আমার প্রিয় পোস্ট

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

সৌন্দর্য

২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৮

শেয়ার করুন:                   Facebook

পৃথিবীটা দেখবো বলে গেলাম বহুদুর,
ইচ্ছে ছিলো ছোঁয়া হবে সুনীল সমুদ্দুর,
আকাশ নাকি নিজস্ব মুখ দেখতে পড়ে ঝুঁকে -
খোঁজে আশ্রয় বিশালতার অতি সচ্ছ বুকে।
আশা পূরণ করার লাগি দিলাম চাকায় রওনা;
হৃদয় ভরা স্বপ্নগুলোর আর যে তর সয় না!

যাবার পথে পড়ে গেলো প্রকান্ড এক জঙ্গল -
হরেক রকম সবুজ রঙের গাছগাছালির দঙ্গল,
পাতার ফাঁকে গোপন চোখে তাকায় রবিকর,
এ অপরূপ দৃশ্য দেখে উঠলো মনে ঝড়!
সে নির্জনতায় ঝিঝি পোকার শব্দ লাগে অদ্ভুত।
জায়গাটা বেশ ধরলো মনে - এক্কেবারেই নিখুঁত।

নীলাম্বরীর হলুদ পারে হলাম বাকরুদ্ধ -
পাথর ঘেরা সাগর তীর আর ঢেউয়ের সে কি যুদ্ধ!
ভারী মেঘে ভরা গগন ছুঁয়েছে তার জল,
দু'জন মিলে জুড়লো তারা মন খারাপের দল;
তবে, যেথায় মেঘের ফাঁকে আকাশ নীল বরণ,
তারই নিচে লোনা পানি বদলে একই ধরন।

সামনে সাগর, ওপরে আকাশ, পেছনে পাহাড়,
নয়ন জুড়ে দেখেছিলাম বিশালতার বাহার;
ধরার কাছে এই আমাকে লাগছিলো খুব ক্ষুদ্র,
উথাল পাথাল হয়েছিলো হৃদয়ের সমুদ্র,
বড় যে খুব ভাবছিলাম নিজেকে এই এতোদিন -
সব ভাবনা সেদিন কেমন হয়ে গেলো অর্থহীন।

আজও মেঘ কাঁদছে দেখো কেমন ঢেকে রেখে,
তপনটাতো দুর হয়েছে ধুসর কালি মেখে;
মৃত্যুর দ্বার বন্ধ করে যেই না গেলো বেঁচে,
বৃক্ষলতা সতেজতায় উঠছে আবার নেচে!
এ দুনিয়া ছেড়ে যেতে হবে বড়ই মায়া -
দু'চোখ ভরে দেখেছি যে সৌন্দর্যের ছায়া।
প্রতিদিনের শ্বাসে শ্বাসে নিলাম কত ঘ্রান -
কষ্ট হবে ফেলতে ছুঁড়ে দেহ থেকে প্রান।

 

 

  • ২৩ টি মন্তব্য
  • ২৪৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৩
comment by: প্রচেত্য বলেছেন:
প্রকৃতি বন্দনা
আর আমি পাঠক হয়ে কাব্য বন্দনায়, চমতকার
২. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৫
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: বাহ্‌.. ভ্রমণের বেশ কাব্যিক বর্ণনা।। আরে এতো এক দারুণ কাব্য।। ভালো লাগলো...
৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!!

বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকী এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে, এই যে বেঁচেছিলাম!
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়, সবাইকে
অজানা গন্তব্যে

হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে উঠি
জীবন, ফুরালো নাকি!!


আমার অসম্ভব প্রিয় কবিতা। কার লেখা যেনো মনে পড়ছে না। তবে সবসময় এ সত্য আমার মনে থাকে। আর প্রায়ই মনে মনে আবৃত্তি করে ওঠি।
৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৮
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: +
৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৯
comment by: এই আমি মীরা বলেছেন: প্রচেত্য: ধন্যবাদ।
মৃন্ময় আহমেদ: একজন কবির থেকে কবিতার প্রশংসা! অনেক ধন্যবাদ। আর ঐ কবিতাটা কে লিখেছে মনে পড়লে জানাবেন, কবিতাটা ভালো লেগে গিয়েছে।
৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
comment by: শাপলা বলেছেন: সুন্দর কবিতা! আপনি কবিতাও লিখতে পারেন!!! +
৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫১
comment by: স্বপ্নময় বলেছেন: ভালো হয় নাই। অনেকটা জোর করে ছন্দ মেলানোর চেষ্টা। অনেকটা রাগ ইমন টাইপ কবিতা। মানুষের জন্য অখাদ্য। এক কাজ করো, গবাধি পশুদের সাথে একটা চুক্তি করে ফেলো! ঘরে বসে ডলার কামানো...!

বাংলার কঠিন শব্দ মুখস্ত করা ছোড় দো। আক্কেল দাঁত নড়ানো ছাড়া ওসবের কোনো কামকাজ নাই।

(অট্টহাসি)

ভালো থাকো ;)
৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ। 'রাগ ইমন টাইপ কবিতা'র কমপ্লিমেন্ট পেয়ে অতি খুশি হলাম। ওনার কবিতাগুলো আমার খুব ভালো ও মজা লাগে পড়তে।
'গবাধি' পশুরা ঘরে বসে ডলার কামায় নাকি? বুদ্ধি আছে! আর নতুন শব্দ জানতে সমস্যা কোথায়? আপনার বাংলা শুনে তো মনে হয় এক সময় শুধু সেটাই করেছেন।
আপনিও অবশ্যই ভালো থাকবেন।

৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:৪৫
comment by: পথহারা বলেছেন: ওলে আমার মীরা আপুলে.....কোবতে লেকচে.......

জটিল হৈচে,
আস্তবাতি র চেয়ে ভালো তুমার রাইটিং কোয়ালিটি.......ক্যারি অন.........
৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৮

লেখক বলেছেন: হি হি হি... জানিয়া তৈলাক্ত হইলাম।

৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৮
comment by: এই আমি বলেছেন: অনেক সুন্দর কবিতা..........................
১০. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৭
comment by: এই আমি মীরা বলেছেন: শাপলা ও এই আমি: অনেক ধন্যবাদ।
১১. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: আপনার ব্লগে সম্ভবত প্রথম আসলাম। আপনি সুন্দর কবিতা লিখেন। ভাল লাগল।
১২. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
comment by: মুনিয়া বলেছেন:

খুব ভাল লিখেছো, সু্ইট হয়েছে।
আরও এইরকম কবিতা চাই।
১৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪
comment by: মাহবুবা আখতার বলেছেন: মিষ্টি, +।
১৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: My door was open to embrace
But you robbed my all
Now I am ruined in our touch
Waiting to see my happiness fall!

Dreams are flying under proud sun
Memories just tried to catch its pride
When cloud covers the wicked sky
Emotions fall on the sand look for hide.

My shore is missing the flying birds
They are so polite one of them is albatross
My sunshine feels so lonely in ocean
Someday they will find the border you cross.


Life is so hazy!




১৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
comment by: রুবেল শাহ বলেছেন: +
১৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৬
comment by: আবু সালেহ বলেছেন: মীরা

দারুন কাব্য.....৫++

আছো কেমন???
১৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৩
comment by: জিহাদ বলেছেন: ভালই লেগেছে।
আপনার অন্যান্য লেখাগুলোও অনেক সুন্দর।
সুন্দর করে ভাবতে পারেন এবং ভাবাতে পারেন।
ভাল থাকবেন...
১৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
comment by: জিহাদ বলেছেন:
১৯. ১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: শাস্তি বলেছেন: অনেক বেশী ভালো হয়েছে।
২০. ১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৮
comment by: এই আমি মীরা বলেছেন: ধন্যবাদ সবাইকে।
২১. ১০ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০১
comment by: শাস্তি বলেছেন: i close both locks below the window
i close both blinds and turn away
sometimes solutions aren't so simple
sometimes goodbye's the only way

and the sun will set for you
the sun will set for you
and the shadow of the day
will embrace the world in grey
and the sun will set for you

in cards and flowers on your window
your friends all plead for you to stay
sometimes beginnings aren't so simple
sometimes goodbye's the only way

and the sun will set for you
the sun will set for you
and the shadow of the day
will embrace the world in grey
and the sun will set for you


আমার পক্ষ থেকে লিংকিন পার্কের সবচেয়ে ভালো লাগা গানের লিরিক্স আপনাকে দিলাম। গানটা শুনেছেন হয়তোবা। শুনতে পারেন অসাধারণ।

 



 


"দলা পাকানো কাগজ ও চুমোয় ভরা মগজ নিয়ে ঘুমোও,
মেঘের বেগে রেগে গিয়ে অসম্ভবের সম্ভাবনা ড্রিমাও,
তাও না হলে কাওকে বলে বিষন্নতার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৯৮৯৫