
শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর বাড়িতে থাকতাম। বাড়ির পাশ দিয়েই চলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চারদিকে বিস্তীর্ণ খোলা প্রান্তর, দূরে সবুজের সমারোহ। আকাশজুড়ে মেঘের আনাগোনা। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, চারপাশে এক অদ্ভুত স্নিগ্ধতা।
সেই বৃষ্টিভেজা দিনে এমনই এক কাপ চা হাতে নিয়ে বসেছিলাম খোলা পরিবেশে। মহাসড়ক দিয়ে ছুটে চলা যানবাহন, বৃষ্টির শব্দ, মেঘলা আকাশ আর এক কাপ ধোঁয়া ওঠা চা—সব মিলিয়ে সময়টা ছিল অন্যরকম সুন্দর।
আজ এত বছর পর আবার এমন একটি চায়ের গ্লাস হাতে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা।
চায়ের স্বাদ হয়তো একই আছে, বদলে গেছে শুধু সময়, পরিবেশ আর জীবনের বাস্তবতা। নানীর বাড়ির সেই দিনগুলো, কৈশোরের সরলতা, দায়িত্বহীন বিকেল আর বৃষ্টির সঙ্গে মিশে থাকা সেই আনন্দ—সবই আজ স্মৃতির পাতায়।
ইশ! সময় যদি একবারের জন্য পেছনে ফিরে যেত!
২০১১ সালের সেই সোনালি দিনগুলো আর ফিরে আসবে না। কিন্তু কিছু স্মৃতি আছে, যেগুলো এক কাপ চায়ের উষ্ণতায়ও আবার জীবন্ত হয়ে ওঠে।
কিছু চা শুধু তৃষ্ণা মেটায় না, কিছু চা মানুষকে ফিরিয়ে নিয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর অতীতে।
এই সুন্দর স্থানের প্লেস এর গুগল ম্যাপের জিও লোকেশন ফেসবুক পোস্টে দেওয়া হলো। লিংকে টিপ দিন। পেয়ে যাবেন।
আপনারা ফেসবুকেও কমেন্ট করিয়েন।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


