রণাঙ্গনের পত্রালিকা- ০৪
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি
উৎসঃ ১১নং সেক্টরের দলিলপত্র
তারিখঃ ১৭ নভেম্বর, ১৯৭১
ধান/১/গ(১)
ধান/১/গ(২) এ ৫২০২
১৭-১১-৭১ইং
ছোট ভাই,
স্নেহাশীষ নিও। থানা সেল গঠন করে সত্বর নাম পাঠাতে হবে। মামাদের নেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেইনি। জিনিষ পত্র পাঠানো যাবে-কিন্তু সময় সাপেক্ষে। শীতের বস্ত্র কেনার জন্য জনপ্রতি দশটাকা করে পাঠালাম। জনসাধারণকে বুঝিয়ে অন্যান্য খরচের ব্যবস্থা করতে হবে। এটাতো তোমরা ভাল করেই বুঝতে পার। আপাততঃ ৫০ টাকা পাঠালাম। দলীয় বিশ্বাসঘাতকদের শাস্তির ব্যবস্থা করেছে কিনা জনিয়ো (জানিয়ো হবে হয়তো)।
হজরত আলী, রহিম আমাদের কাছে আছে। পরে যাবে। বাহককে ৫০ টাকা দিলাম। ব্যাবসা (ব্যবসা) সংক্রান্ত ব্যাপারে যে নির্দেশ দেওয়া হয়েছে তার ২৪ দিনের পরবর্তী ৭ দিনের কাজ আরম্ভ করবে এবং খবর জানাবে। নতুন সংকেত দিলাম। এগুলি ব্যবহার করেই চিঠি দিও।
ইতি-
বড় ভাই।
রণাঙ্গনের পত্রালিকা- ০১
রণাঙ্গনের পত্রালিকা- ০২
রণাঙ্গনের পত্রালিকা- ০৩
-----
১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -
একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ
-----
সূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ একাদশ খণ্ড (পৃষ্ঠা ৫৭০)
-----
ব্লগে চিঠিটি সঠিক ফরম্যাটে দেওয়ার কোন উপায় খুঁজে পেলাম না।
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে...
...বাকিটুকু পড়ুনফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

চলো বন্ধু দাঁড়াই গিয়ে
স্রোতস্বিনী নদীর কোলে
যেখানটাতে আছে ভরা
লাল গোলাপী বুনোফুলে।
চলো দাঁড়াই যেথায় পাহাড়
সবুজ রঙের আলো উড়ে
আজ বিকেলে সেখান হতে
একটু না হয় আসি ঘুরে।
চলো না যাই ঝর্ণা ধারায়
যেথায় জলের বইছে হাওয়া
যেখানটাতে...
...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল অনস্বীকার্য। এটা এমন এক ঐতিহাসিক সত্য যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে বিপুল...
...বাকিটুকু পড়ুন