তুমি ভুলোক-দ্যুলোক-গোলক ভেদিয়ে, আজো সকলের শীর্ষে।
তুমি স্রষ্টার শুভ সৃষ্টি এবং 'ধুমকেতু' মহা মানবের,
তুমি 'অগ্নিবীণা' ও 'বিষের বাঁশীতে' দুশমন খুনী দানাবের।
তুমি সাম্যের শুভ কাম্যের কবি, বৃটিশ শক্তি পতনের,
তুমি বাংলা মায়ের পাঠশালাতে কুলি-কামারের কবি, মজুরের গেঁয়ো চাষীদের,
তুমি ক্ষুধার রাজ্যে প্রতিবাদী ঝড়, সকল বিশ্ববাসীদের।
তুমি শ্রমজীবী যতো মানুষের কবি, যুদ্ধে শহীদ গাজীদের,
তুমি বর্ধমানের কিশোর বালক, চুরুলিয়ার-ঐ-কাজীদের।
তুমি অসহায় যতো পথিকের কবি, স্বজনহারা দুখিদের,
তুমি পীর-দরবেশ-ভিখারীর কবি, সুখের রাজ্যে সুখিদের।
তুমি জিহাদের পথে ঢাল-তলোয়ার নবীর বাগান মালীদের,
তুমি রাসূল প্রেমিক আবু বকর, ওমর, ওসমান, আলীদের (রা
তুমি আমরণ সদা জাগ্রত কবি সুনাম ধন্য সকলের,
তুমি ছন্দ প্রলয় বিরহের কবি, ধ্বংস করেছো নকলের।
তুমি সৈনিক রণ-তূর্যের কবি, তারুণ্যের মহা জাতকের,
তুমি বিশ্বকম্প আইন-আদালত, ফাঁসির আদেশ ঘাতকের।
তুমি ফাগুনের কবি শ্রাবণের দাহ, শ্রদ্ধেয় যতো পাঠকের,
তুমি স্বদেশ-প্রদেশ বিশ্বব্যাপীয়া, গান গজলও নাটকের।
তুমি বিদ্রোহী চির সন্যাসী কবি, অমর বহ্নি ধরণীর,
তুমি 'দোলনা চাপা' 'চৈতী হাওয়া'র ও 'খেয়াপারের তরুণী'র।
তুমি 'ছায়ানট' মহাগ্রন্তের কবি সততার পদচিহ্ন,
তুমি 'ভাঙ্গার গানের' বিস্ফোরণে করেছো ছিন্নভিন্ন।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



