| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফরিদ আলম
আমি শেখ ফরিদ আলম। অনেক ব্লগে লিখি ফৈরা দার্শনিক নামে। বাড়ি পশ্চিমবঙ্গের ইসলামপুরে। আমি স্পেশাল কিছুনা। খুবই সাধারণ একজন মানুষ। যার পৃথিবীতে থাকা না থাকাতে কিছুই যায় আসে না কারো। লেখা লেখি করি বলা যাবে না। কারণ ভালো কিছু কখনোই লিখতে পারিনা। তবে আমি কিছু লিখতে চাই। আমি চাই সবাই আমার লেখা পড়ুক আমার ভাবনা গুলোকে জানুক। কিন্তু দুখের বিষয় হল আমি কখনোই এব্যাপারে চেষ্টা-প্রচেষ্টা করিনা। তাই ঘুরে ফিরে সেই একই জায়গায় দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে আছি, হয়ত দাঁড়িয়ে থাকব আরো অনেক দিন। দেশকে ভালোবাসী। দেশের জন্য কিছু করতে চাই। এর বদলে আমি দেশের কাছে কিছুই চাইনা। কারণে আমি ভারতীয় হিসেবে গর্বিত। এটাই আমার বড় প্রাপ্তি। আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ ব্লগিং।
মুসলিমদের অবস্থা তখনই ভালো হবে যখন তারা ইসলামকে ভালো ভাবে মেনে চলবে। ভারতীয় মুসলিমদের কথায় ধরুন... ভারতে মুসলিম লীগ এখনো আছে। অনেক মুসলিম রাজনৈতিক দল এবং সংগঠনও আছে। তারপরেও মুসলিমদের অবস্থা এত খারাপ! ভারতে মুসলিমদের দুরাবস্থার জন্য যতটা না সরকার দায়ি তার থেকেও বেশি দায়ি মুসলিমরা নিজে। যে কোন ভোটে দেখবেন ১০ জন মারা গেলে ৭ জনই মুসলিম। লড়াইটাও হবে মুসলিম সিপিএম এবং মুসলিম কংগ্রেসের মধ্যে। মুসলিমরা নিজেদের মধ্যে লড়াই করতেই ব্যস্ত। সব থেকে দুঃখের ব্যাপার হল অনেক মসজিদে দেওবন্দী ও আহলে হাদীসদের ঢুকতে দেওয়া হয়না। ঢুকলে পুরো মসজিদ ধুয়ে দিতে হয় নাহলে পরে মার। এক দ্বীনি ভাইয়ের কাছে শুনেছিলাম এক মসজিদের বাইরে একটা বোর্ডে লেখা ছিল 'কুত্তো আউর দেওবন্দীও কা আনা মানা হ্যায়'। যে জাতির এই অবস্থা তাদের ক্ষতি করার জন্য অন্য কারও দরকার কি?!!
আল্লাহ বলেছেন, ‘তোমরা আপোসে বিবাদ করো না; নচেত তোমরা সাহস হারাবে এবং তোমাদের চিত্তের দৃঢ়তা বিলুপ্ত হয়ে যাবে’ [সুরা আনফাল/৪৬]
আর আমাদের মধ্যে এত বিবাদ যে কেউ মরলেও প্রতিবাদ করেনা। ভাবে বেকার ঝামেলায় ফেসে কি লাভ। এমনকি অমুসলিমরা যখন মুসলিমদের অধিকারের জন্য বা অবিচারের প্রতিবাদ করে সেখানেও মুসলিমদের সাপোর্ট খুব কমই পাওয়া যায়। জাকির নাইককে ব্যান করার জন্য আর.এস.এস এর থেকে লক্ষ্ গুন বেশি চেষ্টা করে মুসলিমদেরই দল। জাকির নাইক যেভাবে আডবানি, মোদি, সরকার, পুলিশের সমালোচনা করে তা কজন ভারতীয় মুসলিম মিডিয়ার সামনে বা লক্ষ লক্ষ লোকের সামনে বলতে পারে!? তিনি যেভাবে ইসলামের কথা প্রচার করেন কজন ভারতীয় মুসলিম তা পারে?! ভারতীয় মুসলিমদের অবস্থা ভালোর জন্য সরকারের উপর ভরসা করে বসে থাকা আর চুরি পরে বসে থাকা একই ব্যাপার। আমাদের উচিত ইসলামের ছত্রছায়ায় সঠিক ভাবে আসা এবং এক মুসলিম অপর মুসলিমের ভাই বনে যাওয়া। যেমন হাদীসে বলা হয়েছে। এছাড়া অন্য কোন ভাবেই মুসলিমদের অবস্থার উন্নতি করা সম্ভব নয়।
২|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
উড়োজাহাজ বলেছেন: আর কাউকে লাগে না। এদের ব্যস্ততা দেখে শয়তান বসে বসে জিরিয়ে নিচ্ছে।
৩|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭
পাঠক১৯৭১ বলেছেন: ঘটি?
৪|
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩
েফরারী এই মনটা আমার বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা - সার্বভৌমত্ব হরনের ষড়যণ্ত্র চলছে। সকলেই সাবধান হোন । দেশ প্রেমিক সেনাবাহিনী প্রস্তুত থাকুন ।তারানকো=আচিনা=খা লেদা=গো আযম=রাজাকার=মীরজাফর এদের সকলকে না বলুন।http://www.somewhereinblog.net/blog/AYAAJ1977/29903073
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
মদন বলেছেন: ++++++++++++