somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাণেরও আশা ছেড়ে সঁপেছি প্রাণ!

৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে জামিলা হাসানের একটা স্টাটাস পড়ে, লাল চাউল কিনতে শান্তিনগর বাজারে গিয়ে আমার জীবনের শান্তি পুরাই গেছেগা, আমার বাসায় মাসে মাসে যে দোকানদার আগে মিনিকেট চাউলের বস্তা পৌঁছে দিতো, তার কাছে লাল চাল নাই, সে বললো লালবিরুই চালের মধ্যে রং দেয়া হয় তাই সে ওটা বিক্রি করা ছেড়ে দিয়েছে, সেই রং+বিরুই বিক্রি হয় ৫০টাকা কেজি। অবশ্য বাজারে কোনো দোকানেই বিরুই নেই, অন্য কয়েকজন দোকানদারও একই কথা বললো। আরেকটা লাল চাল আছে যার নাম ওরা বললো জামির, সেই লাল চালের দিকে তাকিয়ে আমার মনে হলো এটাতেও রং দেয়া এর দাম বললো ৪০ টাকা। যাদের দোকানের চাল তারা বললো এটাতে রং নেই, কি করবো বুঝতে পারছি না!



জেনে বুঝে নিজে না হয় বিষই খেলাম বাচ্চাকেও কি খাওয়াবো এই বিষ? বাজারের ফল খাওয়া ছেড়ে দিয়েছি আরো আগেই। কাল পত্রিকায় পড়লাম কেএফসিকে জরিমানা করা হয়েছে খাবারে নিম্নমানের তেল ব্যাবহার করার জন্য। আমরা সভ্যতার সন্তানেরা খানা খাদ্যের কাছেও কি অসহায়! কারো কি কিছু করার নেই।

ইন্ডিয়ান বিএসএফ এর বর্ডারে বাংলাদেশী হত্যার কারণে আমরা কিছু দিন যাবত ইন্ডিয়ান পণ্য বর্জনের আহ্বান জানানো স্টাটাসে আজকেও ধুঁমাইয়া লাইক মেরে যাচ্ছি। এর আগে মেরেছি পাকিস্তানী পণ্য বর্জনের স্টাটাসে, কারণ ওরা মুক্তি যুদ্ধের সময় আমাদের হত্যা করেছিলো। বেছে বেছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো। তখন আমরা পুরোপুরি স্বাধীন হইনি, কিন্তু আজতো আমরা নাকি স্বাধীন! তাজা রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমরা সুশীল নাগরিক। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ক্ষমতায়। আমরা স্বাধীন দেশের সুখী নাগরিকেরা জানি কি এই স্বাধীন দেশেই নিরবে নয় সরবেই চলছে পুরো জাতির উপর স্লো পয়জনিং। অচীরেই বিষাক্ত খাদ্যের কবলে পড়ে বিকলাঙ্গ হয়ে যাবে পুরো জাতি, এখনো কি মনে হয় না আমরা এই বিষাক্ত খাবার খেয়ে খেয়ে বুদ্ধিপ্রতিবন্ধিতে পরিণত হয়েছি তা না হলে আমরা জেনে বুঝে কি করে সর্বোচ্চ মুল্যে বিষ কিনে নিজে খাচ্ছি, জোর করে সোনা লক্ষি বলে খাওয়াচ্ছি প্রিয় সন্তানদের।

এই হত্যা প্রক্রিয়ার বিরুদ্ধে কেন আমরা কার্যকর ভাবে সোচ্চার হচ্ছি না? নিজের দেশের ভেতরে ক্রিয়াশীল এই সব হত্যাকান্ডের বিরুদ্ধে কিছুই না করতে পারলে আমরা কি আদৌ বহিঃশক্তির মোকাবেলা করার যোগ্য থাকবো? ফেসবুকে ভালোমন্দ বুঝে লাইক দেয়ার যোগ্যও কি থাকবো। অবশ্য আমার মনে হয় আমরা ইতিমধ্যেই এই রকম হাজারো প্রশ্ন করে উত্তর পাবার প্রত্যাশা করার বোধ টুকুও হারিয়ে ফেলেছি বিষাক্ত খাবার খেয়ে খেয়ে!
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×