তৃষ্ণার্ত ডানায় ছুঁয়ে নরোম রৌদ্রতাপ
বৃক্ষের পোঁড়াপাতারা বুকে নিশ্চুপ পাথর বেঁধে
হাওয়ার দোলে খুলে নেয় সজীবতা।
দু'চোখ ডুবিয়ে দেখে নেয় সুদূর আলোরেখা;
তুমি এলে বলে
সমস্ত স্তরে জেগেছে আজ
হাওয়া বদলের গান। হাট থেকে ফিরে আসা
বাবার সাইকেলের ধ্বনির ধাক্কায় হঠাৎ কেড়ে নেয় আমার;
আর প্রত্যহদিনের নিয়মিত ছকের দরজা খুলে
দৌঁড়ে ফিরে দেখি লাল টিপে
গিলে খাচ্ছে বিকেলের তামাটে রোদ্দুর!
চোখের কোনে জমানো কথারা ভিজে ভিজে
নৈঃশব্দ জলের নোনাঝর্ণা। এরমাঝেই
বিনা তারে পৌঁছে গেছে সুখবার্তা,
সারাগায়ে ছুটি-ছুটি আমোদের জামা পরে
তোমার অপেক্ষার ক্লান্তিরা আজ আহ্লাদের নাচে বিভোর।
তুমি এলে বলে, এইসব ভালোলাগা
কেমন ফিরফিরে মৃদবাতাস, শরৎসকাল।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




