somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দীপু সিদ্দিক
আমার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। সাগর মহাসাগর পেরিয়ে অনেক দুরে এসে শত জটিল গবেষণা করলেও জন্মস্থানের সাথে নিয়তই নাড়ির টান অনুভব করে যাই। আর বাংলাভাষা যে মস্তিস্কের অনেকটা স্থান জুড়ে আছে, তা সহজেই অনুমেয়।

ভালবাসার গল্প (প্রথমাংশ)

৩১ শে জুলাই, ২০১৬ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৈশরের প্রেম বলেই হয়তো মনে ভীষণ দাগ থেকে গেছে। দাগ থেকে ক্ষত এবং অবশেষে ক্ষতটা মনে হচ্ছে ক্যান্সারে পরিণত হচ্ছে। যে ক্যান্সার আমার মানুসিক সকল শক্তিকে অবশ করে দিয়ে আমাকে জড় পদার্থে পরিণত করার পর্যায়ে এখন। আমি কি সত্যিই অনুভুতি শুন্য? হয়তো আমি তা’ই।
নুড়ি। আমার জীবনের সকল সৃষ্টি ও প্রলয়ের কারণ। কেমন আছে, আমি সত্যিই জানি না এখন। শেষ দেখা হয়েছিলো অনেক আগে। অন্তত ২০ বছর তো হবেই। মফস্বল শহরে ভালো রেস্তোরা বলতে গেলে এখনো পর্যন্ত হাতে গোনা। আমাদের ছোট শহরের বিখ্যাত ‘ইলিশ’ রেস্তরার সেই ঈদের পুনর্মিলনীতে সেই শেষবার নুড়ি’কে দেখলাম। দুই সন্তানের জননী। হাসিখুশি মুখের ১১ বছরের মেয়েটির উজ্বল চোখ আমাদের মহাজনি পাড়ার উত্তর কোনের সেই নুড়ি’র কথা মনে করিয়ে দিয়েছিল। আর ৮ বছরের ছেলেটি চুপচাপ চিংড়ি মাছের চপ খেতে খেতে মায়ের পাশে বশে সবাইকে দেখছিলো। সেই ঈদের পুনর্মিলনীতে নুড়ি ছিলো সাদাসিধে এক বিবাহিত মহিলা।
অবশ্য নুড়ি হয়তো সব সময়ে সাধাসিধেই ছিলো। সত্যিই কি তাই? যেই রাতে নুড়িকে ভেবে ভেবে সারা রাত মফস্বলের রাস্তা ছাড়িয়ে গ্রাম পর্যন্ত হেটেছিলাম, তখনতো ওকে সাধাসিধে মেয়ে মনে হয় নি। আমার কাছের বন্ধুরা অবশ্য নুড়ির ব্যাপারে খুব একটা জোড়ালো সমর্থন দেয়ও নি। বলেছিলো, মেয়েটা একেতো আমাদের একই ক্লাসে পড়ে, তার উপরে তেমন সুন্দরি না, বাপেরও তেমন পয়শাপাতি নাই, ক্লাসে ভাল রেজাল্টও নাই। কিসের জন্য এমন একটা সাধারণ মেয়ের জন্য মাথা গরম করছিস?’
কিন্তু গার্লস স্কুলের ইংরেজি শিক্ষক বাতেন স্যারের বাসায় প্রাইভেট পড়তে গিয়ে যেদিন প্রথম নুড়ির অগোচরে চুড়ি করে ওর খাতার ভেতরে ‘প্রেমপত্র’ গুজে দিয়েছিলাম, তখন তো ওকে সাধাসিধে মনে হয় নি। অথবা পরের দিন পড়তে আসা অতি স্বাভাবিক চেহারার নুড়ি’কেও তো সাধাসিধে মনে হয় নি। সত্যি বলতে কি, নুড়িকে আমার কখনই সাধারণ মেয়ে মনে হয় নি। এখনও মনে হয় না। হয়তো ওকে সাধারণ মেয়ে ভাবতে মন চায় না।
বছর পেরিয়ে যেতে লাগল। মাঝে মাঝেই মন খারাপ করতাম। মাঝে মাঝে আমাদের পাড়ার সামনে দিয়ে নুড়িকে হেটে যেতে দেখে ফাঁকা দীর্ঘস্বাস ছাড়তাম। কলেজ শেষে বি.এ. পড়ার জন্য তিতুমীর কলেজে আসার প্রস্তুতি নেয়া শুরু করলাম। হঠাৎ’ই একদিন আমাদের পাড়ার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া তাহের এসে একটি ইংরেজি বই দিয়ে গেলো। নুড়ির বই।
দুপুর আড়াইটায় করম চাচার চায়ের দোকানের কোনের দিকের একটি কাঠের পুরোনো চেয়ারে বসে চিড়কুটের মত কাগজটা আরেকবার পড়লাম। ‘আড়াইটার সময়ে করম চাচার চায়ের দোকানে আসতে পারবে কি?’- গুটি গুটি হাতে নুড়ির লেখা। কিছুটা ভয় আর আশংকা হচ্ছিলো। তবে খারাপ কিছু ভাবতে চাইলাম না। নুড়ি আসলো। একা। আমার সামনের চেয়ারটাতে বসলো। কোন দিকে তাকালো না।
৩০ সেকেন্ডের মত চুপ করে থেকে বলল ‘ছোটন, তুমি আমাকে বিয়ে করতে চাও?’
‘হুম, চাই’ আমি ঝট করেই উত্তর দিলাম। আমি বিষ্ময়ে থমকে গেলাম। কি বলব, ভেবে পেলাম না। হুট করেই বললাম ‘চা খাবে?’
‘নাহ্ !’ ও কিছুখন চুপ করে বলল ‘কে যে আবার কি বলাবলি করে’।
আমি কিছু বললাম না। বলার মত কিছু পাচ্ছিলাম না আসলে। ১ মিনিটের মত সময়কে অনেক দীর্ঘকাল বলে মন হলো। আমি ঘামছিলাম।
ও বলল ‘আমি যাই।‘ আমি উঠে দাড়ালাম। ও চলে গেলো। দুপুরের সময়ে চায়ের দোকানে কেউ হয়তো ছিলো না। করম চাচা দুই কাপ চা দিয়ে গেলো। (চলবে)



মধ্যাংশ-এর লিংক: Click This Link
শেষাংশ-এর লিংক: Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×