আমার প্রিয় পোস্ট

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

লন্ডনের বৈশাখী মেলা 2006

১৬ ই মে, ২০০৬ ভোর ৬:২৮

শেয়ার করুন:                   Facebook

এইপাশে হোয়াইট চ্যাপেল রোড আর ঐ পাশে বেথনাল গ্রিন রোড। মাঝখানের বাঙালি অধু্যষিত বাংলা টাউন লোকে লোকারণ্য। বাঙালিরা এসেছিলেন দল বেঁধে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে। 14 মে আয়োজন করা লন্ডনের বৈশাখী মেলা তাই সত্যিকার অর্থে বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছিল।

ব্রিকলেনের দোকানগুলোতে তো ভিড় লেগেইছিলো। তাছাড়া এ্যালেন গার্ডেনস আর উইভার ফিলডসে ছিলো মেলার বিচিত্র সব আয়োজন। দুই মাঠেই দুটো মঞ্চ। এ্যালেন গার্ডেনসেরটি কমিউনিটি ও এখানকার শিল্পীদের জন্য। আর উইভার ফিলডসে গান গেয়েছেন বাংলাদেশ থেকে আসা শিল্পীরা। তবে অন্য শিল্পীরাও ছিলেন। শাকিলা জাফর আর বেবী নাজনীন দিয়ে শেষ হয় অনুষ্ঠান মালা।

সকালে শোভাযাত্রা বেরিয়েছিলো। তার আকর্ষণ ছিলো যান্ত্রিক এক বাঘ। আপাতত: সেই শোভাযাত্রার ছবিগুলোই দেখুন। তানভীরের সৌজন্যে। পরে সময় নিয়ে মেলার বিভিন্ন দিক নিয়ে লিখবো।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

 

  • ১৫ টি মন্তব্য
  • ১০৫৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই মে, ২০০৬ দুপুর ১২:০৫
comment by: নিহাদ বলেছেন: অনেক ধন্যবাদ। চ্যানেল এস এর মাধ্যমে হেলসিনকিতে সম্পূর্ন অনুষ্ঠাটি সরাসরি সম্প্রচার আমরা দেখেছি। ফাটাফাটি। ভাললেগেছে হাবিব, সাকিলা আর বেবী নাজনিনের গান। অনুষ্ঠান নিয়ে আরো লিখুন, প্লিজ।
২. ১৬ ই মে, ২০০৬ দুপুর ১২:০৫
comment by: অতিথি বলেছেন: আমি এখনও লন্ডন দেখি নাই ! :(
৩. ১৬ ই মে, ২০০৬ দুপুর ১২:০৫
comment by: আপন তারিক বলেছেন: আহা ব্রিকলেনের কতো স্মৃতি !!!!!!! মনটাই খারাপ কইরা দিলেন । দেখি আবার যাবো ।
৪. ১৬ ই মে, ২০০৬ দুপুর ১২:০৫
comment by: হাসান বলেছেন: বসঃ ফান্ড রাইজিং এর কত দূর হলো, কিছু জানাবেন কি?

অন্য সবাইকেঃ প্লীজ কেউ কি প্রাপ্তি'কে নিয়ে সাদিকের লেখা Click This Link পোষ্টটি ইংরেজীতে সুন্দর করে তরজমা করে দেবেন, নিজ দায়িত্বে লিফলেটের ব্যবস্থা করবো। আশা করি ভালই সাড়া পাব।

সবাইকে অগ্রীম ধন্যবাদ।
৫. ১৬ ই মে, ২০০৬ দুপুর ১:০৫
comment by: হাসান বলেছেন: বদ্দা এবং ভার ভাইঃ আপনারা চলে আসেন, ফ্রি খাওয়া দাওয়া আর ফ্রি Flooring, বাকিটা নিজের পকেট থেকে। আসার আগে জোরে একটা আওয়াজ দিয়েন, Heathrow সরাসরি হাজির হমু।
৬. ১৬ ই মে, ২০০৬ দুপুর ১:০৫
comment by: অতিথি বলেছেন: সুমন ভাই আমি ও দেখি নাই, চলেন এক লগে হামলা করি।
৭. ১৬ ই মে, ২০০৬ দুপুর ২:০৫
comment by: অতিথি বলেছেন: আর্থগুগলে প্রতিদিন যে কয়েকবার লন্ডন ঘুরে দেখি তাকে যদি লন্ডন ভ্রমন বলেন তবে অনেকবার গিয়েছি।
৮. ১৬ ই মে, ২০০৬ দুপুর ২:০৫
comment by: অতিথি বলেছেন: দেখা হয় নাই চখখু মেলিয়া,ঘর হইতে দুই পা ফেলিয়া.........ঢাকা শহরই আজ পর্যন্ত ঠিকমতো দেখা হইলো না,আবার লন্ডন!!! স্বপ্ন....সবই স্বপ্ন......
৯. ১৬ ই মে, ২০০৬ বিকাল ৩:০৫
comment by: সারিয়া তাসনিম বলেছেন: ভাই হাসান , চলেন সাদিক ভাইকে অনুরোধ করি উনি নিজেই যেন উনার পোস্টটা যেন ইংরেজীতে তরজমা করে দেয় ..... (যদি সময় পায় )
এ ব্যাপারে অমি পিয়ালকে অনুরোধ করতে সাহস পাচ্ছি না , কারণ ইতিমধ্যেই তাকে অনেক যন্ত্রনায় ফেলেছি ।
১০. ১৬ ই মে, ২০০৬ বিকাল ৪:০৫
comment by: অতিথি বলেছেন: এই মাত্র চোখে পড়লো ইংরেজীতে তরজমা করার অনুরোধটি। আমি চেষ্টা করবো, যদিও আমার ইংরেজী বেশি সুবিধার না।
১১. ১৬ ই মে, ২০০৬ বিকাল ৫:০৫
comment by: সারিয়া তাসনিম বলেছেন: শোহেইল ভাই , প্লিজ হতাশ হবেন না । আপনি হতাশ হলে কিন্তু আমরা ভেঙ্গে পরবো ।
১২. ১৬ ই মে, ২০০৬ বিকাল ৫:০৫
comment by: অতিথি বলেছেন: সাদিক, ইংরেজি করে ফেলেন। হাসানের আইডিয়াটা মন্দ না।
তবে আমি সব ডোনারদেরকে ধরতে পারছি না। চেষ্টা চলছে। অগ্রগতি কম।
১৩. ১৭ ই মে, ২০০৬ রাত ১:০৫
comment by: হাসান বলেছেন: শাহানাঃ বাঙ্গালী বলে কথা, যেখানেই যায় সেখানেই বাংলাদেশ।
১৪. ১৭ ই মে, ২০০৬ রাত ১:০৫
comment by: শাহানা বলেছেন: মেলার ছবিগুলো দেখলে হঠাৎ বোঝা যায় না, বাংলাদেশ না অন্য কোনো দেশে, আপনারা দেখি বাংলাদেশের একটা কপি তৈরি করে ফেলেছেন ওখানে :)
১৫. ১৭ ই মে, ২০০৬ রাত ২:০৫
comment by: অতিথি বলেছেন: ঠিক বলেছেন শাহানা। দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্য খুব সুন্দর করে তুলে ধরে এখানের প্রবাসী/অভিবাসী বাঙালিরা। পৃথিবীর অন্য কোথাও ঠিক এতোটা বোধহয় দেখা যায় না।

জয় হোক লন্ডনের বাঙালিদের।

 

 


মানুষের অগ্রযাত্রার ধারাবাহিকতা আমার রক্তে ও মননে। মানুষ ও মানুষের নিরন্তর সংগ্রাম ছাড়া আর কোনো ইতিহাস আমি জানি না। আজন্ম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ