আমার প্রিয় পোস্ট
- ঢাকা শহরের আধুনিক ছেলেদের কিছু কর্ম কান্ডের হদিস বুঝতে কস্ট হয়। এর মানে কি? - মেঘলা আকাশ ও বিষন্ন মন
- রাইফেল সিরিজ - বিডি ০৮ সাবমেশিন/ মেশিনগান গান - সাধারণমানুষ
- অধিকার বিষয়ে ব্লগের বুদ্ধিজীবীরা কী বলেন? - ব্রাত্য রাইসু
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- শীতনিদ্রা থেকে ফিরে: পুরাতন কবিতা - মানস চৌধুরী
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- প্রসঙ্গসূত্র জা.বি.: প্রতিরোধ প্রায়শই এনার্কিক; প্রায়শই লাইফস্টাইলে পরিসীমিত; কিন্তু অনেক অপশনও তো খোলা নেই ... - মানস চৌধুরী
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- একটি বাংলা রচনা: জনসংখ্যা সমস্যা - ফাহমিদুল হক
- সিডনীর ভন্ড আলেম থিকা সাবধান!! - সমালোচনাকারী
- পাকমন পেয়ার: আস্তমেয়ের শেঁকড় সন্ধানের অনাদায়ী দেনা সঞ্চিতি! - আনোয়ার সাদাত শিমুল
- পাকমন পেয়ার: নেকাবের আড়ালে ফিসফাস, এক অদ্ভুত সৎ প্রচেষ্টা! - আনোয়ার সাদাত শিমুল
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৯
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ৮৩টি
* মন্তব্য করেছেন: ১৯৯৮টি
* মন্তব্য পেয়েছেন: ১৪৪৫টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ৪ দিন
* ব্লগটি মোট ৪৯৭৫০ বার দেখা হয়েছে
![]()
আমি সাঈফ শেরিফ, যদিও পড়ার অবহেলা বা ভ্রমবশত অনেকেই সাঈদ সম্বোধন করেন।নাম পড়ার ভুলে জনপ্রিয় ব্লগার 'সাইফ সামির' বা 'শেরিফ আল সায়ার' মনে করে মন্তব্য করেছেন বেশ ক'জনা। আপনাকে যদি বলা হয় কিছু ব্লগারের নাম বলতে আপনি হড়বড় করে টানা ৫০০ জন ব্লগারের নাম বলতে পারবেন এবং আমি হলফ করে বলতে পারি তাতে আমার নাম থাকবেনা। প্রোফাইল হিটের সংখ্যাটিও সেই সত্যতার ইঙ্গিত দেয়। আদর্শ বা চেতনা নিয়ে লাঠালাঠি বা বন্ধুত্ব করার উদ্দেশ্য নিয়ে ব্লগে আসিনি। ব্লগ লিখা একান্তই নিজের জন্য, লিখে শান্তি পাই, তাই লিখি, পাঠক না পেলেও দুঃখ নেই। কোন প্রকার কোন্দলে না গিয়ে একটি নিক বাঁচিয়ে রাখা খুব কষ্টকর না।
ব্লগ বলতে আমার ধারণা ছিল 'অনলাইন দিনলিপি' লেখা, তাতে যুক্তি, বাস্তব জীবনের অভিজ্ঞতা, প্রচলিত ধ্যান ধারণার সাথে মতৈক্য থাকতে হবে এমন কড়া বিধি নিয়েধের কথা জানা ছিলনা। লোক লজ্জা, ভয় ডরকে পাশে রেখে মনের অবচেতন অংশের কথা গুলো তুলে আনার চেষ্টা করতাম। ভোর রাতে ঘুমের ঘোরে ব্লগ পড়তে গেলে সেই অবচেতন অংশে আঘাত পড়তো, হুট করে বেফাস, বিব্রতকর মন্তব্য করে পরে লজ্জাও পেয়েছি। প্রতিটি মানুষের মাঝেই একটা নোংরা - অসুস্থ অংশ থাকে যা প্রকাশে সে বিব্রত হয়, এমন কি তার অস্তিত্বের কথা স্বীকারও করতে চায়না। কিন্তু সেই নোংরা দিকটাও প্রকাশের একটা তাড়না থাকে কারো কারো। সাঈফ শেরিফের সেই তাড়নাটা বেশিই ছিল কোন প্রকার সংকোচ না করে। মনোরোগ বিশেষজ্ঞের কাছে না বলে গোপনতম প্রতিক্রিয়াগুলো নিজের ব্লগে প্রকাশ করাই কাল হয়ে দাড়িযেছে। ষোল আনা ভদ্রলোকের নিপাট নিষ্পাপ মুখোশ পরে, লোকাচারের কথায় তাল দিয়ে নিজের অন্তর্গত সত্ত্বা, অনুভূতিকে শ্বাসরোধ করে বেঁচে থাকার সৌভাগ্য, সুবিধা আর পেলামনা। সেকেলে একজন হিসেবে ব্লগিং এর ব্যাপক সংজ্ঞা, ছক বাধা নিয়মের সাথে অভ্যস্ত হতে পারলামনা।
কাগজে কলমে দিন লিপি লেখার সমস্যা অনেক, একে ভাল কাগজের দুষ্প্রাপ্যতা আরেকদিকে লিখতে গিয়ে ভাবটা ভাষায় তুলে ধরতে না পারার ব্যর্থতায় দিস্তার পর দিস্তা কাগজ মুচড়ে বল বনিয়ে আস্তাকুড়ে ফেলার যন্ত্রণা। দলিল আকারে সময় তারিখ সমেত লেখাটা থাকলেও তা উই পোকার দখলে যাবার প্রবল সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায়না। পাঠক না পেয়ে শুধু লিখে শান্তি পাওয়া যায়,কিন্তু সাথে পাঠকের মন্তব্য লেখককে ভিন্ন মাত্রায় ভাবতে শেখায়। সে জন্যই ব্লগে আসা। এই ব্লগ আমাকে আমার বিচিত্র স্বজাতি চিনিয়েছে যাদের কেউ কেউ ভদ্রতার মুখোশ ধরে সমাজে ঘুরে বেড়ান কিন্তু অন্তরে ধারণ করেন 'সাম্প্রদায়িকতা, বিদ্বেষ ও অসহিষ্ণুতার' বিষ যেটা ছদ্ম নিকে এসে ব্লগে ঝেড়ে শান্তি পান।সামহোয়্যার ইন আমাকে লিখতে শিখিয়েছে, আমি দেখেছি লেখার বৈচিত্র্য আর বিভিন্ন পেশা রুচির মানুষ যেটা নিজস্ব বন্ধু-আত্মীয়ের গন্ডির মাঝে থেকে কোনদিনও পাওয়া সম্ভব নয়। সম্ভাব্যতার সাধারণ বিন্যাসে সংখ্যা গরিষ্ঠ মানুষ মধ্য পন্থী যারা, 'ধর্ম, মুক্তিযুদ্ধ, রাজনীতি' কোন বিশেষ দিক নিয়ে বিশেষভাবে 'অবসেসড' নন।
অনেক ব্লগার আছেন যারা নিবন্ধনের ২/৩ বছর পরেও শুধুই পাঠক । সে তুলনায় সংখ্যালঘু যে লেখকরা আছেন তাদের কারো কারো মতাদর্শ প্রচলিত ধ্যান ধারণার সাথে যায়না বলে গণ বিদ্রোহ করে গলা ধাক্কা দিয়ে ব্লগ থেকে বের করে দিবার চেষ্টা চলে। সংখ্যা গরিষ্ঠের মতের সাথে নিজের মত যদি মিলেই যায়, তবে তা আলাদাভাবে ব্লগে লিখার কী প্রয়োজন! বিনোদন ও বিরুদ্ধমত জানার খোলা মন রেখেই তাদের থাকতে দিন। ভাবাদর্শের বৈচিত্র্যও ব্লগের সৌন্দর্য ।
ধারাবাহিকভাবে ব্লগ থেকে পাওয়া এ যাবৎ অভিজ্ঞতার সারমর্ম দাড় করানোর ইচ্ছা রাখছি।
পিছন ফিরে দেখা
তিন বছর আগে ব্লগের উপরে বাম কোনায় শীর্ষ ব্লগারের তালিকা থাকতো, তার উপরে থাকত চলতি সপ্তাহের সর্বোচ্চ পোস্টকারী ব্লগারের তালিকা। ব্লগারদের সংখ্যা কম বলেই ওটা সম্ভব ব্যাপার ছিল। সে কালের শীর্ষ ব্লগার ছিলেন শোহেইল মোতাহির চৌধুরী। দুর্দান্ত এ ব্লগার আর লিখেন না। নিজ অভিজ্ঞতায় জামাত-শিবিরের একেবারে ভিতরের কূটনীতি চমৎকার বর্ণনার মাধ্যমে তুলে ধরেছিলেন তার ধারাবাহিক লেখায়। বিখ্যাত ব্লগার ত্রিভুজকে চিনেছি আরো অনেক পরে । সামহোয়ারইনকে চির বিদায় জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন সে কালে। অনেকেই সমবেদনা দিয়ে ফিরে আসার অনুরোধ করেছিলেন। ব্যাপক হিট পড়ে সে পোস্টে এবং আলোচনা-সমালোচনার ঝড় ওঠে ব্লগে। প্রযুক্তির টুকিটাকি আর বেপরোয়া মন্তব্য করে সর্বোচ্চ হিট ধারী ব্লগার হবার পিছনে গালি হজম করে যাবার বিরল ক্ষমতা ভূমিকা আছে বলে মনে করি। প্রবল বিতর্ক আর গালির পরেও ত্রিভুজের পোস্টে প্লাসের সংখ্যা গুলো অবাক না করে পারেনা।
প্রথম যুগের ব্লগার
এক কালের খ্যাতিমান সেক্যুলার ব্লগার তীরন্দাজ, ধূসর গোধূলি, অন্যমনষ্ক শরৎ দের গতিবিধি দেখা যায়না। নাহিদাকে নিয়ে লিখা অণৃন্যর পোস্টের পর তাকে আর দেখা যায়নি ।বিখ্যাত ব্লগার আড্ডাবাজ বহুদিন দৃশ্যমান থাকার পর হারিয়ে গিয়েছেন। আলাদা যত্ন নিয়ে পড়ি প্রাগৈতিহাসিক যুগের ব্লগার অপবাকের প্রাগৈতিহাসিক বিষয়াদি নিয়ে পোস্ট গুলো। জার্মানি থেকে বহু পুরনো ব্লগার ফ্রুলিংক্সের লেখা গুলো ভাল লাগে। মিথিলা নামের এক ব্লগার সে সময়ে এতটা বিতর্কের জন্ম দিয়েছিল যে নোটিশবোর্ড তদন্ত সাপেক্ষে এ মর্মে পোস্ট দিয়েছিল যে মিথিলা একটি ভার্চুয়াল চরিত্র।
সেকালের মন্তব্য করার দিক থেকে সবচেয়ে জনপ্রিয় ব্লগার ছিলেন চোর। মার্কিন প্রবাসী ও পি এইচ ডি ধারী এ ব্লগার অনেক ব্লগ যুদ্ধের সাক্ষী ও অংশীদার। এ ছাড়াও প্রবীণতম ব্লগারদের মাঝে মধ্য ডান পন্থী ব্লগার শাওন, প্রগতিশীল নারীবাদী রাগ ইমন, স্বনামধন্য হযবরল, রাসেল......, জামাত পন্থী ধানসিঁড়ি , প্রতিক্রিয়াশীল এ এস এম মাহবুব মোরশেদ, সাংবাদিক মাহবুব মোরশেদ (মতান্তরে মামো), তেলা পোকা,অলৌকিক হাসান,হাসান বিপুল, কেমিক্যাল আলী , পথিক!!!!, সুফীবাদী সাদিক মোহম্মদ আলম (ক্যালিফোরনিয়ায় পিএইচডি রত) এর উপস্থিতি মনে পড়ে বেশ! ত্রিভুজের বিপজ্জনক ওয়েব লিংক নিয়ে এ এস এম মাহবুব মোরশেদের পোস্ট ও তর্ক যুদ্ধ ছিল চমৎকার বিনোদন। সর্ব প্রথম ব্লগার হিসেবে লক্ষাধিক হিট পায় ত্রিভুজ।
পরবর্তী কালে হারাধন, অচেনা বাঙালি, ডাক্তার আইজুদ্দিন, হোসেইনরা এ টিমের হাল ধরেন। আমি সাগর নামের এক দুর্দান্ত ব্লগার জামাতিদের বিরুদ্ধে দলিল সহকারে ব্লগ যুদ্ধে নামেন | ত্রিভুজ এর মহা ফ্যান হিসেবে কাউন্টার মিশনে এ টিম থেকে নামানো হয় অশ্রু নামের এক ব্লগার কে | ফজলে এলাহী, নুরে আলম, মাহমুদ রহমান দের বিরুদ্ধে গণ বিদ্রোহ ও উপহাস চলে ব্লগে | এরই মাঝ খান থেকে মহাকবি মাইকেল মেহেদী গুরুর আবির্ভাব ঘটে | চোর তার বিদায়ী পোস্টে বিস্ময় প্রকাশ করে গিয়েছিলেন ত্রিভুজের গালি খেয়ে যাবার অসীম ক্ষমতা দেখে। দি এ টিম ও ত্রিভুজ নেটওয়ার্কের মাঝে ব্লগীয় যুদ্ধে আত্মঘাতী নিক স্কোয়াডের অনেক খ্যাতিমান ব্লগার শহীদ হন । সে যুদ্ধের কিছু বুলেট আমার গায়ে এসেও বিধে। ব্লগার হট্টগোল, দ্রোহী, হারাধন, লাল মিয়া,মেন্টাল, রুশো কে ভুলি কি করে? চোর চলে যাবার পর আমার পিছনে ছায়ার মত লাগেন অমিত, ইয়র্কার, অরণ্যক যাযাবর, অচেনা বাঙালি, নির্বাক সুশীল, জেনারেল, রবোট (বর্তমানে নিকটি ব্যানড, জানিনা আজকের রোবট সেই রবোট কিনা!) প্রমুখ। ত্রিভুজ, হাসিব, অমি পিয়াল, এস্কিমোদের ব্লগে ভুল করে ঢুকে পড়তাম মাঝে মাঝে। কৌশিক শুরুর দিকে মুখ পরিচয়হীন থাকা কালে মাঝে মাঝে আসতেন আমার ব্লগে। হেন মানুষের ব্লগ নাই যেখানে রাশেদের পা পড়েনি। আমার ব্লগে আসতেন খোচা খুচি করতে, মশকরার ধরনটা ধরতে সময় লেগেছিল এই যা। ভাস্কর চৌধুরী, জামাল ভাস্কর, মুজিব মেহেদী, মুকুল, সারওয়ার চৌধুরীদের ব্লগ কদাচিৎ পড়া হয়।
আব্দুর রাজ্জাক শিপন, কালপুরুষ এর কবিতার পোস্ট গুলো মাঝে মাঝে পড়া হয় | এ টিমের তোপের মুখে পড়া দুজন মার্কা মারা ব্লগার হলেন বিডি আইডল ও আশরাফ রহমান | একরামুল হক শামিম এর জনপ্রিয়তা দেখেই গেলাম, পোস্ট পড়া হলনা | অনুভুতি শূন্য কেউ একজন নামের এক ব্লগার আসতেন মাঝে মাঝে, সম্ভবত তিনি ব্লগার সৌরভ | সমালোচনাকারী ও মদন নামের দু ব্লগার প্রায় হারিয়ে গেলেন | সম্প্রতি সৌম্য ও আসিফ এন্তাজ রবি হিট পোস্ট দিয়া দৃষ্টি কেড়েছেন |
"ব্লগ ভরিয়া গেল হরিদাস পালে", "অমুকের কমেন্টে বিপ্লব", "ঠেলা", "মাইনাস দাগানো হল", "আগুন পোস্ট", "শুভ ব্যান মুবারক"-এক কালে ব্যাপক ব্যবহৃত শব্দ গুলো এখন আর দেখা যায়না।
ব্লগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্লগে ২য় বিশ্ব যুদ্ধ হয় জামাত নেতার পুত্র ওয়ামিকে ব্যান করা নিয়ে। সেই যুদ্ধে ব্লগের দুই দিকপাল রাশেদ ও এস্কিমোকে মুক্তির দাবিতে চলে কলম বিরতি, পুরো ব্লগের কার্যক্রম থমকে গিয়েছিল সে দিন গুলোতে। যুদ্ধের মাঝে রাজাকার সমর্থনকারী চার জন সুশীলের তালিকা করা হয়। ব্রাত্য রাইসুর মহা বিতর্কিত পোস্টে রাত ভর মরীয়া বিতর্ক করে লাইম লাইটে আসেন দুর্দান্ত ব্লগার মানস চৌধুরী। 'রাজাকার সমর্থনকারী সুশীল ট্যাগিং' নিয়ে স্বনামধন্য ব্লগার ফাহমিদুল হক এক ঐতিহাসিক পোস্ট দেন।
যুদ্ধ আর মডারেশনের চাপে পড়ে সেকালের অনেক নিন্দিত ও নন্দিত ব্লগারদের আজ 'আমার ব্লগ', 'সচলায়তন', 'প্রথম আলো' ব্লগে দেখতে পাওয়া যায়।
সাঈফ শেরিফ একজন মানসিক রোগী
কথাটি এত শত ব্লগার এত বার লিখেছেন যে, তাদের খাটুনি কমাতে নিজের প্রফাইলে কথাটি সেটে দিয়েছি। "ছাগু, নাস্তিক, রাজাকার, জামাতী" পরিবর্তে মানসিক রোগের বিরল অভিযোগ এসেছে বার বার। সবার প্রথম মার্কিন প্রবাসী এক যন্ত্র কৌশলী একটি পোস্ট সহকারে সাঈফ শেরিফের মানসিক রোগের প্রকোপ, কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। কারণ হিসবে উল্লেখ করেন "অবদমিত কাম", সেই সাথে "ঔষধ পথ্য ও চিকিৎসকের" শরণাপন্ন হবার পরামর্শ দেন এবং বলেন, "মস্তিষ্ক ঠিক করতে না পারলে মোবাইল কোম্পানিতে চাকুরি হবেনা, কোন মেয়েও বিয়ে করবেনা।" তার পাশাপাশি তিনি শেরিফের জন্ম পরিচয়কে প্রশ্ন বিদ্ধ করে গালি দিয়ে বসেছিলেন। যাতে জোরালো সহমত জানান জামাত পন্থী খ্যাতিমান আরেক ব্লগার। সেই জামাতী ব্লগারের সাথে পুরনো ব্যক্তি শত্রুতার জের ধরে নিজের নির্বিবাদী নিভৃতচারী খোলস থেকে বেরিয়ে আসতে হয়েছিল আক্রমণাত্মক পোস্ট দিয়ে।
এ টিমের পক্ষ থেকে আমাকে ছাগু উপাধি না দিয়ে মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তার আইজুদ্দিন প্রমুখকে নিয়োগ দেয়া হয়। মোবাইল চুরি করার মানসিকতা নেই এবং বর্ডারে বি এস এফের কর্মকান্ডের প্রতিবাদ স্বরূপ উটুল, জেনারেল, শমসের প্রমুখ ব্লগার সাঈফ শেরিফের কারণে গাধার উপর অপবাদ নেমে আসার অভিয়োগ আনেন।
এখনও ব্লগ আছে বেঁচে
জামাত পন্থীদের বিরুদ্ধে ব্লগারকূল সোচ্চার হলেও নারী-জামাতীদের ব্যাপারে সুধীজনের দৃষ্টি কটু নমনীয়ভাব আমাকে হতাশ, বিস্মিত করেছে। সহোদর বোন ও কাজিনের মাঝে সম্পর্কগত তফাত করার কারণে এক খ্যাতিমান বিপ্লবী ব্লগার বলেছিলেন, "এ ধরনের অসুস্থ মানসিক বিকার গ্রস্থ লোক ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে ভাবতেই রক্ত হিম হয়ে আসে।" তাদের কেউ কেউ এই শিক্ষক নামের পশুটাকে পিটিয়ে পশ্চাৎদেশ লাল ও করার তীব্র অভিলাষ ব্যক্ত করেছেন। বিষাক্ত মানুষ, তামিম ইরফানদের ব্লগ শেষ কবে পড়েছি মনে পড়েনা। নাফিস ইফতেখারের ফান পোস্ট মাঝে মাঝে পড়া হয়। ছোট ভাই ফারহান দাউদ আর মেহরাব শাহরিয়ারের লেখার মুগ্ধ পাঠক আমি। সব সময় ভাল লাগে উদাসী স্বপ্নের পোস্ট গুলো। এছাড়াও রহস্যময় কানাবাবা তো আছেনই।
বহু পুরনো ব্লগার জ্বিনের বাদশা অতি সম্প্রতি মনের ভুলে একবার আমার ব্লগে এসে আরেক মন্তব্যকারীকে সহমত জানিয়ে গিয়েছিলেন। সেই পোস্টের উস্কানিতে একটা বিপ্রতীপ পোস্টেও ছুড়ে দিয়েছিলেন। তনুজা, কাকন, একলব্যের পুনর্জন্ম, মেঘ, ফারহানা আহমেদ, উন্মনা রহমান প্রায় সমচিন্তা চেতনার লেখক। এদের অন্তত দুজন আমার পোস্টে মন্তব্য করেছিলেন, আরেকজন শুধু একবার ঢু মেরে যান। একইভাবে মনজুরুল হক, নাজিমউদ্দীন, মনির হাসান একই ধ্যান ধারণার ব্লগার। এক কালের বিখ্যাত ব্লগার মানবীকে আর তেমন দেখা যায়না। নুশেরা ম্যাডাম প্রায়ই আসতেন আমার ব্লগ পড়তে, এখন আর ব্লগে তেমন দেখা যায়না। অচেনা সৈকত ভাই ভালই লিখেন , তবে মত বিরুদ্ধ প্রকাশে এতটা অনমনীয় না হলেও পারেন।
ফেইসবুকে একে অপরের বিষয় চিন্তাধারা বিনিময়ের আগ্রহ হিসেবে আরেক খ্যাতিমান ব্লগার কুম্ভকর্ন ওরফে নরাধমের সাথে পরিচয়। মেধাবী, সাহসী, ব্যক্তিত্বসম্পন্ন কিন্তু একটু মাথা গরম প্রকৃতির মনে হয়। তুরস্কের কামাল পাশাকে নিয়ে লিখা চমৎকার একটি পোস্ট তিনি ড্র্রাফট করে ফেলেন জামাতীরা প্রিয় পোস্টে রাখছে বলে। ব্যাপারটি নিয়ে আমার হতাশার কথাও তাকে জানিয়েছি। শত্রুর ফায়দা আদায়ের হিসেব নিকাশ করে নিজের ন্যায়বোধ থেকে ব্যক্তিমত প্রকাশ করতে মাঠে নামিনা আমি ।
আদর্শগত মত পার্থক্য থাকলেও জেবতিক আরিফের লেখার মানকে অশ্রদ্ধা করবোনা। ব্লগের প্রাথমিক যুগে ভেলরি টেলরকে নিয়ে লিখা ঐতিহাসিক পোস্টির কথা ভুলবার নয়। সর্বজন শ্রদ্ধেয় গুরুদেব রাগিব হাসান ভাই তো আছেনই। যীশু দর্শন প্র্র্রোফাইল ফটোর অধিকারী বিতর্কিত ব্রাত্য রাইসুর কিছু লেখা ভাল লেগেছিল। আরেক জনপ্রিয় ব্লগার বিবর্তনবাদী আমার পোস্ট পড়েই বুঝতে পেরেছিলেন যে আমার বাস্তবতার জ্ঞান খুব অল্প এবং সেটা পাঠ্য বইয়ের বাইরে জানা শোনার অভাবের কারণেই। রহস্যজনক লাগে 'লোকাল টক' আর 'ফিউশান ফাইভ' নামের দুইজনকে। প্লাস, মাইনাস, হিট, মন্তব্য সব দিক থেকে রেকর্ড ভঙ্গ করে আরেক মহা বিতর্কিত ব্লগার আলেকজান্ডার ডেন্ড্রাইট।
প্রিয় ব্লগার
প্র্রিয় ব্লগারদের আলাদা তালিকা করবো কারণ তাঁদের লেখা, মন্তব্য, যুক্তি আমার ব্যক্তিমতকে প্রভাবিত করেছে, নতুনভাবে ভাবতে ও লিখতে শিখিয়েছে। অভদ্র ভাষায় বলতে খানিকটা মগজও ধোলাই হয়েছে তাঁদের দ্বারা।
১. ফাহমিদুল হক
২. ড. মানস চৌধুরী
৩. আহমাদ মোস্তফা কামাল
৪. আনোয়ার সাদাত শিমুল
৫. রিফাত হাসান
৬. ফারুক ওয়াসিফ
নির্বিবাদী চেতনা ও নিরপেক্ষ লেখার পরেও অতি সম্প্রতি ব্লগারদের কাছে থেকে অভিযোগ এসেছে সাঈফ শেরিফ 'হিডেন ছাগু' এবং মেয়ে দেখলেই 'লুল ফেলায়' এবং নারীবাদের বিরুদ্ধে যাবার কারণে 'আঙ্গুর ফল টক' জাতীয় কারণ। মডারেশনের শুরু থেকেই আমি নিরাপদ ব্লগার। ব্লগে ভাল লাগা মন্দ লাগা নির্ধারিত হয় 'আমার চেতনার পক্ষে লিখল না বিপক্ষে লিখল' এ ধরনের মানদন্ড থেকে। পথভ্রষ্ট ভাবলেও ধর্ম নিয়ে নাস্তিকের ধর্ম কথার শ্রম ও লেখা দেখে আমি মুগ্ধ।জামাতী অভিযোগ সত্ত্বেও ফারযানা মাহবুবারা ধর্মের পক্ষে যেসব পাল্টা বক্তব্য দাড় করান সে শ্রমটা দল নিরপেক্ষ ধার্মিক ব্লগারদের তেমন করতে দেখা যায়না। যদিও জ্বিনের বাদশা, কাঙ্গাল মুরশিদের মত কেউ কেউ আছেন। লেখাজোকা শামীম, বাঙ্গালের পরিশ্রমী লেখা পড়া হয়।বিরক্ত লাগে ফকির ইলিয়াসের পোস্ট গুলো। নাদান আর চিকন মিয়াদের ব্লগে দেখা যায়না। জেরি, চানাচুর, আউলা দের পোস্ট গুলো তাদের বন্ধুত্বের ত্রিভুজ বলয় নিয়ে, যেখানে আম জনতার মন্তব্য না করাই শ্রেয়।
কথা বাকি থাকে
পুরনো নিকের উপর ভীষণ মায়া পড়ে যাওয়াতে নতুন নিক নিবার ঝামেলায় যাইনি। মনের মাঝে কর্কট রোগে বিস্তার বা প্রকোপ দেখতে যারা মাঝে মাঝে সাঈফ শেরিফ ব্লগে আসেন তাদের ধন্যবাদ। কোন দিন কাউকে গালি না দিলেও মজা করে একটু গুরুগম্ভীর কিন্তু অপক্ক ধারণা থেকে অনেকের ব্লগেই মন্তব্য করেছি। "হোয়াট হ্যাপেনস ইন ব্লগ স্টেইস ইন ব্লগ" মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে ভুলে যাবেন সেগুলো আশা করি।
সময় ও বয়সের প্রয়োজনে আমাকেও পুরোপুরি ব্লগ ছেড়ে দিতে হবে এক কালে, সে দিন ঘনিয়ে আসছে সেটি বেশ টের পাই ইদানিং।
ই-মেইল/ ফেইসবুক সন্ধান::
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শাওন৩৫০৪ বলেছেন:
তিন বছর পূর্তির শুভেচ্ছা...
আইরিন সুলতানা বলেছেন:
বিশাল ব্লগাতিহাস জমে গেছে দেখি এই বছর তিনেকে !!!অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অভিনন্দন ।
হাসান মাহবুব বলেছেন:
চমৎকার স্মৃতিচারণ। আমার পড়া সেরা বর্ষপূর্তি পোস্ট এটা। আজ আপনার বর্ষপূর্তির সাথে ৫০,০০০ তম হিট ও পরতে যাচ্ছে। অভিনন্দন।
অ্যামাটার বলেছেন:
ইটালিক অংশে এত্ত কঠিন কঠিন সব লেখা, মাথার উপর দিয়ে গেল।প্রাগৈতিহাসিক যুগের অনেক ব্লগ নিকের সাথে আজই পরিচিত হলাম।
লেখাটার অনেকগুল ডাইমেনশন, সবগুলো নিয়ে আলাদা আলাদা করে বলতে গেলে অনেক বড় মন্তব্য হয়ে যাবে, আপাতত ধৈর্য নাই।
আর আপনার লেখার বেপারে একটা কথা বলতেই হচ্ছে, সাধু ভাষায় লিখলে ভাল করতেন, কেননা প্রায় কৃত্তিমভাবে চলিত ভাষার সবচেয়ে কঠিন রুপটাকে সবসময় ব্যাবহার করেন। অবশ্য, আপনার লেখা সবসময় সুখপাঠ্য। তবে এটা আপনার মিস্টেরিয়াস চরিত্রের সাথে মানিয়ে যায়।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
আমি একজন নতুন ব্লগার। কিন্ত আমাকে যদি ১০ জন ব্লগারের নাম বলতে বলা হয় তাহলে আপনার নাম টি প্রথম দিকেই আনতাম।বিভিন্ন লেখাতে আপনার করা মন্তব্যগুলোকে খুবই বিশ্লেষণমুলুক এবং যৌক্তিক মনে হয়েছে। অনেক অনেক হিটধারি ব্লগার রয়েছে, যাদের অধিকাংশই পেচাল পাড়ে এবং অথর্ব মন্তব্য ঢালে। কিন্ত আপনার বেলায় সেরকমটি আমি দেখিনি।
আমি ব্লগে নিক নেওয়ার অনেক আগে থেকেই অফলাইনে ব্লগ পড়তাম। তখন আপনার অনেক লেখা ও মন্তব্য আমার ভালো লেগেছে।
আশা করি আপনি কখনো ব্লগীয় প্রবীন হবেন না, সব সময় আশবেন নতুন নতুন লেখা নিয়ে। আমরা অনেকেই তা উপভোগ করবো।
সাইলেন্সার বলেছেন:
আপনার প্রথমে উল্লেখিত ভুলটা আমি বেশি করি।
আপনার লেখা ও মন্তব্য অনেক ভাল লাগে।
মাঝে মাঝে রাগ হয় এই কারণে যে, আপনি আমার মুখের কথা কেড়ে নিয়ে আগেই মন্তব্য করে বসেন।
আপনার 'ডিজুস তারুণ্য' বিষয়ক লেখাটির লিংক আমি আমার ফেসবুক গ্রুপে সবাইকে দিয়েছিলাম।
এই লেখাটার জন্যই আপনাকে অনেক কাছের মানুষ মনে হয়।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
জুল ভার্ন বলেছেন:
এই আমার পড়া সেরা বর্ষপূর্তি পোস্ট এটা।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
তিন বছর পূর্তির শুভেচ্ছ।
বিবর্তনবাদী বলেছেন:
আমার পড়া এ যাবতের সবচাইতে সেরা বর্ষপূর্তি পোস্ট এটা। খুবই সুন্দর করে লিখলেন। সেই সাথে তথ্যপূর্ণ পোস্ট। ব্লগের শুরু থেকে আজ পর্যন্ত একটা ওভারভিউ। নতুন বছরের শুভেচ্ছা রইল। ট্যাগিং কটুক্তি গালাগালি প্রভৃতি শুধু ব্লগিং না আমাদের জীবনের অংশ। একই ধরণের না হলেও এরকমই নানা ধরণের প্রতিকূলতা আমরা প্রতিনিয়ত হজম করে থাকি। আপনার মত এমন খুব কম সংখ্যাক ব্লগারই আছেন যারা আজো ব্লগে টিকে আছেন। এটা শক্ত মানসিকতার পরিচয় অবশ্যই। সত্যি বলতে কি, ব্লগে এসে আধুনিক বা সুশীল জগতের অনেক প্রতিকুল পরিস্থিতি সামাল দিতে শিখেছি। শুধু তাই নয়, লেখার মাধ্যমে নিজেকে জানবার একটি মাধ্যমও আমাদের এই ব্লগ।
বর্ষপূর্তির আবারো শুভেচ্ছা এবং আগামী বছরের জন্য শুভকামনা।
কঁাকন বলেছেন:
বর্ষপুর্তির অনেক অভিনন্দনতিন বছর -- আপনাকে তো নানা ডাকা দরকার
আপনার টা বোধয় আমার পড়া সবচেয়ে বিশ্লেষনমুলক বর্ষপুর্তি পোস্ট।
*****************
সময় ও বয়সের প্রয়োজনে আমাকেও পুরোপুরি ব্লগ ছেড়ে দিতে হবে এক কালে, সে দিন ঘনিয়ে আসছে সেটি বেশ টের পাই ইদানিং।
----------------- বিয়ে করছেন নাকি। আগাম অভিনন্দন।
********************
ভালো থাকুন
আপনি অন্যরকম এবং আমার ধারনা আপনি প্রচুর পরিশ্রম করেন আলাদা হবার জন্য
লেখক বলেছেন: বাহ্ কাকন, আমার বিয়ে করার দুরভিসন্ধির কথা জানিয়ে গেলেন দেখছি! তার উপর আলাদ হবার জন্য বিশেষ সাধনার কথা। ![]()
না ভাই, আমি ব্লগে অকপট, খোলা মনে কথা বলি, বুক ভরে শ্বাস নিয়ে দু'টো গোপন কথা বলার জন্য ব্লগ লিখি, ব্লগে তাই আমি একজন স্বতস্ফূর্ত অস্বিত্ব। এসব কিছু করার জন্য কি সাধনার প্রয়োজন পড়ে, বলুন?
আমি বাস্তব জীবনে হয়ত 'লোকাচারময়' থাকার জন্য প্রচুর পরিশ্রম করি, কিন্তু ব্লগে যা দেখেন সেটা অন্তর্গত অস্তিত্ব, যা আপনা থেকেই বেরিয়ে আসে, আলাদা সাধনার প্রয়োজন পড়েনা।
সাঈফ শেরিফ বলেছেন:
সবাইকে আলাদা করে ধন্যবাদ দিয়ে নিজের প্রোফাইল/পোস্ট হিট নিজে বাড়াতে ইচ্ছে করলনা। কষ্ট নিয়ে এত বড় পোস্টের কিছুটা হলেও পড়ার জন্য আপনাদের সবারই প্রশংসা করি।
রাজামশাই বলেছেন:
পড়লাম ।
কালপুরুষ বলেছেন:
তৃতীয় বর্ষ পূর্তির অভিনন্দন। লেখাটা চমৎকার হয়েছে। অনেক তথ্য ও ইতিহাস সম্বলিত। বলা যায় কালের স্বাক্ষরগুলোর উপর থেকে ধূলোর আস্তরণ মুছে কিছু দেখার নিমিত্তেই এই পোস্ট। খুব ভাল লাগলো। নিজের প্রয়োজনেই লেখাটা প্রিয়তে রেখে দিলাম। ইতিহাস থেকে শিক্ষা নেয়া মন্দ না। আপনার এই লেখায় "আস্ত মেয়ে" বা "সন্ধ্যাবাতি" কথা কিভাবে বাদ পড়লো বুঝলাম না। কারণ তাকে নিয়েও এই ব্লগে যথেষ্ট হৈচৈ হয়েছে। আরো যাদের কথা উল্লেখ হয়নি- যেমন "মাসুদা ভাট্টি", "হিমু" বা "মুখফোড়", "চতুরভূজ", "শিলা" "শাহানা" আপাতত এদের কথাই মনে পড়লো। ভাল থাকুন।
লেখক বলেছেন: আস্তমেয়ে সংক্রান্ত ইতিহাস গুলো বড্ড গোলমেলে, নাম উল্লেখ না করেই তাই স্মৃতিচারণে স্থান দিলাম এমনি অনেককে। মাসুদা ভাট্টি নিকটি আসল কিনা সেটি নিয়ে সংশয় ছিলাম, যেমন এখন দেখি আব্দুর নূর তুষারের নিক! হিমু সচলায়তনে লিখেন। মুখ ফোড়ের কথা মনে করিয়ে দিলেন। শাহানা একেবারে আদম-ইভ যুগের ব্লগার। ভাল লাগল যেনে প্রীত হলাম, কালপুরুষ দা।
সহেলী বলেছেন:
অনেকের কথা জানতে পারলাম , অনেকের লেখা পড়া হয় নাই ।তিন বছর অনেক দিন ; থাকুন আরো অনেক অনেক দিন ।
শুভকামনা আপনার জন্য ।
অপ্সরা বলেছেন:
অনেক সুন্দর লিখতে জানো তুমি ভাইয়া। অনেক ভালো লেগেছে লেখাটা।
সাইফুর বলেছেন:
তৃতীয় বর্ষপূর্তির অভিনন্দন.
ত্রিভুজ বলেছেন:
বিশাল লেখা.. সময় নিয়ে পড়তে হবে। আপাতত অভিনন্দন জানিয়ে গেলাম...
রুখসানা তাজীন বলেছেন:
ব্লগের প্রতি অদম্য ভালোবাসা না থাকলে এত ধৈর্য্য নিয়ে ইতিহাস ঘাঁটার কথা না। খুব ভালো লাগলো আপনার আয়াস দেখে। শুভেচ্ছা তৃতীয় বর্ষপূর্তির।
ত্রিভুজ বলেছেন:
কিছু অংশ পড়ে ফেললাম। ব্লগে তথাকথিত জামাত পন্থীদের আসল পরিচয় তো পরে বের হয়েছিলো। সেটা উল্লেখ করলেন না কেন? আক্রমনের ভয়ে নাকি? এই বিষয়ক দু'টো পোস্ট=
Click This Link
Click This Link
একটা ব্লগ ইতিহাস লেখার কাজে হাত দিন। গত তিনবছরের মোটামুটি সব তথ্য আপনার জানা থাকার কথা। তিন বছরের আগের তথ্যগুলো আমি এবং পুরানো বাকীরা দিবে। এছাড়াও ব্লগের বিভিন্ন ঘটনার তথ্যগুলো সবাই মিলে জানাতে পারবে। একটা ব্লগ ইতিহাস জরুরী.... বাংলা ওয়েব কমিউনিটি হিসেবে এই ব্লগটাই প্রথম এবং অনেক ঘটনাবহুল কিনা..!
লেখক বলেছেন: আপনার গালি হজম করে যাবার অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে কিছু বলুন। খুব কৌশলে ধৈর্য্য ধরে বিতর্কিত মতামত প্রকাশ করে মডারেশনের ফাক গলে বেরিয়ে যান, কিন্তু এ টিমের বাঘা বাঘা রুই কাতলা গুলো মডারেশনের জালে ধরা পড়ে হারিয়ে যায়। মশারা টিকে থাকে, কিন্তু অতিকায় হস্তী লোপ পায়। ব্যক্তি গত জীবনে এ টিম সদস্যদের মুখো মুখি পড়েন নি? তখন তাদের প্রতিক্রিয়া কি হত? ব্লগের মত বাস্তব জীবনেও কী ব্লগারদের গণধোলাই খেয়েছেন? কৌতূহল। ![]()
শেরজা তপন বলেছেন:
আমার মত নতুন সা. হো. ইন ব্লগের পিছনের তিন বছরের ইতিহাস সন্মন্ধে জানবে অনেক কিছু। কিছু দ্বীমত থাকতেই পারে তবে এত পুরোনো লেখককে ভাল লিখেছেন বলে আর বিব্রত করতে চাইনা।
ত্রিভুজকে আমি ব্যক্তিগত ভাবে একটু আধটু চিনি। তাকে একটু উন্নাসিক মনে হয়েছে। হয়তো ভালভাবে চিনলে আরো ভাল করে জানতে পারতাম।
সূদীর্ঘ তিন বছর ধৈর্য্য ও নিষ্ঠার সাথে ব্লগিং করার জন্য অভিনন্দন।
ত্রিভুজ বলেছেন:
হা হা হা... আপনার জবাবে মজা পেলাম। আপনার লেখাটার উপস্থাপণ ভাল হলেও আপনার পর্যবেক্ষনে বেশ সীমাবদ্ধতা আছে। আমার বিষয়েও...আমার তথাকথিত "বিতর্কিত মতামত"-গুলো কিন্তু এখনো আমার ব্লগেই রয়েছে। কিন্তু যখন কাউকে বলি আমার নাতে উত্থাপিত অভিযোগগুলো তুলে আনেন তারা কিন্তু সেটা পারে না। এখন এটাকে আপনি কৌশলি উপস্থাপন বললে তো কিছু করার থাকে না। আমি কোন কথাটা ভুল বলেছিলাম সেটা নিয়ে আলোচনা চলতে পারতো। যেমন কিছু বক্তব্য কিন্ত আমি পরে প্রত্যাহারও করেছি, যখন কোন ব্লগার সঠিক পাল্টা যুক্তি দিয়েছিলেন। ব্লগার মিরাজ আমার একটা পোস্টে এসে আমার বেশ কিছু তথ্যের সীমাবদ্ধতাটা তুলে ধরে বিষয়টা আমাকে বুঝাতে সক্ষম হয়েছিলেন। সেখানে কিন্তু আমি তাঁর বক্তব্য মেনে নিতে দ্বিধা করিনি।
যাই হোক, ব্লগ ইতিহাস লেখার বিষয়টা মাথায় রাখেন। অতিকায় হস্তি লোপ পাইলেও কৌশিক দা, আপনি, আমি, রাসেল (.......) এর মত মশারা কিন্তু এখনো টিকিয়া আছি.. এই টিকিয়া থাকার গল্প নাহয় শেয়ার করলাম।
আরেকটা জিনিষ দেখুন.. মিলটন ভাই কিন্তু আমারো আগে এখানে রেজিঃ করেছিলেন। যদিও একটিভ হন নাই... তবে সম্ভবত নিয়মিত পড়তেন। পুরানা কাসুন্দি ঘাঁটতে শুরু করলে অনেককেই পাওয়া যাবে যারা তথ্য দিয়ে সাহায্য করতে পারবে।
লেখক বলেছেন: আপনি হয়ত আমার প্রোফাইল হিট বা পোস্ট সংখ্যা খেয়াল করেননি। কৌশিকদা বা ত্রিভুজের মত ২৪ ঘন্টা ব্লগ পাহারায় থাকলে হয়ত পর্যবেক্ষণ জনিত সীমাবদ্ধতাটা আর থাকত না। বাবুয়া, লোকালটকের মত ব্লগ কাপানো ব্যাপার গুলো আমার চোখ এড়িয়ে গিয়েছে, কারণ ব্লগে সর্বসাধারণের সাথে আমার পরিচিত বা যোগাযোগ কোনটাই ছিলনা। ভীষণ অখ্যাত, অনিয়মিত ব্লগার যে এতগুলো ব্যাপার স্মৃতিচারণ করেছে সেটিই বড় মনে হয়েছে আমার কাছে। মিলটন ভাই কে ছবি দেখে চিনি, উনার পোস্টে একবার মন্তব্য করতে গিয়ে দেখলাম সযত্নে আমাকে এড়িয়ে গেলেন, তারপর থেকে আর মন্তব্য করতে যাইনা।
তর্কের খাতিরে তর্ক করতে আপনি পছন্দ করেন এবং সেটা জিতার জন্যই, হার মানতে কে চায বলুন। আপনার ব্যক্তি মত জনতার সাথে খাপ খায়না বলে এত বিদ্রোহ-বিতর্ক, সে প্রক্ষিতে আপনার প্রতিক্রিয়া বা চরিত্র বিশ্লেষণ এখানে আমি করতে যাইনি। শুধু তথ্য দিবার চেষ্টা করেছি।
ব্লগের কাসুন্দি ঘেটে রাজা উজির মারার ইতিহাসের আর্কাইভ দাড় করানো এ পোস্টের উদ্দেশ্য নয় ত্রিভুজ । স্মৃতিতে যা আসে তাই চারণ করে লিখা, অতএব এই পোস্টের স্বতঃ টুকু আর কারো সাথে ভাগাভাগি করতে হচ্ছেনা।
শয়তান বলেছেন:
কনগ্রাটস ।
লেখক বলেছেন: যুৎসই একটা কথা বলেছেন। তারপরেও এ মানসিক রোগীরা বিদেশ বিভূইয়ে টু পাইস কামাই করে দেশে পাঠায়, কিছু গবেষণা করে, দেশে ফিরে ছাত্র পড়িয়ে ক্ষুন্নিবৃত্তি করবার স্বপ্ন দেখে। মানসিক রোগীর তাই দেশ ও সভ্যতার জন্য বখে যাওয়া বিকলাঙ্গ বোঝা নয়, কি বলেন?
তৃতীয় বর্ষপূর্তিটাও সম্ভবত মিস হবে , ১০০ পোস্টের অপেক্ষায় থাকা মানে অনন্তকাল নিশ্চিন্ত থাকা ।
কিন্তু অন্যের বর্ষপূর্তির পোস্টগুলো কিছুতেই মিস করতে চাই না , সম্ভবত আমি খানিক নস্টালজিক ধাঁচের বলেই । ভাল লাগল খুব , আপনার দেখা পুরনো ঘটনাগুলোর বেশির ভাগের স্বাক্ষী আমি । ব্লগ যুদ্ধে অযাচিতভাবে আমাকেও টেনে আনার প্রয়াস এ-টিমের অনেকে নিয়েছিল , ওখানেও কমন পড়ে গেল
ভাল থাকুন , ব্লগোপস্থিতির দীর্ঘায়ু কামনায় ..
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর বর্ষপূর্তির লেখা পড়া হয়নি মনেহয় আগে।
আমি এক বছর পূর্তির একটা লেখা লিখে রেখে দিয়েছি.......।.এত বড় হয়ে গেছিলো।
বিবর্তনবাদী আর আমার ব্লগে জন্ম একই সময়ে......টুইন বলি ওকে।
ও খুব বলেছিলো আপু লেখো।
আমিও বলেছিলাম লিখবো .........
সত্যি খুব সুন্দর হয়েছে।
ব্লগের সময় মানে তো শুধু কবিতা আর গল্প লেখা নয়.....
কত স্মৃতিময় সময়।
ভালো থেকো।
লেখা চলুক.......।
শুভেচ্ছা আর
অভিনন্দন।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
আমার নাম টা দেখে কেন যেন খুব ভালো লাগলো।আমার লেখার মান নিয়ে আমার মতই আপনিও নিঃসন্দিহান বলেই হয়তো ব্লগ ইতিহাস নিয়ে আমার খুব আগ্রহ নেই যদিও -- একে বাস্তব বাংলাদেশের প্রতিচ্ছবিই মনে হয় - সব ই কোনওভাবে চেনা ।কিন্তু আপনাদের এক্সপেরিয়েন্স বাংলা ভার্চুয়াল লেখালেখির এই প্ল্যাটফর্মকে একটা স্ট্রাকচারাল ইতিহাস দেবে , এজন্যই এগুলো লিপিবদ্ধ হওয়া দরকার মনে হয় ।
ভালো থাকুন । ছাড়বেন কেন ? সব কিছুর ফাঁকে ব্লগিংও চলতে থাকুক ।
লেখক বলেছেন: আপনার লেখার মান নিয়ে কথা নয়, এ পু। আমি নিস্প্রাণ যন্ত্র প্রকৌশলী, সাহিত্য প্রকৌশল ব্যাপারে আমার বক্তব্য, ব্যাখ্যা থাকাটা অনধিকার চর্চা। আপনাদের কবিতা আমার বোধ শক্তির বাইরে দিয়ে যায়।তাই পোস্ট ও মন্তব্য পড়ে ব্লগারদের 'চিন্তা-চেতনা ভিত্তিক' একটি শ্রেণী বিভাগ করার চেষ্টা করছিলাম, যদিও একই শ্রেণীভুক্তদের ভাষার মান ও প্রকাশ ভঙ্গিতে বহু যোজন ফারাক।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
না রে ভাই , আমি কথাটা বলেছিলাম আমার ব্লগে করা আপনার কমেন্টের প্রেক্ষিতে -- এখানে আপনার বিভাগ করার স্টাইল যথেষ্ট লজিক্যাল -- আমি কিছুটা গর্বিত-ও , খুব প্রিয় কিছু লেখকের মাঝে থেকে -- তবে আপনার শ্রেণীবিভাগ নিয়ে আমার একটা আপত্তি আছে -- অন্তত আমি কোনোদিন মধ্যবিত্ত তথাকথিত বেড়াজাল পেরিয়ে মেঘ হয়ে উঠতে পারবো না । মেঘ আমার কাছে একটা আইকন-ই
।আর কেউ মেঘের মতন নন ।
ভালো থাকবেন
লেখক বলেছেন: যেহেতু প্রিয় লেখকেরা আপনার কাছে 'আইকোনিক ফিগার', সে সুবাদে আপনাদের প্রায় সব চিন্তা ভাবনায় দেখবেন মিল পাচ্ছেন, সহমত হচ্ছেন ভীষণ ভাবে, ঘরে বসে থেকেও একই ধরনের চিন্তা ধারা লালন করা যায়, অংশীদার হওয়া যায় বলেই জানি। তবে এ জন্য বেড়াজাল ভেঙ্গে মাঠে নেমে আসতে হবে এমন প্রকাশ ভঙ্গিটা মোটেই জরুরি কিছু নয়।একই ধরনের মত পন্থা অনেক রক্ষণশীল ভঙ্গিতেও প্রকাশ হতে পারে। ![]()
ফিউশন ফাইভ বলেছেন:
অভিনন্দন। তিন বছর কম সময় না কিন্ত।
অচেনা সৈকত বলেছেন:
তিন বছর পূর্তিতে অভিনন্দন। নিজের মত প্রকাশে সাধারণত অকপট থাকারই চেষ্টা করি, যেটা করতে গিয়ে আমাকেও কম গালি খেতে হয় নি এই ব্লগে।
সাঈফ শেরিফ বলেছেন:
কষ্ট করে ব্লগ পড়া, মন্তব্য রাখা ও অভিনন্দন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।
মগ্নতা বলেছেন:
আপনার লেখাটি পইড়া ভাল লাগলো। প্লাস দিলাম। বর্ষপূর্তি পোস্টে মাইনাস দেওনের নিয়ম নেই।কিন্তু মেজাজ খারাপ হই গেছিল সেইদিন আমার পোস্টে আপনার নিম্নোক্ত কমেন্ট পইড়া: সাঈফ শেরিফ বলেছেন: ব্লগে এ টিমের স্পেশাল ফোর্সকে এখন আর একশানে দেখা যায়না। শুধু নির্বাচন আসলে বা ত্রিভুজ পোস্ট দিলেই হামলা হয়। আহ্ ফেলে আসা ব্লগের সেই দিন গুলি, কতই না গালি আর চোট পাট খেয়ে ব্লগে তিন বছর পার করছি। আজকে নতুন ব্লগাররা আইসা আমারে হাইকোর্ট দেখায়।
এইসব সিনিয়র জুনিয়রগিরি এক কথায় বিরক্তিকর। লেখার বিষয়ে কথা না বইলা আপনেও কি আমারে হাইকোর্ট দেখাই আসলেন? যেটাই কইরা থাকেন, আপনেরে বর্ষপূর্তির অভিনন্দন। উপরের বিরক্তিসহ।
লেখক বলেছেন: কথা গুলোর শেষে দুঃখের ইমোটিকোন দেখেও যদি আপনার বিরক্তির তেজ কিছু মাত্র না কমে, বা ব্যাপারটি হালকাভাবে নিতে না পারেন তবে আপনাকে 'ভদ্রভাবে' ব্যাপারটি বুঝানোর ব্যর্থতা আমি নিজে কাধেই নিচ্ছি। কোন জবাবদিহিতা বা পাল্টা প্রশ্ন ছাড়া ঢালাওভাবে এক পেশে মত প্রকাশের ব্যাপারটি আমার ভাল লাগেনি। সেদিন যেসব বিষয়াদি নিয়ে আলাপ হচ্ছিল, আজ থেকে দু'বছর আগে করলে আক্রমণ পাল্টা আক্রমণের তোপের মুখে পড়তেন। এখন আর সেই পুরনো ব্লগারদের তর্কের, আক্রমণের ঝড় ওঠেনা, মডারেশন টুটি চেপে ধরাতে এখন সবাই সতর্ক অবস্থানে, পুরো ব্লগে নতুন নিকের আনা গোনা, আলোচনা ও পোস্টের বিষয়াদিও সমপূর্ণ ভিন্ন, শীতল যুদ্ধ বলেও কিছু অবশেষ নেই।
এটিম এখন আর এসব নিয়ে মাথা ঘামায় না, স্বঘোষিত জামাতীদের সংখ্যা এখন নগন্য।যুদ্ধাপরাধ, জামাত এখন সুবিধাবাদীদের মৌসুমী আন্দোলনের ইস্যু। ভারতের বিরুদ্ধে কথা বললেই আগে যারা রাজাকার খেতাব দিত, তারাও টিপাইমুখ নিয়ে ভারত বিরোধী অবস্থানে। ব্লগে এখন গান, কবিতা আর লুলের হাট বসে, মাঝে মাঝে ধর্ম নিয়ে হালকা বচসা হয়। ব্লগ এখন মরা লাগে, ব্লগবাসী এখন নিজেদের আদর্শ চেতনাকে কাথা মুড়ি দিয়ে ঝিমায়।
আপনাকে ধন্যবাদ।
রাগিব বলেছেন:
এক সময় সমাজবিজ্ঞানীরা বাংলা ব্লগের ইতিহাস লিখবেন। (ফাহমিদ ভাই যদি এর মধ্যেই লিখে না ফেলেন)। কাজেই এরকম স্মৃতিচারণের দরকার আছে।আমি ২০০৬ এর শুরুতে ব্লগের খোঁজ পেলেও ইউনিকোড করার আগে পর্যন্ত আগ্রহ পেতাম না। বিজয় মোডে লেখা বিস্তর ঝামেলা ছিলো। ২০০৭ এ অনেক সময় কাটিয়েছি, অধিকাংশ লেখাও সেসময়ের। এখন আর আসা হয় না। ব্লগে প্রচুর নতুন মুখ, আস্তে আস্তে পরিণত অবস্থায় যাচ্ছে। ২০০৭-৮ এর সেই সময়গুলো আসলে ব্লগের কৈশোর কাল ছিলো ... বিভিন্ন সংঘাতের মোক্ষম সময়। এখন প্রথম ঘরাণার ব্লগারেরা অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছে, কিংবা বাস্তব জীবনের নানা ব্যস্ততায় সরে গেছে। কিন্তু ব্লগ থেমে থাকেনি, আসছে, আসবে নতুন প্রজন্ম।
ইউনুস খান বলেছেন:
লিখাটাযে কতটা ক্লাসিক হয়েছে বলে বুঝাতে পারবোনা। আপনার লিখার হাত অতি চমৎকার। প্রিয়তে রেখে দিলাম। মাঝে মাঝে পড়ে পুরানো ব্লগারদের মনে করা যাবে। সাথে নিশ্চয় আপনার লিখনীর শক্তিটাও।ভালো থাকুন সবসময়।
আপনি লিখেছেন, 'করেন।নাম পড়ার ভুলে জনপ্রিয় ব্লগার 'সাইফ সামির' বা 'শেরিফ আল সায়ার' মনে করে মন্তব্য করেছেন বেশ ক'জনা।'
ঐ দুজন সহ আপনি অর্থাৎ এই তিনজনের মাঝে কেউ একজন কোথাও একটা মন্তব্যে বক্ষ্রপুত্র নদীর স্মৃতিচারণ করেছিলেন। আমি বিভ্রান্ত কে সে জন। তাই আপনাকে আপাতত প্রশ্ন করে গেলাম আপনি কি ময়মনসিংহের?
লেখক বলেছেন: ভাই ইউনুস, বিব্রত হবার ব্যাপারটি সেই স্কুলে ভর্তি হবার কালে শুরু এমনকি পাসপোর্টের আবেদন পত্র পূরণের সময় মাকে ফোন দিতাম, 'স্থায়ী ঠিকানা' টা কী লেখা যায়! পৈত্রিক ভিটা মাটি হীন পরিবারেরা এক প্রকার উদ্বাস্তুই, ভাড়া করা বাসায় আজ এখানে কাল ওখানে দিন যাপন করে। তবে যত দূর জানা যায় আমার দাদার ভিটেটা উত্তরবঙ্গের কোথাও ছিল, সেটিও উত্তরাধিকার সূত্রে শত খন্ড হয়ে গিয়েছে এতদিনে।ভাই বোনদের মাঝে কিছুটা স্বচ্ছল হবার সুবাদে বাবা সেই ভিটেতে নিজের ভাগের দাবি রাখেননি।
অদ্রোহ বলেছেন:
যাক,অবশেষে একজন যন্ত্র(ণা)লেখা সম্পর্কে কিছু বলাটা আমার মত অভাজনের জন্য খানিকটা অযাচিত স্পর্ধাই বটে।শুধু এটুকুই বলব,এককথায় দুর্দান্ত।
ভাল থাকবেন।
বিডি আইডল বলেছেন:
আমার অনুজ হবেন মনে হচ্ছে....লেখার ধরণটি খুবই চমৎকার লেগেছে....এটিমের সাথে আমার গোলমাল নিয়ে আপনার লেখা পড়ে যে কারোই ভ্রান্তি হতে পারে..আমি একটা বর্ষ পূর্তি লেখার দেবার আশায় আছি....আশা করি বিষয়টা পরিস্কার হবে সেখানে....শুভকামনা থাকলো....আপনার বেশ কিছু লেখায় বিরহের সুর চোখে পড়েছিল.....বিনাকারণে নয় বোধকরি....
লেখক বলেছেন: পুরোপুরি অন্ধ জাত্যাভিমানী না হতে পারলে এ টিমের তোপ থেকে খুব কম ব্লগারের নিস্তার মিলেছে। আমিও নিস্তার পাইনি। এটিমের নজরে পড়ে আক্রমণের শিকার হওয়াটা অনেকের কাছেই গুরুত্ববহ। অন্যভাবে নিবেন না আশা করি।
বিরহের কারণটা যদি বলেন স্বদেশ বা নিজের অস্তিত্ব নিয়ে, তা হলে ঠিক আছে। কিন্তু প্রচলিত বিরহের সংজ্ঞা অনুযায়ী বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক সংকট বুঝাতে চাইলেন কিনা সেটি পরিস্কার নয়। আপনার লেখার অপেক্ষায় রইলাম।
বিডি আইডল বলেছেন:
অন্যভাবে নেইনি....স্বদেশ/স্বজাতির বিরহের কথাই বুঝিয়েছি.....বাইরে থাকলে বোধকরি সবাইকেই এটা পেয়ে বসে
লেখক বলেছেন: স্বদেশের বিরহে মাঝে মাঝে ছেদ পড়ে স্বজাতির দুষ্কর্ম, দুর্নীতি আর দুশ্চরিত্র দেখলে। আমি নিজেও আমার স্বজাতির অন্তভুক্ত। কাজেই 'দেশ প্রেম' আর 'স্বজাতিপ্রেম' জিনিস দুটোকে আলাদাভাবেই ধরি। স্বদেশে নিজের সংস্কৃতিতে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বেচে থাকার যে স্বাচ্ছন্দ্য সেটি কি আর অন্য কোথাও হবে বলুন?
মুক্ত বয়ান বলেছেন:
এইটা ক্যামুন কথা?? আপনি ৪৬টা মন্তব্যের মাত্র ১০র উত্তর দিলেন??হতে পারেন অনেক পুরোনো ব্লগার, তাতে কি?? যারা কষ্ট করে মন্তব্য করেছেন, অন্তত আপনার পোস্টটি পড়ে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন.. তাদের উত্তর না করাটা কি খুব ভাল??
যাই হোক ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা।
লেখক বলেছেন: প্রশংসা করলে ধন্যবাদ সহকারে সেটি গ্রহণ করার নিয়ম বুঝি, মুক্তবয়ান? 'ভাল লিখেছেন, ভাল থাকবেন'-সবার এই একই ধরনের কথার প্রেক্ষিতে একবারের বেশি উত্তর দিয়ে কথা বাড়ালাম না। যারা প্রশ্ন রেখেছেন বা বিশেষ প্রতিক্রিয়া দেখিযেছেন শুধু তাদেরই উত্তর দিলাম আলাদা করে, নিজের প্রোফাইলের হিট নিজে বাড়িয়ে কী লাভ বলুন!
এস এ মেহেদী বলেছেন:
তিন বছর পূর্তির শুভেচ্ছা
জনৈক আরাফাত বলেছেন:
ওহ! ভাইয়া! আপনারে ফেসবুকে এড দিলাম, যেন আপনার ব্লগ মিস না হয় একটাও! ওখান থেকে যেন লিঙ্ক পাই! কারণ, প্রতিদিন সব ব্লগে যাবার সময় হয়না। ক্রিয়েটিভ লেখা খুঁজে বের করতে এখন অণুবীক্ষণ যন্ত্র লাগে যে! আর আপনি এদিকে চুপি চুপি তিন বছরের পূর্তির উৎসর করছেন।এই ব্লগটা প্রিয়তে নিলাম। কোন কারণে ব্লগ ছেড়ে দিলে, বা পোস্ট ড্রাফট করলে কষ্ট পাবো। ফেসবুকের আপডেটে আপনার হিউমার চোখে পড়ার মত।
ধন্যবাদ ও শুভকামনা।
লেখক বলেছেন: ফেসবুকে তো আর কারো বন্ধুত্বের নিমন্ত্রণ পাইনা, আপনারা না হয় দয়া করে এ অসুস্থ মানুষকে বন্ধুর তালিকায় যুক্ত করেছেন। তাই হয়ত কিছু বিনোদন দিতে পারি সেখানে। ![]()
জনৈক আরাফাত বলেছেন:
আহা! হিউমারের পাশাপাশি আপনার বিনয়ও চোখে পড়ার মত! দুঃখিত প্রথমবার সেটি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম! লেখক বলেছেন: সৌজন্যবোধহীন কেউ যে বিনয় দেখাতে পারে জানা ছিলনা ভাই! এমনিতে সবার প্রশংসাসূচক মন্তব্য গুলো আলাদা আলাদা ধন্যবাদ সূচক মন্তব্য দিয়ে গ্রহণ করতে অলসতা দেখিয়েছি বলে অনেকেই নাখোশ হয়েছেন। ![]()
শওকত হোসেন মাসুম বলেছেন:
অভিনন্দন। লেখায় পুরানো, পরিচিত, বিখ্যাত, ভাল অনেক ব্লগারের নাম পেলাম। এদের সবাইকে মিস করি।
আরও মিস করি আমি সাগররে।
লেখক বলেছেন: ভাই মাসুম, আপনার অভিযোগের প্রক্ষিতে ক্ষমা প্রার্থনা ও ধন্যবাদ সহ অভিনন্দন গ্রহণ করলাম। কোন প্রকার বিতর্কে না গিয়েও ব্লগের নিক বাচিয়ে রাখতে মাঝে মাঝে বেগ পেতে হয়, সেগুলো সামাল দিতে গিয়ে হয়ত আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়/হয়েছে। ব্যাপারটি বুঝাতে পারলাম আশা করি। ![]()
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
চমৎকার বর্ষপূর্তি পোস্ট। আপনার লেখা পড়তে ভালো লাগে বলেই মাঝে মাঝেই আপনার পোস্টে আসি। আপনার হতাশাবাদী সুরে অতীতের অনেক কথাই শোনা গেল । প্রিয়তে নিলাম।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
প্রায় একবছর আগে দেয়া আপনার প্রিয় ব্লগারদের একটা লিস্ট কপি করে দিলাম... ভাবলাম ব্যাপারটা ইন্ট্রেস্টিং হবে বেশ...সাঈফ শেরিফ বলেছেন: এই মুহূর্তে মনে আসছে......
১. ব্লগ প্রফেসর ফাহমিদুল হক
২. ব্লগ গুরুদেব রাগিব হাসান
৩. ব্লগ ডিফেন্ডার মানস চৌধুরী
৪. ব্লগ হারমিট ব্রাত্য রাইসু
৫.ব্লগ জার্নালিস্ট মাহবুব মোরশেদ
৬.ব্লগ কমেন্টার কানাবাবা
৭. ব্লগ কমেন্টার সমালোচনাকারী
আরো অনেকে.......
উনাদের মধ্য ও উদারপন্থী ধ্যান ধারণা আমার পছন্দ।
প্রলয়ের কতবতকত নিকের এই পোস্টের ৩ নং কমেন্টে বলেছিলন...
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আপনি যে বলেছেন শেরিফ সায়ার বা সাঈফ সামিরের সাথে লোকে আপনারে মিলায়া ফেলে... এইটা একটা ফ্যাক্ট... আমি নিজেও অনেক গুলাইছি... খালি ভাবতাম... আরে ইনার প্রোফাইল পিকে একবার চশমাওলা ছবি আরেকবার অন্য ছবিআর আপনার ''মানসিক রোগী'' টাইপ ট্যাগিংয়ের পিছে আপনার যে কৃতিত্ব নাই তা বলবোনা... তবে আামার মনে হয় এইখানে সাঈফ সামিরেরও খানিক কৃতিত্ব আচে... উনার অনেক কর্মকান্ড আপনার অ্যকাউন্টে অ্যাড করা হইছে
আমার আপনারে নিয়া একটাই প্রশ্ন জাগে... কি এমন ঘটলা যে আপনে এত ক্ষুব্দ সবকিছু নিয়া? (উত্তর দেয়ার দরকার নাই চাইলে... এইটা যত না প্রশ্ন তার থিকা বেশী অবজার্ভেশন
আপনার এই সিরিয়াস মুডের কারণেই কম কম আসা হয় আপনার ব্লগে... যতদিন বাইচা আছি ততদিন কেন জানি হাইসা-খেইলা বাচতে চাই... বহুত গ্যান্জাম পোহাইচি... অহন খানিক স্মাইলি লঘু ঠাট্টাই আরামদায়ক মনে হয়
লেখক বলেছেন: ভাই, ক্ষুব্ধ হবার কালটি মনে হয় অনেক আগে ফেলে আসা। আর যাই করি কাউকে গালি গালাজ করেছি বলে তো মনে পড়েনা। মন্তব্য প্রকাশে তাই এখন আগের চেয়ে অনেক রক্ষণাত্মক। মানসিক রোগের যে অভিযোগ সেটি ভিন্ন মতকে গ্রহণ করতে না পারার কারণেই প্রবলভাবে এসেছে। ধরুন সহোদর বোন আর কাজিন বোনের মাঝে সম্পর্কগত তফাত দেখানো। ব্যাপারটি নিয়ে আলোচনা প্রচন্ড আপত্তিকর কারণ আমাদের সভ্য-সংখ্যাগরিষ্ঠের মত প্রবলভাবে একদিকে ঝুকে আছে। সূর্য কেন পশ্চিমে ওঠেনা বা উঠলে কি সুবিধা অসুবিধা হত এ নিয়ে আলোচনা করাটা তো অসুস্থ মনের লক্ষণ, তাইনা? লোকাচারে আমার ভীষণ আপত্তি, প্রচলিত ধ্যান ধারণার বাইরে থেকেই চিন্তা করে স্বস্তি পাই। অন্য কারো ব্লগে কী আমাকে ঠাট্টা মশকরা করতে দেখেননি? নাকি ফান পোস্ট দিই না কখনও/ ব্লগীয় আড্ডায় গা ভাসাইনা দেখে সিরিয়াস মনে করলেন? ![]()
লেখক বলেছেন: প্রিয় খাবারের তালিকা নিয়ে একটি পোস্ট দিবার আশা রাখি। দাওয়াত রইল।
সৌরভ১৩ বলেছেন:
তিন বছর পূর্তির শুভেচ্ছা..পোস্ট টি প্রিয়তে রাখলাম। ধন্যবাদ অনেক পুরনো ঘটনা জানানোর জন্য...
নুশেরা বলেছেন:
৫০০ না, দশপনের জনের মধ্যেই আপনার নাম মনে করার কথা। লেখার বিষয়, ধরণ আর প্রোফাইল পিক সবকিছুর জন্যই।চমৎকার একটা বর্ষপূর্তি পোস্ট পড়ার সৌভাগ্য হলো। ধন্যবাদ, এবং অভিনন্দন।
আমার ব্লগিং বয়স একবছরও হয়নি; তার পরও নাম নিলেন; কৃতজ্ঞতা জানাই। তবে আমার নিক/নাম নুশেরা। সঙ্গে আর কিছু নেই
ভালো থাকবেন। শুভকামনা।
লেখক বলেছেন: ব্লগ পরিবারে আমার পরিচিত, বিচরণ, অংশ গ্রহণ সবই অতি নিম্ন পর্যায়ে। আমাকে আলাদা করে মনে রাখার কোন কারণ নেই। পাছে মানহানিকর লুল ফেলানোর অভিযোগ দাড় করায় কিনা সেই ভয়ে নারী নিকধারীদের পোস্টে মন্তব্য রাখতেও পারিনা। মজাদার বিরিয়ানী রান্না বিষয়ে মন্তব্য করতে গিয়ে দেখি বিখ্যাত ব্লগার 'রাগ ইমনের' ব্লগে আমার মন্তব্য করার অনুমতি নেই। উনার পোস্টে বা উনার সাথে কোন আপত্তিকর গোলযোগ/বেয়াদবী হয়েছিল কিনা সেটিও স্মৃতিতে নেই, হয়তবা 'মানসিক রোগী আর সাবধানের মার নেই' ভেবে আগাম ব্লক করে রেখেছেন। তার বিপরীতে আপনি যে উদারতা দেখিয়েছেন, তার তুলনা হয়না।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আরে নাহ... আমি কি বললাম নাকি আপনি কাউকে গালিগালাজ করেছেনসরি ভুল বুঝে থাকলে
ফান পোস্ট দেন না সেইটা কারণ না... আপনার পোস্ট আর কমেন্ট গুলা বেশ সিরিয়াস হয় কি না তাই
ভাঙ্গন বলেছেন:
শুভেচ্ছাসহ-ভাঙ্গন
একরামুল হক শামীম বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো।একটা কথা বলি, ব্লগের জনপ্রিয়তা অনেকটাই চলমান জনপ্রিয়তা। আজ আছে তো কাল নেই। একজন ব্লগে টানা কয়েকমাস না থাকলেই তার জনপ্রিয়তা ওইভাবে আর থাকবে না।
যাইহোক , নিজের সেরা লেখাটা এখনো ব্লগে লেখতে পারলাম না, আমার আফসোস এইখানে।
ভালো থাকবেন।
তামিম ইরফান বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো।ব্লগে যাদের লেখা ভালো লাগে তাদের নাম নিলে আপনার নাম প্রথম দশজনের মধ্যে থাকবে।তবে আপনেরে আমার ভালো লাগে না।
লেখক বলেছেন: 'লেখা'র সাথে 'ব্যক্তি সাঈফ'কে কীভাবে যে আপনারা তফাৎ করেন সেটি আমার বোধগম্য হয়না! আমার লেখাই আমার ব্যক্তিত্ব, এর বাইরে ব্লগারদের কাছে আমার আলাদা কোন পরিচিতি নাই। আপনাদের গুলাবি/বান্দরবেলা ম্যানিয়াতে আমি কোনদিন নাক গলাতে আসিনি বা আপনার পোস্টে মন্তব্য দিয়েছি বলেও মনে পড়েনা, আপনাকেও কোন দিন আমার ব্লগে আসেত দেখিনি। সে হিসেবে ভাল লাগা প্রথম দশজনের তালিকায় আমার নাম থাকার কথাটা অসত্য বলে ধরে নিচ্ছি। তবে আপনার এটিম/হাসিব ভক্তির কথা আমার অজানা নয়, হয়তবা সে কারণে শিক্ষক নামের এ উন্মাদ পশুটিকে পিটিয়ে পশ্চাৎদেশ লাল করার ইচ্ছে হয় আপনার!
অপছন্দের কথা অকপটে বলার জন্য সাধুবাদ, সবাই এটা পারেনা।
তামিম ইরফান বলেছেন:
'লেখা'র সাথে 'ব্যক্তি সাঈফ'কে কীভাবে যে আপনারা তফাৎ করেন সেটি আমার বোধগম্য হয়না অন্যদের কথা জানি না।আমি নিজের কথা যদি বলি, তাহলে আপনার পোষ্ট পড়লে আপনাকে যেমন মনে হয়(ব্যক্তি হিসেবে) আপনার কমেন্ট পড়লে তারচেয়ে অন্যরকম মনে হয়,পৃথিবীর সকল মানুষ আর তাদের পারস্পারিক সম্পর্কের প্রতি আপনার আক্রোশ টের পাই আপনার কমেন্ট পড়লে।
যাই হোক এটা আনার ব্যক্তগত মত।
................................................
আপনাকেও কোন দিন আমার ব্লগে আসতে দেখিনি
আমার ব্লগে প্রথম পড়া পোষ্ট টা ছিলো আপনার।"আমৃত্যু যন্ত্র হবার সাধনা"...........এরপর থেকে প্রায়ই আপনার ব্লগে ঢু মারতাম।অফলাইন অথবা অনলাইনে।
..........................................
এটিম/হাসিব ভক্তির কথা আমার অজানা নয়, হয়তবা সে কারণে শিক্ষক নামের এ উন্মাদ পশুটিকে পিটিয়ে পশ্চাৎদেশ লাল করার ইচ্ছে হয় আপনার!
এটিম/হাসিব কারও সাথেই আমার কোন সম্পর্ক নাই।তবে এটা সত্যি হাসিব আমার পছন্দের একজন ব্লগার যদিও তার সাথে আমার হাতেগোনা কয়েকবার মাত্র কমেন্ট চালচালি হইছে।
পশ্চাৎদেশ লাল করার ইচ্ছা কেন হইছিলো এবং কোন কমেন্টের প্রেক্ষিতে সেটা আপনে ভালো করেই জানেন।
লেখক বলেছেন: পৃথিবীর সব মানুষ বৈচিত্র্যহীনভাবে প্রচলিত মত পন্থার সাথে সহমত হবে এমনটা আশা করা তো অন্যায়। আপনার সাথে যেহেতু আমার ব্যক্তিগত বিরোধ নেই, কথাও হয়নি... তাই অন্য কার সাথে কী বিষয় নিয়ে বচসা হল সে সূত্র ধরে যদি অযাচিতভাবে/গায়ে পড়ে পাল্টা প্রতিক্রিয়া/হুমকি দেন তবে তো আতঙ্কিত না হয়ে পারা যায়না। ব্যক্তিমত প্রকাশের অধিকার থেকেই হয়ত সোজা সাপটা মন্তব্য রেখেছি, সেটি ভাল না লাগলে অপছন্দ করতেই পারেন। তাই বলে গালি গালাজ বিনিময় কেন, আমি তো গালি বিনিময় করেছি বলে মনে পড়েনা! মানস চৌধুরীর যৌক্তিক পোস্টে শত জুতা প্রদর্শনে যে অসভ্যতা দেখানো হয়েছিল, তার প্রতিবাদে সরাসরি কোন ব্যক্তি আক্রমণ বা গালির আশ্রয় আমি নিই নি। অসভ্যতাকে আঙ্গুল দিয়ে দেখানোর শাস্তি যদি 'পশু বানিয়ে পশ্চাৎদেশ চাবকানো হয়', তবে তা আমার জন্য একটু বেশিই মনে হয়েছে।
তামিম ইরফান বলেছেন:
আমার ব্লগে প্রথম পড়া পোষ্ট টা ছিলো আপনার।"আমৃত্যু যন্ত্র হবার সাধনা"........... *****আপনার ব্লগে প্রথম যে পোষ্ট টা পড়ি।
তামিম ইরফান বলেছেন:
ব্যক্তিমত প্রকাশের অধিকার থেকেই হয়ত সোজা সাপটা মন্তব্য রেখেছি, সেটি ভাল না লাগলে অপছন্দ করতেই পারেন। তাই বলে গালি গালাজ বিনিময় কেন, আমি তো গালি বিনিময় করেছি বলে মনে পড়েনা! আপনি গালি দেন না বলে যে কেউ গালি দিবে না এমনটা আশা করাও অন্যায়।
.............................
যাই হোক ঐদিন বেশী রিএ্যাক্ট করে ফেলছিলাম।আমি ছাগু ছাড়া ব্লগে কাউকে গালি দেই নাই কখনো।আপনার কমেন্ট পড়ে হঠাৎ মাথা গরম হয়ে গেছিলো তাই হাত দিয়ে বের হয়ে গেছে।
টোনা বলেছেন:
শুভ বর্ষপুর্তি
আরিফ থেকে আনা বলেছেন:
অভিনন্দন
অ্যামাটার বলেছেন:
সাঈফ ভাই, চুনোপুঁটি'র সাথে তর্ক করতে নেই, আপনি যার মন্তব্যের প্রেক্ষিতে ব্যাস্ত, তাকে কেউই ব্লগার হিসেবে গণ্য করে নাবিভিন্ন সময়ে আমার রাডারে ধরা পড়ে কয়েকখানা মহামূল্যবান বচন;
দুঃখিত, আপনার পোষ্ট নোংরা করার জন্য, খারাপ লাগলে মুছে দিবেন।
পারভেজ বলেছেন:
তিন বছর পূর্তির শুভেচ্ছাআপনার কয়েকটা লেখা পড়েছিলাম। তবে 'মানসিক অবস্থা' সংক্রান্ত কিছু বাগবিতন্ডা দেখেছিলাম একসময়- মনে আছে।
ভালো থাকুন।
সাঈফ শেরিফ বলেছেন:
আমি প্লাস, মাইনাস হিটের ধার ধারিনা, তথাপি নীল বকুল নামের একজন মাইনাস দিয়ে গেলেন।@অপসরা, প্রায় সব নারী ব্লগারের পোস্টে আমি ব্লকড, পারলে আমাকেও ব্লক করে দিবেন। কাউকে ভয় দেখানোর দায় ভার আমি নিতে পারবো না ম্যাডাম, আমার পোস্টে প্রবেশ করবেন নিজ দায়িত্বে।
@পারভেজ, আর্কি, চারুকলায় আমার সমগোত্রীয় মানসিক রুগী পাবেন অনেক।
অপ্সরা বলেছেন:
এহ!! কাউকে ভয় পাইনা আমি। ফু ফু ফু। তাই ব্লকও করিনা।পরের কমেন্টটা পড়ে হাসছি।
@পারভেজ, আর্কি, চারুকলায় আমার সমগোত্রীয় মানসিক রুগী পাবেন অনেক।
মায়ের কাছে মামাবাড়ীর গল্প। পাগলের কাছে পাগলামী!!!
রাগ করোনা ওকে?? পাগলদের রাগ করা নিষেধ।
লেখক বলেছেন: পিচ্চি দেখি আসলেই পিচ্চি! ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অভিনন্দনব্লগের একটা ইতিহাস লিখলেন বর্ষপূর্তিতে। একসময় কত মজা হতো এই ব্লগে। এখন অনেকে ব্যস্ত। অনেকে আবার ব্লগিং এর আগ্রহ হারিয়ে ফেলেছে।
নতুন দের জন্য দামী একটা কাজ করেছেন আপনি। নতুনরা জানবে ব্লগের ইতিবৃত্ত।
ভালো থাকুন
শুভেচ্ছা
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
এই লেখাটা তিনবার পড়েছি, কারো তিনটি বর্যপূর্তির পোস্ট এর চাইতে সেই স্বর্ণযুগের (অতীত বরাবরই স্বর্ণযুগ
শুরুতেই আপনাকে অত্যাধিক বিনয়ী মনে হয়েছে, যদ্দুর জানি অত্যাধিক বিনয় আপনার স্বভাববিরুদ্ধ। এই ব্লগের বিশজন ব্লগারের নাম বলতে গেলে আমার ধারণা আপনার নাম আসবে, সেটা ইন্টারএকশান-বিনোদন-পোস্ট বা কমেন্ট এর জন্য না, ইউনিক এবং উচ্চকিত স্পস্টবাদিতার জন্য, সেটা আমার পছন্দ হোক বা না হোক। রাসেল (.........) বা মনজুরুল হক ও এরকমই ।
আপনার পোস্ট সেই প্রথম থেকেই পড়ছি, কিন্তু কেন জানি আপনার ডিসক্লেইমার এর সাথে মেলাতে পারতাম না। আবার সামাজিক সম্পর্ক, রীতি, বদ্ধতা – এইসবের প্রতি আপনার প্রবল বিরাগকেও ব্যাখা করতে পারি না। কিছু কিছু বক্তব্য বিদ্রোহী না বলে প্রায় অস্বাভানিক লাগত।
ইদানীংকার আরেকটা পর্যবেক্ষণ বলি, আপনি প্রবাসে যাবার পর আপনার ব্লগীয় মিথস্ক্রিয়ায় একটা ব্যাপক পরিবর্তন এসেছে । আগে আপনাকে সিরিয়াস বা সাবজেক্টিভ পোস্টে কথাবার্তা বলতে দেখতাম। কিছু পোস্ট আছে যেখানে আমরা আমব্লগাররা স্রেফ মজা করি , খুঁচাই, যোগাযোগ করি ভার্চুয়াল চরিত্র হিসাবে- সেইধরনের পোস্টে প্রবাসে যাবার পর আপনার উপস্থিতি দেখি। প্রবাসের নিঃসঙ্গতা? হবে হয়ত। তবে আমাদের মত আমব্লগারদের কাছাকাছি থাকার এইটা ভাল উপায়, তখন ব্লগটাকেও একটা পরিবার বা ভার্চুয়াল সমাজ মনে হয়।
‘লোল’ বা আপনি আধিকাংশ নারী ব্লগারের ব্লগে ব্লকড এই প্রশ্নে টাস্কিত। আপনেরে নিয়ে অনেক প্যারাডক্স দেখলাম জানলাম ; কিন্তু এইটা কখনো তো মনে হয় নাই।
আপনার ব্লগীয় স্ট্যাট দেখে বেশ টাস্কিত হইলাম (পোস্ট করেছেন: ৮৩টি/ মন্তব্য করেছেন: ১৯৯৮টি/ মন্তব্য পেয়েছেন: ১৪৪৫টি/ ব্লগ লিখেছেন: ৩ বছর ৪ দিন/ ব্লগটি মোট ৪৯৭৫০ বার দেখা হয়েছে ) ; খুব অল্প সিলেকটিভ ইন্ট্যারেকশানে একজন ব্লগারের খুভ ভালো পরিচিত পাবার একটা উদাহরণ এইটা।
যাই হোক, শুভ ব্লগিং।
লেখক বলেছেন: ভাব প্রকাশ ও চেতনা নির্মাণে যে পরিবর্তন দেখলেন তাতে পোস্টে উল্লিখিত ছয় জন প্রিয় ব্লগারের কম বেশি ভূমিকা আছে। বিশেষ করে আনোয়ার সাদাত ও ড. মানসের বিনয়ীভাবে ঠান্ডা মাথায় মন্তব্য করে যাওয়ার বিষয়টি আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। ব্যক্তিগত পরিচয় থেকে দেখে বলছি ড. মানসের 'ভার্চুয়াল প্রকাশ', 'মৌখিক উচ্চারণ' আর 'ডিজিটাল লেখনী' তিনটির মাঝে অবিশ্বাস্য রকমের মিল দেখেছি। ভার্চুয়াল পরিসরে এলে আমরা খুব স্বস্তিসহকারে ছদ্ম নিক নিয়ে সমাজ, বিপরীত মত ও মানুষের বিরুদ্ধে শ্রদ্ধা ও সৌজন্যের ব্যাপার গুলো হারিয়ে ফেলি।
সমাজের প্রচলিত মত পন্থার পাশে নিজের নিরীহ ব্যক্তি স্বাতন্ত্র্যের নিশান উড়াতে গেলে 'মানসিক রোগী'র অভিযোগ আসাটা নায্য। নিজের কাছে নিজের অবস্থান পরিষ্কার হলেও পাছে আম জনতা যেন ভুল না বুঝে তাই আগে ভাগেই তাদের প্রতিনিধিদের দেয়া, 'মানসিক রোগীর' ট্যাগটা দেখিয়ে দিই। এতে করে মানুষ চিনতে তাদের ভুল হয়না।
কিছু পোস্ট আছে যেখানে আমরা আমব্লগাররা স্রেফ মজা করি , খুঁচাই, যোগাযোগ করি ভার্চুয়াল চরিত্র হিসাবে- সেইধরনের পোস্টে প্রবাসে যাবার পর আপনার উপস্থিতি দেখি।
(আউলা, চানাচুর, টুশকি, সাইফুর, অনন্ত দিগন্ত একটা দলের কথাই বোঝালেন মনে হল, সেখানে হাজির হবার পর আমি অবস্থা বুঝে বিব্রত, তাই এখন একটু হিসেবি হবার চেষ্টা করছি, কেমন?)
লোল তত্ত্ব নিয়ে কথা বলতে গেলে মন্তব্যের কলেবর অনেক বড় হয়ে যাবে। "খুব অল্প সিলেকটিভ ইন্ট্যারেকশানে একজন ব্লগারের খুভ ভালো পরিচিত পাবার একটা উদাহরণ এইটা।"---আপনার সাথে ব্যক্তিগত পরিচয় থাকলে হয়ত অন লাইনে এসে পোস্ট প্রতি মন্তব্য দিযে যেতেন, যেটি খুব সিলেক্টিভ কিছু ব্লগার করেন। পোস্ট পরবর্তি মন্তব্য-প্রতিক্রিয়ার সুবাদে কেউ যদি আলাদাভাবে ফেইসবুক বা অন্যকোন ভাবে পরিচিত না হতে চায, আমার খুব একটা ইচ্ছে নেই ভাই মানুষের সাথে নিজে থেকে পরিচিত হয়ে নিজের হিট বা জনশ্রুতি বাড়ানোর। তবে কাউকে ভাল লেগে গেলে এবং ব্লগের বাইরে কোথাও দেখা পেলে সে ভিন্ন প্রসঙ্গ।
আপনার মন্তব্য প্রতিক্রিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে এগুলো মাথায় রেখেই ব্লগে আসার চেষ্টা করবো। পাঠকের গঠনমূলক প্রতিক্রিয়া সব সময়ই কাম্য।
লেখক বলেছেন: হায় পিচ্চি কী খবর! এ বৃদ্ধ লোক এখন মরার দিন গুণে, অনেক তো করা হল জীবন, ব্লগিং। এইবার ক্লান্তি ভরে অবসরে যাবার পালা।
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
রিফাত হাসান বলেছেন:
আমি মোটামোটি ব্লগার হিশেবে বেশ নবীন, মাত্র ১ বছর ৪ মাস হলো ব্লগিং করছি, এইমাত্র সাইনবোর্ডে সাঁটা পরিসংখ্যানটা খুঁজে আমার এখানকার বয়সটা দেখে নিলাম। সাঈফ শেরিফ নামটা সম্ভবত আমিও কোথাও ভুল বানানে উল্লেখ করেছিলাম, আপনি পরে সংশোধনি দেওয়ার পর ঠিক করে দিয়েছি, মনে পড়লো। বিশাল একটা ইতিহাসের মতো এই ডায়েরি- পড়ে বেশ মজা পেয়েছি, আর রীতিমত বোকা বনেছি প্রিয় ব্লগারের লিষ্ট দেখে। আমি মন্তব্য এবং লেখালেখিতে মারাত্মক রকমের অলস এবং অনেকের ভাষায় অকাজের, এইটারে অনেক বন্ধু ক্ষমা করতে পারেননা, আপনি দেখি সেটি পারেন।তিন বছর পূর্তিতে শুভেচ্ছা।
লেখক বলেছেন: ব্লগে লেখকের সংখ্যা পাঠকের তুলনায় অতি নগন্য। আবার সেই লেখকদের মাঝে গৎবাধা বিষয়ে গৎবাধা 'ভাষা-চেতনা'র প্রয়োগবিধিটা একটু বেশি এক ঘেয়ে। আপনার লেখনী ও চিন্তুগুলো সে ধারা অতিক্রম করে যায় বলেই ভাল লাগে, যদিও খুব সহজ পাঠ্য নয়। মন্তব্য দিবার জন্য অশেষ ধন্যবাদ।
কানা বাবা বলেছেন:
শুভেচ্ছা... ভালো থাকুন...
মুনে পোল্লো, আপ্নে আমারে 'চোর' কৈচিলেন্...
হাহ্ হাহ্ হাহ্...
লেখক বলেছেন: আপনার যে আর কোন পোস্ট দেখিনা কানা! আপনার বিখ্যাত, 'হোয়েন রেপ ইজ ইনএভিটেবল, এনজয় ইট' তত্বেরর উপর কিছু লিখুন।![]()
কানা বাবা বলেছেন:
পরানে জুর কম্... বিআপোক্ ডর খাই...
তাচারা লিক্তেতো পারিনা; খালি কমেন্টাইতারি... আমার পোর্থম্পুস্টোডাও কিন্তুক আদতে কমেন্টই... বহরে ইট্টুস্ বড়ো হৈয়া গেচিলো বৈলা পুস্টায়া ফেল্চিলাম্...
লেখক বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন! মুনিরা টা কে ভাই চিনলাম না তো!
শওকত হোসেন মাসুম বলেছেন:
আমি সাগর নামের এক দুর্দান্ত ব্লগার জামাতিদের বিরুদ্ধে দলিল সহকারে ব্লগ যুদ্ধে নামেন।এইটা কিন্তু আমি।
লেখক বলেছেন: আমি সাগর আর শওকত হোসেন মাসুমের মাঝে প্রকাশগত পার্থক্য ভালই মনে হল। ছদ্ম নিকে মানুষ একটু বেশি আক্রমণাত্মক হয় ঝাল ঝাড়তে সাহস পায়, যেটা স্বনামে খুব কম লোকই পারে। ![]()
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
এমন একটা পোস্ট পরলে তিন বছরের ব্লগ ইতিহাস কিছুটাতো অবশ্যই জানা হয়ে যায়... কাগজ কলমের দিন লিপি লেখার দিন ক্রমেই সংকুচিত হয়ে জায়গা করে নিচ্ছে ব্লগগুলো... সেটা ব্যক্তিগত ব্লগ হোক আর কমিউনিটি ব্লগই হোক... ব্যক্তিগত ব্লগে নিজেকে হয়তো খুবএকটা লুকোয়না... কিন্তু কমিউনিটি ব্লগে এটা হরহামেশাই ঘাটে... আর পত্রিকায় নাম লুকিয়ে লেখার অভ্যাস আমাদের অনেক পুরোনো...
অনেক কিছু বলা যেত... সময় আর আগের মত নেই
শুভ কামনা রইলো
লেখক বলেছেন: প্রত্যুদা, কেমন আছেন? ধন্যবাদ জানবেন।
লেখক বলেছেন: হুমম...পুরনো খ্যাতিমান ব্লগারের ব্লগ মানসে এই ভাবেই হয়ত জং ধরে যায়, উনারা তাই ব্লগকে কাঙ্গাল করে হারিয়ে যান।
ভাল থাকুন।
লেখক বলেছেন: যাদের ভয়ে আপনার ব্লগটাকে মডারেশন এর জালে ফেলেছেন, আমি নিশ্চয়ই তাদের মাঝে কেউ নই। আপনাকে কোন দিন গাল মন্দ বা আপত্তিকর কিছু শুনিয়েছি তাও তো মনে পড়েনা। এখন যেচে এসে সংসার ধর্ম চাপিয়ে দিবেন, তাহলে তো একটু ভদ্রভাবেই প্রতিবাদ করা লাগে। নিজের মত পন্থার বাইরে সবার ব্যাপারে যদি বিরক্ত হন, তবে তো আপনি স্বাধীন সভ্য মত প্রকাশের পক্ষে নেই। আপনিও আপনার মতাদর্শের ব্লগারকূল নিয়ে ভাল থাকুন।
লেখক বলেছেন: বিশ্বাস, সমর্থনের ব্যাপারে রাখ ঢাক রেখে 'সুশীল' ভাব নেয়াটা কিন্তু খুব কৌশলী ব্যাপার ম্যাডাম। এটা যারা ভাল মতন পারেন না, তাদের মুখের নেকাবটা মাঝে মাঝে খুলে গেলে বিপত্তি দেখা যায়। বিশেষ দলের ব্যাপারে সমর্থনকে বেমালুম অস্বীকার করাটা ব্যক্তিত্বের দুর্বলতা বলব। আমি যা বিশ্বাস করি রাখ ঢাক না রেখে বলার চেষ্টা করি, এভরিওয়ান হ্যাস রাইট টু ডিফেন্ড হিস অর হার আইডোলজিক্যাল স্ট্যান্স। কাউকে কমিউনিস্ট বলাটা আমি গালি মনে করিনা । যদিও এটাকে অনেকে গালি হিসেবে নেন এই ভেবে যে কমিউনিস্ট মানেই আমাকে 'নাস্তিক-মুরতাদ' বলল! আমাকে কেউ মৌলবাদী বলে ব্যক্তি আক্রমণ করলে গায়ে লাগবেনা, কারণ মৌলবাদী গালির সাথে সংশ্লিষ্ট 'অপবিত্রতা' আমাকে ভাবায় না, দংশন করেনা। আশা করি বুঝাতে পারলাম ব্যক্তি কেন্দ্রীক ট্যাগিং এর বৈচিত্র্যটা।
আপাতত এখানেই শেষ করছি। আর এসব নিয়ে কথা বলার ইচ্ছে নেই। আপনি ভাল থাকুন।
কামাল পাশা (2য়) বলেছেন:
আপনার লেখা প্রায়ই অফলাইনে পড়তাম। ভাল লাগত। কিন্তু আস্তবাতিকে নিয়ে তেমন কোন বক্তব্য চোখে পড়ল না। যে কিনা আপনাকে উদ্দেশ্য করে আলাদা একটি পোস্ট পর্যন্ত দিয়েছিলো। যাহোক, আপনার ব্লগের নাম ব্লাড ফিউলড ব্লগ কেন? আর আপনার পোস্টের ছবিটারই বা ব্যখা কি, জান্তে পারি?
লেখক বলেছেন: আস্ত মেয়ে কোনো একক চরিত্রের নাম নয়. এটি একটি সংঘ বদ্ধ আদর্শের নাম, যাদের বিস্তার কালিফোর্নিয়া থেকে অতলান্ত ঘুরে সিডনি পর্যন্ত |বিখ্যাত ব্লগার আনোয়ার সাদাত শিমুল পাক মন পেয়ারীদের শেকড় সন্ধানী পোস্ট বহু আগেই দিয়েছিলেন (আমার প্রিয় পোস্টের তালিকায় দেখুন)। আস্ত মেয়েরা সবাই হিজাবী, সামী ইউসুফ ও সঙ্গীত ভালবাসে, মৌলবাদী আন্দোলনের কোরাস গায়, বাংলায় কোরআন হাদীস পড়ে বিভ্রান্তিকর ফতোয়াবাজি করে, মূল কোরআনের চেয়ে মওদুদীবাদ ওদের বেশি টানে। আমার বিরুদ্ধে এ টিমের অচেনা বাঙালি থেকে শুরু করে জামাতের আস্ত বাতি পর্যন্ত পোস্ট দিয়েছে, এমন কি তারা তাদের পোস্টে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে সেটিও দেখেছেন।ব্যক্তি আস্তকে আমি তাই চিনতে চাইনা, চিন্তা বা গণনার মাঝেও আনতে চাইনা। তবে অফ লাইনে এ সংঘবদ্ধ জামাতী চক্রকে চাবকানর দায়িত্বে আছি।
চিকনমিয়া বলেছেন:
আপনেরে একদিন হালকা ঝাড়ি দিচিলাম, মাফ কইরা দিয়েন
লেখক বলেছেন: ধন্যবাদ। বাংলা না এলে কন্ট্রোলের সাথে প্লাস কী চাপুন। অথবা যেকন খান থেকে বাংলা বর্ণ কপি করে পেস্ট করুন, আবার বাংলা লিখা শুরু হবে।
বাঙ্গাল বলেছেন:
ভ্রাতা, বুড়া হইয়াছ তথাপি স্মৃতিশক্তি বেশ চালু রাখিয়াছ। ধন্যবাদ এরম এক্কান পোষ্ট দিবার জন্য, বুড়া হইবার জন্য। সেইদিন দূরে নাই যেদিন নাতি পুতিদের নিয়া কেক কাটিয়া, কুক খাইয়া ৩০ বচ্ছর পূর্তি করিবা।আমিন!
বাঙ্গাল বলেছেন:
সবি বুইঝলাম... কিন্তুক মাথায় যে ফটুক খান লাগিয়েছেন...তা বুইঝলাম না...বুড়া মিয়া।এমেস পেইন্টের কোন এবস্ট্রাক্ট আর্ট নাকি দাদু!
রোবোট বলেছেন:
আমি সেই রবোট না, আমি রোবোট। আমি মনে হয় আক্রমণাত্নক কমেন্ট করি না।
পোস্ট ভালো হয়েছে। কমেন্ট ৮৮র উত্তর খুবই ভালো হয়েছে। জাঝা।
অনেক অনেক বছর আগে আমি একই ভারসিটি থেকে লিটারেলি টেনেটু%
রোবোট বলেছেন:
আমি সেই রবোট না, আমি রোবোট। আমি মনে হয় আক্রমণাত্নক কমেন্ট করি না।
পোস্ট ভালো হয়েছে। কমেন্ট ৮৮র উত্তর খুবই ভালো হয়েছে। জাঝা।
অনেক অনেক বছর আগে আমি একই ভারসিটি থেকে লিটারেলি টেনেটুনে পাশ করেছিলাম। তুমি তোমারি (সৌজন্যে নুশেরা) করবো কিনা বুঝতে পারছি না, তাই ভাববাচ্যে চালায় গেলাম।
ইমির বলেছেন:
একটা প্লাস দিয়ে গেলাম। আমারও সামনের মাসে ২ বৎসর পূর্ণ হতে চলেছে
লেখক বলেছেন: They were just some nuisance to the blog!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























