যখন সমুদ্র মন্থনে স্মীত ধ্যনস্থ হন নীল কন্ঠী মহাদেব
তখন তৃ -নয়ন জ্বলিয়া উঠে নিধনের অমোঘ যজ্ঞে
তথা প্রেম রুপী কামদেব ভস্ম হন শৈব প্রেম ধ্যান ভঙ্গে।
রাগিনী , কুটিলা মেনকা কন্যা হইয়া নদী ও তারা
কালী রুপী গৌরী তথাপি করিতে ধারণ মহাদেব কূলাধিপতি
করেন তপস্যা কৈলাশ কুঞ্জে বসি নিরবধি।
দিন দিনান্তে নারদ নারায়ন পুজিয়া ব্রক্ষ্মারে
করাইলেন আজ্ঞা করিতে বিবাহ মহাদেব সমীপে
ত্যাগিয়া পান ভোজন হইলেন দেবী পার্বতী
স্বতী নারী যাহারে নবদুর্গা নামেই জানি
অতঃপর আসিলেন শিব লৈইতে পরীক্ষা
যাচাই করিতে দেবী হইবেন কি না তাহার যোগ্যা
লইলেন রুপ তব চূড়াধারী দেব সন্যাসী
কহিলেন সতী দেবীরে শিব এক ভন্ড জ্ঞানপাপী
হইয়া উন্মাতাল লইয়া চন্ডী রুপ দেবী
উঠিলেন করিতে সংহার লইয়া দেব হাতিয়ার
রুদ্র মূর্তিতে ফিরিলেন আপন মূর্তিতে ঠেকাইতে সংহার
ঐরাবতে চলিলেন চন্দ্র শেখর লইতে পানী মেনকা কন্যার
সেই হইতে তাহাদের হর পার্বতী নামেই আসিয়াছি জানি
লইয়া বিষ্ণু আজ্ঞা পাতিলেন সংসার হিম চূড়ায়
নাম তার কৈলাশ, রাজাধিরাজ মধ্য শৈলেশ।
ইহা সেই মহান কবি কালিদাশর ও মাইকেল মধূসূদনের পদমূলে সমর্পণ করিলাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




