমধ্যে অস্বস্তিকর অবস্থায় পড়েন। বড় ছেলের বিয়ের জন্য যে কথা উঠে সেই কথা মোড় নেয় ছোট ছেলের দিকে। বড় ছেলেকে পছন্দ না, পছন্দ ছোট ছেলেকে? তাও মেয়ে দেশের বাহিরে থাকে! সম্বন্ধ নিয়ে আসা লোকটি সম্পর্কে মনাদের মামা হোন। দুলাভাইয়ের উপর সে কৃতজ্ঞ বলে নিজের সবটুকু উজার করে তাদের ভালোর জন্যেই ভাবেন। মনাকে পছন্দ হওয়া মেয়ে যখন মনাকে হোয়াটসএ্যাপে মেসেজ দেয় মনা সেই মেসেজের উত্তর দেয় না,দিতে পারেনা। একসময় জীবনের সব আশা ভরসা হাওয়ায় ভাসতে থাকে মনার। শুধু মনা না, জামিলা ভবনের প্রতিটা মানুষের জীবনই ধীরে ধীরে পালটে যায়।

.

পাঠ-প্রতিক্রিয়াঃ বইটা আমার কেনার প্রতি টেনেছিল বইয়ের নাম আর প্রচ্ছদটা বেশিই।সামাজিক ঘরানার উপন্যাসের প্রতি আমার ঝোঁক ছোট থেকেই একটু বেশি। বইয়ের প্রথমে আমি কিছুটা ধীরে আগালেও ধীরে ধীরে মিশে যাচ্ছিলাম গল্পে। আমি বইটা এক ধরাতে শেষ করিনি। আমি জানিনা লেখক মধ্যবিত্ত পরিবারের সন্তান কিনা! নাহলে এত সুন্দর নিপুণভাবে একটা মধ্যবিত্ত পরিবারের চিন্তাচেতনা তুলে আনা অসম্ভব। আমি বারবার গল্পের বিভিন্ন অংশে থেমে যাচ্ছিলাম। কারণ আমার মনে হয়েছে আমি এই পরিস্থিতিতে কোনো একটা সময়ে ছিলাম।

বইয়ে প্রতিটা লাইন মুগ্ধকর ছিলো আমার কাছে। সবচেয়ে আকর্ষণীয় ছিল বইয়ের শেষটা। আমি গল্পের চারভাগের তিনভাগে এসেও ভাবতে পারিনি শেষটা এরকম হবে! লেখক তার হাতের জাদু বা মস্তিষ্কের প্রয়োগ এই জায়গায় খুব দারুণভাবে দেখিয়েছেন। আরেকটা দিক না বললেই নয়, লেখক শুধু উপন্যাসকে জীবনের গল্প দিয়েই সীমাবদ্ধ রাখেনি। লেখক তার জ্ঞানের কিছু অংশও এখানে দিয়েছেন। যা বইটাকে আরো উপভোগ্য করেছেন।

যারা বইমেলায় মানসম্মত বইয়ের সন্ধান করছেন তারা নিঃসন্দেহে মেলার ৩৬৩নাম্বার স্টল থেকে নিয়ে নিতে পারবেন। অনেকদিনের বই পড়া বন্ধ থাকার পরে এরকম বই পড়ে আবার শুরু করতে পারাটা আনন্দের। লেখকের পরবর্তী বইয়ের অপেক্ষায়।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×