আমার প্রিয় পোস্ট

মানুষের চেয়ে বড় কিছু নাই!

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৯

শেয়ারঃ
0 0 0

মানুষের চেয়ে বড় কিছু নাই!
ইটের পড়ে ইটের মাঝে মানুষ কীটের বাস হলেও মানুষের চেয়ে বড় কিছু নাই। অনেক গুলো দেয়াশলাইয়ের বাক্স জড়ো করে ইমারতের ভেতর মানুষ কবুতরের মত থাকে। সেখানে কবুতরের জায়গা কৈ!
শীতের সময় অপ্রয়োজনীয় আসবাব ততোধিক অব্যবহৃত বারান্দায় আশ্রয় পেয়েছে। নাগরিক সভ্যতার আলো আমাদের জীবনকে যত আলোকিত করছে, ততটা আঁধারে ঢেকে দিচ্ছে আমাদের জীবনে, প্রকৃতির প্রভাব।
এতদিন একটা খোঁপেই চলে যেত। এখন জোড়া বেঁধে এক ঘরে আর রোমান্টিক লাগছে না। বড় ঘর ঠিক হয়ে গেছে। বারান্দার জঞ্জাল ধীরে ধীরে সাফ করতে গিয়ে দেখি, ছোট্ট দুটো কবুতরের ছানা ভয়ে, শীতে জড়সড় হয়ে আছে। দেখে বউয়ের মায়া লাগে, বলে: ঠিক আছে সব কিছুতো আর একদিনে সাফ করতে পারবে না, কাজেই কবুতরের বাচ্চাগুলো থাক। অন্য ঝামেলা বিদেয় করো। আমার মনে কোন মায়া দয়া নেই। কিন্তু বউয়েল কথায় কান দেই। কাজ একটু কম করা হল, আর বউয়ের কথাও রাখা হল। এর পর প্রতিদিন বউ চায়ের সাথে খাওয়ার জন্য কেনা মুড়ি, আড়ালে আবডালে কবুতরের জন্য বারান্দায় ছিটিয়ে দেয়। আর আমাকে বলে খাওয়ার সময় পড়ে গেছে!
এদিকে নতুন ভাড়াটিয়াকে ঘর দেখাতে মালিক হাজির।
বারান্দার জঞ্জাল কিছুটা কমেছে তবুও যথেষ্ট নোংড়া। এখনো বারান্দায় দাড়িয়ে আল্পস পর্বত দেখিয়ে নতুন ভাড়াটেকে মুগ্ধ করতে বাকী! তো সে আল্পসের দৃষ্টি নন্দন দৃশ্য দেখাতে গিয়ে, বারান্দায় খড়কুটো সহ কবুতরের বাচ্চা দেখে মালিকের হার্ট ফেল মারার অবস্থা! বলে কি, এখানে মানুষ থাকে কি করে! বলাই বাহুল্য নতুন ভাড়াটে কবুতর দেখে ঘর পছন্দ করেনি।
মালিককে কথা দিয়েছি কবুতরের বাচ্চা সহ সব জঞ্জাল ফেলে দেব। বাচ্চাগুলোও একটু উড়াল দিতে শিখেছে, এই সান্তনা আর বাড়ীওয়ালার ধমক, আমার ভেতরের মানুষকে শ্রেষ্ঠ করে তোলো। আমি বারান্দাটি মানুষের বসবাসের উপযোগী করি।
হয়তো কবুতরের উড়াল জানা বাচ্চাগুলো অন্য কোথাও আশ্রয় পাবে। হয়তো শ্রেষ্ঠ জীব, মানুষের পাশে নয়, হয়তো শ্রেষ্টত্ব প্রমান করতে গিয়ে কেউ ভুলে কোন জঙ্গল এখনো সভ্যতার মঙ্গলের আওতায় আনেনি।
প্রকৃতির উপর মানুষের জয়
প্রকৃতিকে করে ক্ষয়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪২
বিষাক্ত মানুষ বলেছেন:
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না
ও বন্ধু
১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: শুভ নববর্ষ, হে বন্ধু। পড়ার জন্য ধন্যবাদ।

২. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমার বাসার বেলকনিতেও সারা শীতকাল কবুতর ছিলো........
এখন আবহাওয়া ভালো হচ্ছে।বেলকনিটা আমাদের ও দরকার।
বিল্ডিং কর্তৃপক্ষ ও জানিয়েছেন বেলকনি পরিষ্কার করতে।
মন খারাপ লাগলেও ওদের ঘর ভাঙতে হলো...........।
আমি যদিও সেই সময় কাছে যাইনি......।
কবুতর গুলো আমার বন্ধু ছিলো।
এখনো ওদের উড়াউড়ি দেখি.......কে জানে কোথায় আবার ঘর বেঁধেছে।
যতবার ওদের দেখি..........মনে মনে দুঃখ প্রকাশ করি।
আসলে মানুষ আমরা বড় অসহায়।

শুভেচ্ছা নিন...........
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ২:২৫

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৩. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৪
হ্যারি সেলডন বলেছেন: আমাদের ব্লগার "মানুষ"? কি কন, তার থেকে তো অনেকেই বড় বয়সে।
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: তাই তো!

৪. ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:২১
ফারহান দাউদ বলেছেন: ঘর ভাঙলেও কোথাও ঘর হয়ে যায়,কোথাও না কোথাও ঠাঁই তো মেলেই। শুভ নববর্ষ।
১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: তাই, আপনাকেও শুভ নববর্ষ।

১৬ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ধইন্যাপাতা রাশু।

৬. ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২০
তীরন্দাজ বলেছেন: ভাল লিখেছেন পুতুল। ইদানীং সামহোয়ারে ঢুকি কম, তাই চোখে পড়েনি আপনার লেখাগুলো।

কিন্তু এখন মনে হচ্ছে আপনি সহ আরো কয়েকজনের জন্যে অন্তত:পক্ষ পড়ার জন্যে হলেও ঢুকবো।
৭. ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
পুতুল বলেছেন: ধন্যবাদ তীরুদা;সুন্দর মতামতের জন্য ।
৮. ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
সিহাব চৌধুরী বলেছেন:
হায়রে মানুষ ! সবকিছু দখল করতে গিয়ে সে যেন নিজের ছায়ার মালিকানাটাই হারিয়ে বসছে । নিজের পার্থিব প্রসারণে হারিয়ে যায় নিজের বুক ।
চমৎকার লিখেছেন আপু । লোকটির স্বার্থবাদী ইমমোরাল ইথিকসের জাষ্টিফিকেশানে - নিজের প্রতিই ব্যংগ ঝরে পরছে । অসাধারন ।
১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: সিহাব চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ।

১০. ১৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২০
পুতুল বলেছেন: অনেক ধন্যবাদ প্রণবদা।
১১. ২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
সোনারমানুষ বলেছেন: খুব্ই চমৎকার হয়েছে পুতুল। প্রাণবন্ত হয়েছে। আপনি চালিয়ে যান, অনেক ভালো করবেন। ++ দিলাম।
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: সোনারমানুষ, উৎসাহ পেয়ে ভাল লাগছে। চালিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করব।

 

মোট সময় লেগেছে ০.৯৫৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
_সন্ধ্যপ্রদীপ
"চারিদিকে শ্বাপদের পদচিন্হ
মুক্তির বারতা আর সবুজের মাঠে
কন্কাল আর অস্থি যেন আজ
সভ্যতার স্মারক ।
নর্দমার কীটে আর গন্ধে
কীইবা যায় আসে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই