রণাঙ্গনের পত্রালিকা- ০১
৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি
উৎসঃ ১১নং সেক্টরের দলিলপত্র
তারিখঃ ১৯ নভেম্বর, ১৯৭১
তুলা/১/গ/(১)
বড় ভাই সাহেব,
সালাম নিবেন। অনেক দিন গত হতে চলল আপনার কোন সংবাদ না পেয়ে চিন্তাযুক্ত আছি। কাকা পেপার মিলে বাঁশ দেওয়ার ব্যবস্থা করছেন। এখন তার (১০০০ পাঃ) বাঁশ পাঠাতে হবে। তিনি কিছু টাকা তুলেছেন। ভাইজান খোকন বর্তমানে ২০টি কবুতর ক্রয় করতে চায়। তার জন্য একটি ঘুঘু পাঠাবেন। বড় ভাই সাহেবের বিয়ে ঠিক হয়েছে। আগামী ২৫ তারিখে বউ আনতে যাবেন। কাজেই অনেক টাকা পয়সার প্রয়োজন। আব্বার কাছে মোটেই টাকা নেই। আর এখানে জিনিষ পত্রের মূল্য অনেক বেশী। আপনি অতি সত্বর ১১৭টি মুরগী পাঠাবেন। বড় মুরগী ১২টি এবং রোষ্ট করার জন্য ৮০টি ছোট মুরগীর ব্যবস্থা করবেন। জামাই নিয়ে যাওয়ার জন্য ৪টি (চার) বড় নৌকা ও দুইটি ছোট নৌকার ব্যবস্থা করবেন। উত্তর পাড়ার ভাই সাহেব আপনার কাছে যে টাকা পাঠিয়েছিলেন তা দিয়ে ৫০০০ ডিম পাঠাবার জন্য বলেছেন। কারণ তিনি ডিমের ব্যবসা করেন। কয়েকটা বড় হোটেলে তিনি ডিম পাঠান। ১০০০ লেবু পাঠানোর কথাও বলেছেন। এইগুলি না পাঠালে তার ব্যবসার বিরাট ক্ষতি হবে। আপনি এই সমস্ত জিনিষের ব্যবস্থা করে যে ভাবেই হোক বিয়েতে উপস্থিত হবেন। নয়তো দুঃখিত হব। বিশেষ কি লিখব। বাড়ীর সবাই ভাল আছি। চিন্তার কোন কারণ নেই। শ্রেণীমত সবার কাছে সালাম ও স্নেহ দিবেন।
ইতি-
ছোট ভাই
-----
১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -
একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ
-----
সূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ একাদশ খণ্ড (পৃষ্ঠা ৫৭৩)
-----
ব্লগে চিঠিটি সঠিক ফরম্যাটে দেওয়ার কোন উপায় খুঁজে পেলাম না।
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন