অতি ক্ষুদ্র গল্প : চতুর্থ ও শেষ কিস্তি
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৫
শুরুতে বলেছিলাম, WIRED ম্যাগাজিন থেকে নেয়া অতি ক্ষুদ্র গল্পগুলোর বাংলা রূপান্তর নিয়ে মোট তিনটি পোস্ট দেব। ইতোমধ্যে তিন কিস্তি পোস্ট করা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে, ঝেড়েবেছে আরো একটা পোস্ট দেয়া যায়। এ চতুর্থ পর্বটিই এ সিরিজের শেষ কিস্তি।
আগের পোস্ট তিনটি দেখতে চাইলে, এখানে ঢুঁ মারতে পারেন--
অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তি
অতি ক্ষুদ্র গল্প : দ্বিতীয় কিস্তি
অতি ক্ষুদ্র গল্প : তৃতীয় কিস্তি
ভেবেছি আমি ঠিক ছিলাম, ছিলাম না ?
গ্রেইমি গিবসন
স্টিভ সম্পাদকের দেয়া শব্দসীমা লঙ্ঘন করল, এবং...
স্টিভেন মেরেটস্কি
নিষ্ফলা দিন, নিষ্ফলা জীবন। মরুভূমি, হায়!
স্টিভেন মেরেটস্কি
আমরা সৌরগমন করলাম, সূর্য করল নোভাগমন।
ক্যান ম্যাকলিউড
সমাধিলিপি : তার এটা ভোজনে লাগানো উচিত নয়।
ব্রিয়ান হারবার্ট
অট্টালিকা চূড়া থেকে আলো প্রক্ষিপ্ত হলো। মানুষের গজাল পাখা।
গ্রেগরি মেগুইরি
তোমার বাড়িটা আমার : পুতুপুতু বিপ্লব।
হাওয়ার্ড ওয়ালড্রপ
বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি ; যা কখনো থামে নি।
হাওয়ার্ড ওয়ালড্রপ
প্রভু বললেন, ‘সৃষ্টিকর্ম সমাপ্ত কর’। ব্রহ্মাণ্ডের চলন রহিত হলো।
আর্থার সি. ক্লার্ক
বিক্রয়ের জন্য এই শিশু পাদুকা, অব্যবহৃত।
হেমিংওয়ে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রূপান্তর ;
প্রকাশ করা হয়েছে: অন্য ক্ষেতের ঝাল বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হামোম প্রমোদ বলেছেন:
আসলেই কি এখানে শেষ।
লেখক বলেছেন: হ্যাঁ, আসলেই শেষ।
কিন্তু আপনার প্রশ্নটা সংশয় নাকি স্বস্তি থেকে?
লেখক বলেছেন: ঠিক, দারুণ বটে।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
একেকটা বাক্যের মধ্যে একেকটা গল্প! দারুণ। আপনি চমৎকার একটা বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ধন্যবাদ মুজিব ভাই।
লেখক বলেছেন: ব্যাপারটা সেরকমই, যদিও অনুবাদে হয়ত আমি পুরোটা ধরতে পারি নি। কাজ করতে করতে মনে হয়েছে যে, বাংলাভাষায়ও এরকম মৌলিক রচনা সম্ভব। আমরাও হয়ত করে দেখতে পারি।
কষ্ট করে পড়ে মতামত জানানোয় আপনাকে ধন্যবাদ।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এটা শিশুদের জুতো; পরা হয় না, শুধু বিক্রি হয়।বিক্রির জন্য : শিশুদের জুতো, যা কখনো পরা হয় না
বিক্রির জন্য : শিশুদের জুতো, অব্যবহৃত
বিক্রির জন্য : শিশুদের জুতো, কখনো পরা হয়নি
স্টিভ সম্পাদকের দেয়া শব্দসীমা লঙ্ঘন করল, এবং...
পাঠক লেখককে টেক্কা দিল; ভালো অভ্যূথ্থান, কিন্তু ব্যর্থ!
লেখক বলেছেন: হেমিংওয়ের লেখাটা ইংরেজিতে ঠিক ছয় শব্দের ছিল। বাংলায় ছয়ই রাখতে চেয়েছিলাম আমি। বক্তব্য ঠিক রেখে অনুবাদে নানাভাবেই বাক্য বাঁধা যায়। আপনার চেষ্টাটা মুগ্ধকর।
ছয় শব্দে আমিও একটা লিখি--
ফারিহান ক্ষুদ্র গল্পের সক্রিয় পাঠক, গল্পও।
কালপুরুষ বলেছেন:
"এমন গল্প লেখার চেষ্টা করা যেতে পারে" - এটাও কী একটা গল্প বলা চলে?ভাল লাগছে গল্পগুলো পড়তে। সবগুলো জুড়ে আরো একটা গল্প (অবশ্যই ধারাবাহিক গল্প) হতে পারে।
লেখক বলেছেন: হলোই তো, মন্দ কী?
সবটা মিলিয়ে একত্রে যদি কোনো অর্থ দাঁড়ায় তো এক ভাবায় দোষ নেই।
মনজুরুল হক বলেছেন:
সচলে কি আপনার গুলোই পড়তাম? বিস্মৃত হই।
অসাধারণ এই কাজটা আমাদের দেশে এক্সপেরিমেন্ট হিসেবেও এলো না!
আপনি সে কারণে অগ্রপথিক হয়ে থাকলেন।
লেখক বলেছেন: হ্যাঁ তাই, বিস্মৃত হন নি দেখছি। তখন আপনি সচলে ফাটাফাটি সব গল্প লিখছিলেন। এ পোস্টে সাড়া দিয়ে অনেকেই তখন এরকম আরো ইনপুট দিচ্ছিলেন। কথা উঠেছিল ই-বুকের। নানা কারণে পরে আর উদ্যোগ নেয়া হয় নি।
পরিচিত করিয়ে দেয়ার একটা চেষ্টাই এটা।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
তুষার আহাসান বলেছেন:
পড়লাম,ভাল লাগল,জীবনের অনুভব ।
লেখক বলেছেন: এই বাক্যে মূর্ত হলো-- জীবনই সব।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















