নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সেই লাল সূর্যের নিচে, আমরা, যারা হেঁটেছিলাম—২

২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯



সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।

তার সাথে কথা বলো আকাশ। তাকে গান গেয়ে শোনাও বুলবুলি। বন্ধু বৃক্ষরাজি, বুঝিয়ে বলো, কোনও সম্পর্ক এভাবে শেষ হতে পারে না। অপসৃয়মান অপরাহ্ন—সখা প্রাণের, তাকে বলো ফাগুন আসন্ন। সে কি পায় না বাহারি ফুলেদের ঘ্রাণ!

সারা দেয়ালজুড়ে স্বপ্নীল গ্রাফিতি। রৌদ্রের ঝিকমিকি। বিস্তীর্ণ মাঠজুড়ে লালিমার সুবিস্তার।

তার সাথে কথা বলো আকাশ। তাকে গান গেয়ে শোনাও বুলবুলি। বন্ধু বৃক্ষরাজি, অপরাহ্নের লালিমা!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩

অর্ক বলেছেন: হয়তো কিছুই হয়নি। এতো সময় নষ্ট করলাম। পোস্ট করতেই হবে। ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০২

নাহল তরকারি বলেছেন: আপনার লেখার ভাষা খুবই কাব্যিক ও আবেগময়। বিশেষ করে “তার সাথে কথা বলো আকাশ। তাকে গান গেয়ে শোনাও বুলবুলি”—লাইনগুলো হৃদয় ছুঁয়ে যায়। প্রকৃতি, স্মৃতি আর অপূর্ণ সম্পর্কের অনুভূতিগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে।

২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

সৈয়দ কুতুব বলেছেন: লেখা সুখপাঠ্য হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.