somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের দার্জিলিং- বান্দরবন (পর্ব-৪)

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






আগেই বলেছি, ২য় দিন যাওয়ার কথা ছিলো, নীলগিরি। নীলগিরি যাওয়ার জন্য উঠতে হয় খুব ভোরে। তাহলে মেঘ দেখা যায় পাহাড়ের নিচে। সে এক অপূর্ব দৃশ্য। নীলগিরিতে যেতে হলে তিনটা উপায়ে যাওয়া যায়।
১। জীপ (ক্লজ ডোর)
২। জীপ (ওপেন ডোর)
৩। বাস।

জীপে যেতে হলে রেট ৩,৫০০ টাকা। এর সাথে আরো খরচ হবে গাড়ির সাইজ অনুযায়ী ২০০ বা ৩০০ টাকা। গাড়ি যদি ৪-৫ জন নিতে পারে তবে পার্কিং খরচ ২০০ টাকা, আর ৮-১০ জনের গাড়ি হলে ৩০০ টাকা। জীপে চড়ে যেতে পারেন। এর ভাড়া কিছুটা কম। ২,০০০ টাকা। বাস যায় ১২০ থেকে ১৬০ টাকা। বান্দরবনের হিল বার্ড হোটেলের সামনে এই গাড়ি পাবেন। তবে Land Cruiser পেলে ভালো। এই গাড়িগুলো সেনাবাহিনীর অকশনে বিক্রি করে দেয়া গাড়ি, তবে খুব আরামপ্রদ আর পাহাড়ি চলাচলের জন্য সবচেয়ে উপযুক্ত।

আমরা রওনা দিলাম সকাল ৭.০০ টায়। এতো সকালে খাওয়া হয়নি কিছু। শীত কেবল আসি আসি করছে। কিন্তু এখানে ঠিকই কুয়াশা আর ঠান্ডা পরা শুরু করেছে। আমার জ্যাকেট ও মনে হয় যথেষ্ট নয়। এর মধ্যে খোলা গাড়িতে যাওয়ার প্রশ্নই উঠে না। যেতে যেতে যে ছবিগুলো চোখে পড়লঃ


কি মনে হয়? এগুলো মেঘ না কুয়াশা?







এরপর চলে এলাম চিম্বুক পাহাড়ে। এখানে সেনাবাহিনীর পরিচালিত একটা রেস্টুরেন্ট আছে। এখানেই সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। তেমন কিছু না। মুরগীর মাংসের খিচুড়ি আর সিদ্ধ ডিম। আমি দুইটা ডিম সাবার করে দিলাম। খাওয়া হলে শরীর গরম করার জন্য এক কাপ কফি। ওহ অসাধারণ! প্রতি প্লেট খিচুড়ি ৫০ টাকা। আর ডিম ১৫ টাকা করে। কফি ২৫ টাকা।



নীলগিরি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত একটি সুন্দর পর্যটন কেন্দ্র। রাতে থাকার জন্য রিসোর্ট ও আছে। তিনটি রিসোর্ট রয়েছে। নবদম্পতিদের জন্য একেবারে উপযুক্ত জায়গা। ফুলের বাগান, ছোটদের জন্য খেলার পার্ক, হ্যালিপ্যাড আর অসাধারণ প্রাকৃতিক পরিবেশমন্ডিত নীলগিরিতে গেলে আপনার মনেই হবে, এখানে না এলে, বান্দরবন আসাটাই বৃথা। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৭৬১ মি. উঁচু আর বান্দরবন শহর থেকে প্রায় ৪৬ কি. মি. দূরে অবস্থিত। বকর বকর অনেক হলো, এবার ছবি দেখুন।



















- ভাব ধরা ছবি, আসলে কিছুই দেখা যাচ্ছে না। ছবিতে আমি নিজে।




-হ্যালিপ্যাড

-আরো একটা ভাব নেয়া ছবি।


-কাশফুল




-আমার বন্ধু সজল।





এরপর ফেরার পালা। ফিরতে ফিরতে নামলাম 69 Peak এ। এখানে নাকি রবি'র সেই বিখ্যাত বিজ্ঞাপনটা স্যূট করেছে। আসুন দেখি এখানকার কিছু ঘরের ছবি। তার আগে একটু বলে নিই, আজকেই এরা একটা পাহাড়ি হরিণ ধরেছে। সেইটা ঘিরে একটা জটলা বেঁধেছিলো। বাঁধা হরিণের ছবি আর দিলাম না। খুবই করুণ সেই দৃশ্য।







এরপর চলে এলাম চিম্বুক পাহাড়। এখানে তেমন কিছু নেই। চিম্বুক পাহাড় থেকে পুরো বান্দরবনকে দেখা যায়। আকাশ পরিস্কার থাকলে এখান থেকে সমুদ্রে ভাসা জাহাজ থেকে আসা বাত্বিও দেখা যায়। এখানকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১৫০ মিঃ উঁচু। আর বান্দরবন থেকে ২৫ কিঃ মিঃ দূরে। এখানে অনেক সময় মেঘ ছোঁয়া যায়, বিশেষ করে বর্ষার সময়।

[img|http://ciu.somewherein.net/ciu/image/74217/small/?token_id=350de42c19f12faab78b2feca785b58d









এখান থেকে চলে আসি শৈল্য প্রপাত। এটি একটি পাহাড়ি ঝর্ণা বলা যায়। এখন, এখানে তেমন পানি নেই। তবে বর্ষার সময় বেশ পানি থাকে।
বান্দরবন শহর থেকে শৈল্যপ্রপাত প্রায় ৮ কিঃ মিঃ দূরে। এখানে বেশ কয়েকটি রিসোর্ট রয়েছে।








এরপর ফিরে এলাম বান্দরবন শহর। রাতেই টিকেট পরিবর্তন করে রাতে বাসেই উঠে বসলাম ঢাকার উদ্দেশ্যে। মাত্র দুই দিনেই আসে পাশের স্পট আর নীলগিরি ঘোরা সম্ভব। এই জায়গায় এখনও মানুষ আসে কম। কিন্তু, এখানে ঘোরার স্পট অনেক। আজ এই পর্যন্তই। এর পরের পোস্ট থাকবে প্রান্তিক লেক নিয়ে।

বাংলাদেশের দার্জিলিং- বান্দরবন (পর্ব-১)

বাংলাদেশের দার্জিলিং- বান্দরবন (পর্ব-২)

বাংলাদেশের দার্জিলিং- বান্দরবন (পর্ব-৩)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

আমার মা আমার পৃথিবী

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৬

" আমার মা,আমার পৃথিবী "

মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

তোমার কোন এক মুহূর্তের শব্দ শুনি

লিখেছেন সামরিন হক, ১০ ই মে, ২০২৬ রাত ৯:৩১


ছবি- নিজস্ব সংগ্রহ


কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।

জীবন কোন... ...বাকিটুকু পড়ুন

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মে, ২০২৬ রাত ১:৫১


মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে... ...বাকিটুকু পড়ুন

×