আমার প্রিয় পোস্ট

যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল কুরআন

ভারতের উড়িষ্যার একটি কূপ থেকে ৩০ ব্যাগ কন্যা ভ্রুণ ও শিশু কঙ্কাল উদ্ধার!

২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:১৬

শেয়ার করুন:                   Facebook

ভারতে কন্যা ভ্রূণ এবং শিশু কন্যা হত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় বর্ধিত নজরদারির পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থান থেকে চাঞ্চল্যকর আরো বেশ কিছু ঘটনার সন্ধান পাওয়া গেছে।

উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বরে রাজ্য পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূবনেশ্বরের একটি বেসরকারী নার্সিং হোমের খুব কাছ থেকে কন্যা ভ্রূণ এবং নবজাতক শিশু কন্যার কঙ্কাল ও দেহাংশ ভর্তি ত্রিশটি ব্যাগ একটি কূপ থেকে উদ্ধার করা হয়েছে। ভূবনেশ্বর থেকে নব্বই কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত নয়াগড় থেকে এই দেহাংশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাদের সন্দেহ হচ্ছে, মাথার খুলি ও হাঁড়গুলো নার্সিংহোমে গর্ভপাত করানোর পর কিংবা কন্যা জন্মানোর পরপরই তাদেরকে হত্যার পর ব্যাগে ভরে ঐ কূপের মধ্যে ফেলে দেয়া হয়েছিল। ঐ নার্সিং হোমের ম্যানেজারকে গ্রেফতার কারা হয়েছে।

ভারত সরকারের কর্তা ব্যক্তিরা এখন স্বীকার করছেন, গত ২০ বছরে কমপক্ষ এক কোটি কন্যা ভ্রূণ কিংবা সদ্যজাত শিশুকন্যাকে তাদের পিতামাতার হত্যা করেছে।

ভারতের হিন্দু সমাজের কিছু অংশের মধ্যে প্রচলিত এই প্রথা দূর করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। ভারতের হিন্দু সমাজে ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক কারণে পুত্র সন্তানকে প্রিয়জ্ঞান করা হয়। ( সুত্র : রেডিও তেহরান)

 

প্রকাশ করা হয়েছে: উপমহাদেশ  বিভাগে ।

 

  • ২১ টি মন্তব্য
  • ১৭৮৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:২২
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন: আশরাফ পৃথিবীর সব সমাজে ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক কারণে পুত্র সন্তানকে প্রিয়জ্ঞান করা হয়। চীনেও একই কাম হয়। বাংলাদেশেও হয়, পাকিস্তানে হয়। ইরানে হয়। শুধু ভারতে ফ্রী প্রেস তাকার কারনে পত্রিকায় আস.
২. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:২৩
comment by: চক্র বলেছেন: আশরাফ পৃথিবীর সব সমাজে ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক কারণে পুত্র সন্তানকে প্রিয়জ্ঞান করা হয়। চীনেও একই কাম হয়। বাংলাদেশেও হয়, পাকিস্তানে হয়। ইরানে হয়। শুধু ভারতে ফ্রী প্রেস তাকার কারনে পত্রিকায় আসে। ইরানে ধর্ষনের খবরও পত্রিকার আসার সাহস পায় না
৩. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:২৬
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ইরানে নাকি মুতা বিবাহের মাধ্যমে পতিতা চারন লিগাল করনের চেষ্টা হইসিল
৪. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:২৮
comment by: আশরাফ রহমান বলেছেন: তার মানে কেবল ভারতের প্রেসই ফ্রি! ইরানে প্রেস ফ্রি না হলে আপনারা মাঝে মাঝে ইরান বিরোধী খবর কোথায় পান? ধর্ষন ইরানেও হয়, ধর্ষনের দায়ে ফাঁসি দেয়ার খবর তো প্রায়ই পত্রিকায় আসে। তবে ভারতে যে হারে ভ্রুণ হত্যা হয় বিশ্বের আর কোথাও এ হারে হয় কিনা সন্দেহ আছে।
৫. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:৩১
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ইরানের প্রেস ফ্রী। ইয়া সিওর ! ইরান বিরোধী খবর ইরানের ভিতরে বাইর হয় নাক. ভারতে পপুলেসন ১ বিলিয়ন তো সংখ্যা বেসী হইবো, চায়নাতে তাই। চায়না প্রতি ১০০০ হাজার পুরুষে একন ৮৫০র মত নারী আছে। আর ধর্ষনের দায়ে ফাঁসি দেয়ার খবর কেমতে আইবো। হেরা দোররা মারে নাইলে ইটা মারে
৬. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:৩২
comment by: ইবনে সালাম বলেছেন: আইয়ামে জাহেলিয়াতের ঘটনা জানার জন্য এখন আর আরবের দিকে তাকাতে হবে না,ভারতের দিকে তাকালেই যথেষ্ট!
৭. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:৩৪
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ইস ভারতে নবী আসেনা কেন?
৮. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:৪১
comment by: অলৌকিক বলেছেন: ইস ভারতে নবী আসেনা কেন?
৯. ২৪ শে জুলাই, ২০০৭ রাত ২:৩৫
comment by: ঘোড়ার ডিম বলেছেন: হেরা ফাষ্ট ওয়াল্র্ড হইতাসে
১০. ২৪ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:২৫
comment by: ত্রিভুজ বলেছেন: একই মন্তব্য একটু আগে সাইফ শেরিফের ব্লগে করেছিল.. কারন বিষয় একই ছিলো। এখানে আবার করি
===============


ভয়াভয় ব্যপার!


এই ব্লগে একবার একজন তথাকথিত প্রগতিশীল বলেছিলেন 'অবাধ গর্ভপাত' নাকি প্রগতির লক্ষন। সেই অর্থে ভারত অনেক প্রগতিশীল হচ্ছে।


সেইসব তথাকথিত প্রগতিশীল বাংলাদেশকেও প্রগতির পথে এগিয়ে নিতে চায়। কথা হলো আমরা কি চাই? আমাদের সচেতন হতে হবে।
১১. ২৪ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
comment by: আশরাফ রহমান বলেছেন: এই ব্লগে একবার একজন তথাকথিত প্রগতিশীল বলেছিলেন 'অবাধ গর্ভপাত' নাকি প্রগতির লক্ষন। সেই অর্থে ভারত অনেক প্রগতিশীল হচ্ছে।

হতে পারে কারণ দুর্গতিবানরা বেশী প্রগতিবান বলে পরিচিত!
১২. ২৪ শে জুলাই, ২০০৭ রাত ৮:০০
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ভাইজান গর্ভপাত তো একটা মেডিকাল প্রসিডিউর আর ভ্রুন টা যার তার রাইট তাকা উচিত না কি করব? আর গভ নিরোধক কি ইরানে এলাউড?
১৩. ২৬ শে জুলাই, ২০০৭ রাত ১০:৫৭
comment by: পাগলা বাবু বলেছেন: একজন ভারতীয় হিসাবে আমার কাছে খবরটা লজ্জার
১৪. ২৬ শে জুলাই, ২০০৭ রাত ১১:০৬
comment by: মানুষ বলেছেন: জন্ম নিয়ান্ত্রনের ব্যাপারটাতে আমি একমত। কিন্তু ভ্রুন হয়ে যাওয়ার পর তাকে হত্যা করা আর মানুষ হত্যা করার মাঝে কোন পার্থক্য দেখিনা। কোথায় এটাকে ধিক্কার জানাবে, তা না একদল আছে ভারত বিরোধী আর এক দল আছে ইরান বিরোধী প্রচারে। উদ্ভট।
১৫. ২৬ শে জুলাই, ২০০৭ রাত ১১:৪৯
comment by: রাশেদ বলেছেন: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৭-২৩ ২১:৩৪:৩০
ইস ভারতে নবী আসেনা কেন?
১৬. ২৭ শে জুলাই, ২০০৭ রাত ১:৩১
comment by: নুর3ডিইডি বলেছেন: ভারতে আসলে কি হতে যাচ্ছে?
প্রগতির লক্ষন যদি হয় এই, কৌরেশিকে আমাদের দরকার নেই।
১৭. ২৭ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
comment by: ঘোড়ার ডিম বলেছেন: হুমমমম
১৮. ০৪ ঠা আগস্ট, ২০০৭ সকাল ৯:৩২
comment by: শামসুজ্জামান সিদ্দিকী শাহীন বলেছেন: ধন্যবাদ আশরাফকে ভয়াবহ তথ্যটি জানানোর জন্য।
১৯. ০৪ ঠা আগস্ট, ২০০৭ রাত ৮:১৮
comment by: নিপুপাওয়ারফুল বলেছেন: আইয়ামে জাহেলিয়াতের ঘটনা জানার জন্য এখন আর আরবের দিকে তাকাতে হবে না,ভারতের দিকে তাকালেই যথেষ্ট................একমত@ইবনে সালাম
২০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১১
comment by: মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: রাইট। কোথায় এটাকে ধিক্কার জানাবে, তা না একদল আছে ভারত বিরোধী আর এক দল আছে ইরান বিরোধী প্রচারে। উদ্ভট।
২১. ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২
comment by: ব-দ্বীপ বলেছেন: একমত মানুষের সাথে

 

 


ashraf@journalist.com

সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। অশান্তিকামী ছলনার রূপে জয় পায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ