নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"জীবন শেখায়, আমি লিখে রাখি। গল্প অনুভূতি আর অভিজ্ঞতার মিশেলে এটাই আমার ছোট্ট জগৎ\" গতানুগতিক সাধারণ মানুষ

মহিউদ্দিন হায়দার

শব্দে আমার আশ্রয়, লেখায় আমার মুক্তি। এখানে আমি লিখি, ভেবে দেখি, আর খুঁজি মানুষের মনের গল্প।

মহিউদ্দিন হায়দার › বিস্তারিত পোস্টঃ

আমার বাংলা ভাষা

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২২


ভাষার মাসে দাঁড়িয়ে যারা নতুন করে ভাষা আমদানি করে, তারা আসলে পণ্য নয়—ইতিহাসই চোরাচালান করে।
একুশে ফেব্রুয়ারি এলেই এদের গলায় হঠাৎ বিদেশি টিউন—
ন্যায়বিচার নাকি খুব সেকেলে! তাই বলে ইনসাফ।
জয়বাংলা নাকি মেয়াদোত্তীর্ণ! তাই বদলে জিন্দাবাদ।
মুক্তিযুদ্ধ নাকি বেশি দেশি! তাই একে বানাও আজাদী।
ভাষা শব্দটাও নাকি লজ্জার! তাই গর্ব করে বলো জবান।
এরা ভাষার প্রেমিক না, এরা ভাষার দালাল।
সংস্কৃতির পাহারাদার না, এরা কালচারাল ডাকাত।
ইতিহাসের উত্তরাধিকারী না, এরা ইতিহাসের জাল দলিল প্রস্তুতকারক।
ভাষা বদলালেই ইতিহাস বদলে যাবে—
এই ভ্রান্ত ধারণাই এদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌতুক।
কিন্তু সমস্যা হলো, কৌতুকটা তারা নিজেরাই বোঝে না।
যারা একুশের চেতনাকে বিদেশি শব্দে ঢেকে দিতে চায়,
তারা জানে না—
ভাষা শুধু শব্দ নয়, ভাষা রক্তের স্মৃতি।
আর সেই রক্ত এখনো শুকায়নি।
ভাষার মাসে ভাষাকে বিকৃত করা কোনো মতাদর্শ না—
এটা স্রেফ ফ্যাসিবাদের সাংস্কৃতিক সংস্করণ।
ইতিহাস বদলাতে চাইলে আগে আয়নায় তাকাও,
কারণ চুরি করা শব্দে কখনো নিজের পরিচয় লেখা যায় না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫

নিমো বলেছেন: এসব শুয়োরের বাচ্চাগুলোকে জুতানো দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.