somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটেনে পিতা ২৫ বছর ধরে ধর্ষণ করেছে দুই মেয়েকে হায়রে দুনিয়া

১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঠকদের নিশ্চয় অষ্ট্রিয়ার ইওজেফ ফ্রিৎসেলের কথা মনে আছে, যে তার নিজের মেয়েকে টানা ২৪ বছর ধরে ধর্ষণ করেছিল৷

এবার একই ধরণের ঘটনার খবর বেরোল ব্রিটেনে৷ তবে এবার একজন নয়, দু-দু'জন মেয়েকে ২৫ বছর ধরে ধর্ষণ করেছে তাদের ৫৬ বছর বয়সি বাবা৷ এসময়ে মোট ১৮ বার গর্ভধারণের ঘটনাও ঘটেছে৷ তবে বাবার সঙ্গে দুই মেয়ের সন্তানের সংখ্যা সাত৷

বুধবার শেফিল্ডের স্থানীয় কর্তৃপক্ষের এক রিভিউ প্রতিবেদনে ঘটনাটি প্রকাশ পেয়েছে৷ আইনগত কারণে বাবার নাম প্রকাশ করা হয়নি৷ তবে কর্তৃপক্ষ ধারাবাহিক ধর্ষণের হাত থেকে মেয়ে দু'জনকে রক্ষা করতে না পারায় তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থণা করেছে৷

শেফিল্ড সেফগার্ডিং চিলড্রেন বোর্ডের প্রধান সু ফিনেস বলেছেন, তাঁরা ঐ দু'জনকে রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন৷

ধর্ষণের ঘটনা প্রথম শুরু হয় ১৯৮১ সালে৷ তখন একজনের বয়স ছিল আট আর অন্যজনের দশ৷ প্রথম দিকে প্রতিদিনই তাদের ধর্ষণ করা হতো৷ পরে এই সংখ্যা সপ্তাহে দুই-তিনদিনে নেমে আসে বলে ঐ প্রতিবেদনে বলা হয়েছে৷

যদি তারা তাদের বাবাকে ঐ কাজে প্রতিহত করতে চাইতো তাহলে তাদের মারধর করা হতো, এমনকি কখনো কখনো আগুনের শিখার কাছে তাদের নিয়ে যাওয়া হতো৷

ঘটনা যেন কেউ বুঝতে না পারে সেজন্য এই পরিবার মোট ৬৭ বার বাসা বদল করেছে বলে ঐ প্রতিবেদনে বলা হয়েছে৷

ব্রিটেনের শিশুবিষয়ক মন্ত্রী এড বলস্ এটাকে ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, এধরণের ঘটনা অবশ্যই প্রতিরোধ করা উচিত ছিল৷ তিনি বলেন, অনেকের মত তাঁরও এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, একজন পিতা কিভাবে তার মেয়েদের সঙ্গে এধরণের কাজ করতে পারে৷

প্রতিবেদক : জাহিদুল হক

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই

সূত্রঃ-
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৭
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×