রণাঙ্গনের পত্রালিকা- ০২
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি
উৎসঃ ১১নং সেক্টরের দলিলপত্র
তারিখঃ ১ নভেম্বর, ১৯৭১
প্রিয় ছোট ভাই,
আমার স্নেহ নিও। তোমার চিঠি পেয়ে বেশ উদ্বিগ্ন হলাম। তোমার যে তিন বোনের কথা লিখেছ ওদের নাম পাঠাও। বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি মৃত্যু। ডাক্তার এবং সিরাজ সম্পর্কে আমাদের এই অভিমত। তবে যদি সম্ভব হয় ওদের যেভাবে পার আমাদের কাছে পাঠাবার ব্যবস্থা কর। না পারলে সিদ্ধান্ত তোমরাই নেবে।
আগে যে নির্দেশাদি দিয়েছি তা ঠিকমত পালন করছ না। সকল নির্দেশ ভাল রকম বুঝে পালন করতে চেষ্টা করবে।
তোমাদের জন্য ডিম এবং মুরগী সত্বর পাঠাবার ব্যবস্থা কোরব। সময় কিছু লাগবে। যে সব ব্যাপার জানতে চেয়েছি তা সত্বর জানাবে। তোমার সাংসারিক খরচের জন্য ১০০ (একশত) টাকা পাঠালাম। আহারের সংস্থান অবশ্যই স্থানীয়ভাবে করতে হবে। নখ্লার বড় বোন দুজনকে যোগাযোগ করতে বল। ওরা নিরব কেন?
আমরা ভাল আছি। তোমাদের কুশল কামনা করি।
ইতি
বড়ভাই।
রণাঙ্গনের পত্রালিকা- ০১
-----
১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -
একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ
-----
সূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ একাদশ খণ্ড (পৃষ্ঠা ৫৬৮)
-----
ব্লগে চিঠিটি সঠিক ফরম্যাটে দেওয়ার কোন উপায় খুঁজে পেলাম না।
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন