আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- বলো, কে চায় বদলাতে? - দেবদারু
- মায়ের হাতের উষ্ণতা সারাক্ষন ছড়িয়ে থাকে আমাতে.................. - সুলতানা শিরীন সাজি
- “ফাইবার টু দি হোম” (FTTH)--- প্রেক্ষিত বাংলাদেশ। (এক) - নিদ্রালু
- বাংলাদেশে WiMax এর ভবিষ্যত নিয়ে আমার কিছু ভাবনা ---- এক - নিদ্রালু
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- দীর্ঘশ্বাস! - দেবদারু
- কোন কথা নেই - প্রাকৃত
- এলোমেলো হয় গোছানো আকাশ - আরিফুল হোসেন তুহিন
- অজান্তেই.. - দেবদারু
- বৃষ্টিতে - সুলতানা শিরীন সাজি
আবার এসেছি ফিরে....এই বাংলায়

অরণ্য
০৯ ই জুন, ২০১১ বিকাল ৩:৫০
অরণ্য তোমার মনে নেই, ভেজা কাকের বসতি হয়ে
বিষন্ন জানালার ধার হয়ে আছো, ভেজা সংসারে।
অরন্য তোমার দুচোখে অশ্রুর জলে হারিয়ে
জল-তলে ধুয়ে বয়ে গেছে বিনিদ্র বিহারে।
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১বার পঠিত
শূন্য-২
০৯ ই জুন, ২০১১ ভোর ৫:৪০
একদিন ঘুম ভেঙ্গে অবাক তাকিয়ে রব
একদিন,
ঘুম ভেঙ্গে শূন্য তোমার দিকে-বিস্ময়ে চেয়ে কাছে টেনে নেবো
সেদিন জানবেনা-কি ভেবেছিলাম সাগর জলে ভেসে
সেদিন জানবেনা শূন্য তোমার চোখে শূন্য নিজেকে দেখে-
কি চেয়েছিলাম আমি। ওপার শূন্য শেষে-
তোমার মাঝে আমি থেকেও আছি নেই, না থেকেও অম্লান,
একদিন ঘুম ভেঙ্গে অবাক চেয়ে রব বিষণ্ণ, ম্রিয়মান।...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩বার পঠিত
শূন্য
০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪২
কেউ বোঝেনি
তোমার প্রতিটি অশ্রুতে আমার বিষাদ মিশে
নিঃস্ব করেছে হৃদয়
শূন্য করেছে স্বপ্ন। রিক্ত হয়েছে ভালোবাসার আধারখানি।
আজ আমিশুন্য তুমি কারণ
আমিশুন্য তুমিই ভালো, তুমিশুন্য আমি-
পৃথিবীর সমস্তশূন্য একসাথে নিয়ে কাঁদে...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭বার পঠিত
INSOMNIAC-7
০৬ ই মার্চ, ২০১০ ভোর ৬:০৫
বেলী
অনেকদিন পর তোমাকে লিখতে বসলাম। এখন ভোর পাঁচটা বাজে।যথারীতি আমার ঘুম নেই। বিছানায় শুয়েছি রাত সাড়ে এগারোটায়। এতক্ষণ গড়াগড়ি করলাম। তারপর ভাবলাম তোমাকে কিছু লিখি।
কেমন আছো তুমি? আমার জীবন সমতলে ছড়ানো পানির মতন হয়ে গেছে। কোনদিক গড়াতে না পেরে আপনাতেই শুকিয়ে যাচ্ছে।
দিনদিন অসামাজিক হয়ে যাচ্ছি। ফেসবুক অ্যাকাউন্টটাও বন্ধ...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৯বার পঠিত
নগরনর্দমার কাব্য
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০৫
জলেরা ছেঁড়া ঘুঙুরের মত দুলছিল সেদিন-
উঠোনে, পোড়া বৈশাখের শেষে
উল্লাসেই বোধহয়, জানা নেই-জলের ভাষা অজানা এখনো
কাব্যগুলো তলানি হয়ে নগরনর্দমার কোথাও-
ঠেস দিয়ে প্রহর গুণছিল মেঘের প্রতীক্ষায়।
মেঘের খোঁজ মিলেছিল শেষে
শূন্যভেদী গগনের রূপে-কালোআলো ছায়া তার
দেখেছিল শৈবাল শোভায় সজ্জিত সবুজ...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৪বার পঠিত
যাতনা
০৫ ই জুন, ২০০৯ রাত ৩:৪৬
বেলী, তুমি সাগর পাড়ে বৃষ্টি দেখেছ কখনো?আজ বারান্দয় সস্তা সিগারেট খেতে খেতে সে কথাই ভাবছিলাম। তুমি আর আমি-সাগরপাড়ে, বৃষ্টিতে।
লোকজন তখন পালিয়ে যায়। তাদের মাথা বাঁচানো যেন বড় জরুরি। বৃষ্টির ছাটে যেন তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। অবশ্য সেটা আমাদের জন্য ভালো হত। যখন দুজন হাত ধরে পাড় ঘেঁষে হেঁটে যেতাম,...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৯বার পঠিত
নয়ন ছুঁয়েছে মন
৩০ শে মে, ২০০৯ বিকাল ৫:০২
দূর্বায় শোয়া দুটো শরীর, প্রজাপতি ওড়ে ফুলে ফুলে
মুখোমুখি তুমি আমি চেয়ে, নয়নে নয়ন কথা বলে।
কলকল বয়ে চলে নদী, টুকরো আকাশ তাতে ভাসে
রংধনু ছুঁয়ে গেছে মন, তুমি আজ রয়েছ যে পাশে।
পৃথিবীর হয়ে গেছে ছুটি, গোধূলীর রূপে আলোকিত
স্বপ্নেরা ফিরে যায় নীড়ে, পাখির ডানা্য় আরোহিত।
রবির সিঁদুরে তুমি লাল, লাল তুমি আজ ভালবেসে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৫বার পঠিত
রাতের মেঘেরা
২৯ শে মে, ২০০৯ রাত ৩:৩৯
রাতের মেঘে কষ্ট ভেসে যায়
স্বপ্ন-তারার সন্ধানে-সুনীল আলোয়,
কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে
অনন্ত শূন্যতার বিবর্ন কালোয়।
রুদ্ধ মন আজ প্রদীপ মানেনা
বজ্র আলোয় জ্বলছে সব
রিক্ত দুচোখ বড় স্বপ্নহারা...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৮বার পঠিত
তোমাতে গোধূলি দেখে
২৪ শে মে, ২০০৯ রাত ২:৫৮
তোমাকে লাগে ভালো-তাই
ভালোবাসার মিথ্যে ভানে আগলে রাখি জীবনে,
যতনে।
সন্ধ্যা হতে সকাল আবেগের বেশে
জীবনের কেটে যাওয়া ক্ষণ গুলো
ভালোলাগায় ভরা থাকে-তোমার জন্য
তাই...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৫বার পঠিত
চুল করেছে আকাশচুরি !
১৬ ই মে, ২০০৯ রাত ৯:০৬
চুলগুলো বেঁধে আসনি কেন আজ?
আমার রোদেলা আকাশ ঢেকে গেছে চুলে
স্নানভেজা চুল ছুঁয়ে আর নেই কাজ
আকাশ করেছ চুরি খোঁপা খুলে। ছিঃ !
আমি পুরুষ তাই-
তোমাকে পাশে রেখে তোমাকে চাইনা পেতে!
তোমায় পাশে রেখে পৃথিবী দেখতে এসে-...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৫বার পঠিত




