somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুসংস্কার যখন লেখার পুঁজি

১০ ই আগস্ট, ২০০৬ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞানের এ চরম উৎকর্ষতার যুগে বাংলাদেশের মানুষ আজও অলৌকিক ব্যাপার, স্বপ্নে পাওয়া ওষুধ এবং ঝাড়ফুঁকে বিশ্বাস করে। কারণ আমাদের সমাজের কুসংস্কার আজও কাটেনি। এর একমাত্র কারণ হলো অশিক্ষা। দেশের ৫০ ভাগ লোক যেখানে অশিক্ষিত সেখানে মাজারে মানত, তাবিজ-কবজ কিংবা ঝাড়ফুঁকের প্রভাব তো থাকবেই। কিন্তু যারা শিক্ষিত তাদের কী একটুও দায়বদ্ধতা নেই? অবশ্যই আছে। আর তিনি যদি হন নামী-দামী লেখক তাঁর দায়বদ্ধতা তো আরও বাড়েই। কারণ যুগে যুগে লেখকরাইতো সমাজের চোখ খুলে দিয়েছেন। এভাবে সাংস্কৃতিক বিপ্লবের থেকেই দেশে সামাজিক তথা অর্থনৈতিক বিপ্লব হয়েছে। দেশ গেছে এগিয়ে, হয়েছে উন্নত। আমাদের দেশের লেখক সমাজের কী সেই দায়বদ্ধতা নেই? দেশের জনপ্রিয় লেখকরা যদি সবার আগে তবে কুসংস্কার দূরীকরণে এগিয়ে আসেন ফল দেবে তাড়াতাড়ি।


অথচ কুসংস্কার যখন লেখকের পুঁজি তখন এদেশ কোথায় গিয়ে পৌঁছবে সেটাই এখন ভাবনার বিষয়। সায়েনস ফিকশন নিয়ে যারা লেখেন তাদের কথা আলাদা। তারা বিজ্ঞানের একটা সূত্র ধরে এগোন বা অগ্রিম সূত্র ভাবেন এই যা। তারা কিন্তু কুসংস্কারপন্থী নন। কিন্তু রহস্যগল্পের আড়ালে সমাজের কুসংস্কারকে বিশ্বাসী করা দেয়া বা তরুণ সমাজকে মোহগ্রমস্ত করা কতোটুকু শোভন? শিশুদের মনে সব লেখা বা নাটকের কী প্রভাব পড়ছে চিন্তা করুন একবার। হ্যারী পটার লিখে তার লেখক বিলিওনার হচ্ছেন কিন্তু তার পাঠক-দর্শক শিশুরা সত্য থেকে কতো দূরে আছে তা কী লেখকরা চিন্তা করেন!? পাঠকগণ আমাদের লেখকদের দুই-একটা নমুনা দেখুন তাহলে-
বিনা যন্ত্রপাতি বা টুলস ছাড়া মেশিন ফইর করা বা ঠিক করা..
চোখ দিয়ে আগুন জ্বালানো....
ভূত-ভবিষ্যত বলে দেয়া...
কারো মগজের ভিতর ঢুকে তার ভাবনা বোঝা...
মৃত মানুষের পুনরুত্থান....
কবরস্থানে কিশোরকে পরীতে পাওয়া...
বৃক্ষমানব, জলমানব হওয়া...
আরও কতো কী! লিখলে লিস্ট অনেক বড়ো হয়ে যাবে।

সবশেষে বলতে চাই, আমি আসলেই অভাব বোধ করছি সেই চিরঞ্জীব লেখার যা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, দূর করে কুসংস্কার-
মানিক বন্দোপাধ্যায়ের- পদ্মা নদীর মাঝি
সৈয়দ ওয়ালী উল্লাহর- লাল সালু
জহির রায়হানের- হাজার বছর ধরে
শহীদুল্লাহ কায়সারের- সংশপ্তক
সেলিনা হোসেনের- হাঙর নদী গ্রেনেড
রিজিয়া রহমানের- শিলায় শিলায় আগুন
মাহমুদুল হকের- জীবন আমার বোন
এবং
সর্বোপরি হুমায়ূন আহমেদের-নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার বা আগুনের পরশমণির মতো লেখা।
আমার চাওয়ার ফিরিস্তি দিলাম। আপনাদের চাওয়া কী পাঠক? একটু জানাবেন...
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৮
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×