somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শত কবির বন্দনা-‍"আসুন একটা কবিতা লিখি" বিষয়ে দুটি কথা....

০৭ ই মে, ২০১২ ভোর ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন একটা কবিতা লিখি-শিরনামে একটি মৌলিক কবিতা লিখে পোস্ট করেছিলাম ২০১০ সালে ১৮ মে তারিখে। †mসে পোস্টে ১৮ ই মে, ২০১০ রাত ১১:১৮Uvq meyটায় সবুজ অঙ্গন নামের একজন ব্লগার বলেন,‍‍" চমৎকার আইডিয়া। সময়ে আরও কিছু ইতিহাস ঐতিহ্য সংযোজন করে এটাকে একটা মহৎ কবিতায় নিয়ে যাওয়া যাবে।" তার এই মন্তব্যে উৎসাহ বোধ করলাম। জবাবে বললাম,"আমি চাই মন্তব্যের ঘরে কবি বন্ধুরা এই কবিতায় যোগ করুক আরো লাইন...যা সংযুক্ত করা হবে ...." মাত্র দুই দিনে ৪২ জন ব্লগার আমার মৌলিক কবিতাটি কে পছন্দ করলেন। অনেকেই আমার আমন্ত্রণে সাড়া দিয়ে মূল ভাবনার সাথে মিল রেখে লিখে দিলেন নিজস্ব অংশ। আমি তা সংগ্রহ করে সংযুক্ত করতে থাকি মূল লেখার সাথে আলাদা অংশ হিসেবে।
একশ জন শিল্পী গাইতে পারে একটি গান, একশ জন চারুশিল্পী আঁকতে পারে একটি আলপনা। আমরা কেন একটি কবিতা একশ জনে লিখতে পারবো না??????
এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু.....হটাৎ করে ২১ শে জুন, ২০১০ দুপুর ২:০৫
তারিখে ব্লগার সজল৯৫ বললেন এভাবে...

লিখেন যখন একশ লিখক,
তখন আমি একাই পাঠক ।
সবাই বলে আসুন লিখি,
বলে না কেই পড়ে দেখি।
সবাই যদি লিখতে থাকি,
পড়বেটা কে বল দেখি।
তাইতো আমি পাঠক হলাম
পড়ব শুধু কথা দিলাম।
নামের আইডিয়াটা মন্দনা
যদি হয় শত(১০০)কবির বন্দনা।
এই লেখা থেকেই উজ্জিবিত হলাম নামকরণে। নাম দিলাম-শত কবির বন্দনা‍" আসুন একটা কবিতা লিখি"। মাঝখানে দীর্ঘদিন ব্লগে যোগাযোগ না থাকায় একটু সময় লাগলো। কবি বন্ধুদের মধ্যে এটিএম মোস্তফা কামাল, মিয়াজী, বাবুল হোসেইনসহ বেশ ক'জন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমাকে তাগিদ দিলো। অবশেষে ৫মে ২০১২ তারিখে দীর্ঘ দুই বছর সময় শেষে পূর্ণ হলো শত কবির সম্মিলিত প্রচেষ্টায় একটি মূল ভাবনার উপর একটি কবিতা লেখার কাজ।
এর মধ্যে ২০ শে মে, ২০১০ দুপুর ১২:০৯ তারিখে ব্লগার গুপী গায়েন বললেন,
সন্যাসীদের সংখ্যা বেশী
তবেই গাঁজন নষ্ট।
তেমনি ভাবে কবিআধিক্যে
কাব্য হবে ভ্রষ্ট।

ইচ্ছে মত যে যাই লিখুক
সেটাই হবে যুক্ত
কাব্য কভূ হয় কি রে ভাই
এতোই অবমুক্ত?

মুল ভাবনার উৎস বা কি,
অন্তে টিকে থাকবে তা কি?
দেখা যাবে শেষের বেলায়
শুরু অনাসৃষ্ট!
ব্যর্থ হবে সকল প্রয়াস
মূল্যহীন এ কষ্ট।।
তিনি একটু ছোট করে দেখলেও আমি কথা দিয়েছিলাম তার এই মন্তব্য ভুমিকায় রাখা হবে। তাই এখানে উল্লেখ করা। এছাড়া আরো অনেকেই এ বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাদের সবাইকে আজ ধন্যবাদ জানাই। হয়তো কিছুই হয়নি। তবু আমরা শতজন একটা দীর্ঘ মেয়াদি আড্ডা দিলাম তাইবা কম কিসে!!
ব্লগার কালবেলার অকাল ভাবনা ও ব্লগার শায়মা এই উদ্যোগ কে নিয়ে লিখলেন..
০৪ ঠা মে, ২০১২ রাত ১১:৪৮ তারিখে
.কালবেলার অকাল ভাবনা

চাইছি লিখতে, অংশ হতে
ভাবনা নাকি শ'কবির বন্দনা,
ভেবে দেখলাম শেষের পাতায়
ভাবনাটাতো মন্দ না।

লিখব যে কি আকাশ বাতাস
খুঁজে কিছুই পাচ্ছি না,
দেখি শেষে পত্রখানায়
লিখেছি, ছেড়ে তোমায় যাচ্ছি না।

উত্তরে বন্দনা করে
যেই ফিরেছি পূবে,
দেখি পূবে প্রেমের সাগর
সেথায় যাচ্ছি আমি ডুবে।

পূবে প্রেমের ছড়াছড়ি
দক্ষিণে যেই ফিরেছি,
ফাগুণ হাওয়ার দ্বিগুণ বেগে
যেনো চরকির মতো ঘুরেছি।

ঘুরেই দেখি সামনে তুমি
প্রেমের মূর্তি হয়ে রয়েছো,
তাই, বন্দনা সব তোমার তরে
কারণ, তুমি স্বপ্ন বুনে দিয়েছো।

০৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
শায়মা
পদ্মপাতার জল টলটল
কাব্যখাতার পাতায়
শেষ বিন্দু ছুঁইয়ে দিলাম
রোদ ঝলমল সুতায়.....

রংধনু রং সাতনরী হার
হীরক আলোকচ্ছটায়
মূর্ত হয়ে জ্বলুক শিখা
শত বন্দনায়........
এভাবেই শেষ হলো শত কবির বন্দনা-"আসুন একটা কবিতা লিখি" এরজন শতজন কবির লেখা সংগ্রহ। ব্লগারদের মতামতের ভিত্তিতে সম্পাদনের কাজ শেষ করা হবে। এবং এটি বই আকারে প্রকাশের ব্যবস্থা করা হবে।..
.............দয়া করে কেউ একজন উপরের তথ্যের ভিত্তিতে প্রস্তাবিত বইটির ভুমিকা লিখে দিলে খুশি হতাম। সেই সাথে যদি কেউ থাকে দয়া করে প্রচ্ছদের কাজটি করে দিন....
সময় পেলে ঘুরে আসুন..........
প্রথম অংশ
Click This Link

দ্বিতীয় অংশ
Click This Link

তৃতীয় অংশ
Click This Link
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×