somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে থাকার টুকরো গল্প (২)

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১)আজ হাসপাতালে বাবা মারা যাওয়ার সময় , আমি তার কপালে চুম্বন দিলাম । মারা যাওয়ার পাঁচ সেকেন্ড পর খেয়াল করলাম সেই ছোটবেলা থেকে বাবাকে দেয়া এটাই প্রথম চুম্বন ।


২) আজ যখন ২৭ বছর বয়সী এক ব্রেস্ট ক্যান্সার রোগীকে তার দুবছর মেয়েকে নিয়ে পাগলের মত হাসতে দেখলাম , তখন হঠাৎ মনে হল আমার নিজের জীবন নিয়ে কেবল অভিযোগ করা বাদ দিয়ে যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত ।


৩) কেনিয়া ভ্রমনের সময় একজন জিম্বাবুয়েন রিফিউজির সাথে দেখা হইয়েছিল । সে তিনদিন ধরে অভুক্ত ছিল । আমার বন্ধু তখন তাকে তার অল্প একটু খাওয়া স্যান্ডউইচ তাকে খেতে দিল । লোকটি তখন আমাদের আশ্চর্য করে দিয়ে বলল ,আমরা এটা ভাগাভাগি করে খেতে পারি ।


৪) আজকে ফায়ার স্টেশনে ৮ ঘন্টা শিফট শেষ করে এক দোকানে গেলাম ।তখন এক মহিলা হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরল ।
পরে মহিলা বুঝতে পারল আমি তাকে চিনতে পারিনি । সে তখন বলল , ৯-১১-২০১১ সালে তুমি আমাকে কোলে করে বিল্ডিং থেকে বের করে এনে আগুনের হাত থেকে বাঁচিয়েছিলে । মহিলার কথা শুনে খুশিতে আমার চোখের কোনে বিন্দু বিন্দু পানি জমেছিল ।


৫) আমি জন্ম থেকে অন্ধ । যখন আমার বয়স ৮ বছর ,তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম ," বাবা আমি কি বাস্কেটবল খেলতে পারব ?" বাবা বলল ," তুমি চেষ্টা করে দেখ আগে , চেষ্টা না করলে বুঝবে কিভাবে পারবে কি না ?" অনেক চেষ্টার পর আমি পেরেছিলাম বাস্কেটবল খেলতে । এখন জাতীয় প্রতিবন্ধী দলে আমার জায়গা হয়েছে ।


৬) সাইকোলজির রিসার্চ পেপার কাজের জন্য , আমি আমার দাদির একটা ইন্টারভিউ নিয়েছিলাম । দাদিকে জিজ্ঞেস করলাম ," সফলতাকে কিভাবে সংজ্ঞায়িত করবে দাদি ?''
দাদি বলল ," যখন তুমি তোমার পিছনের দিকে তাকাবে এবং যে কাজের জন্য তুমি এখন গর্ববোধ করবে সেটাই সফলতা "।

৭) আমি আমার মেনটরকে জিজ্ঞেস করলাম যিনি একজন সফল ব্যবসায়ী ," আপনার জীবনের সফলতার পিছনে তিনটি কারন কি হতে পারে বলে মনে করেন ?"
তিনি হাসলেন এবং উত্তর দিলেন ,'' এমন কিছু পড় যা এখনো কেউ পরেনি , এমন কিছু ভাব যা এখনো কেউ ভাবেনি এবং এমন কিছু কর যা কেউ করেনি । "


বেঁচে থাকার টুকরো গল্প(১) পড়তে Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×