somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে থাকার টুকরো গল্প । (১)

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) ছোট একটি মিষ্টি মেয়ে তার দুহাতে দুইটি আপেল নিয়ে দাঁড়িয়ে আছে । তার মা এসে হাসিমুখে তাকে আদর করে বলল , "তুমি কি তোমার মাকে একটি আপেল খেতে দেবে ''?

ছোট্ট মেয়েটি তার মায়ের দিকে কয়েক মূহূর্ত তাকিয়ে থাকল । হঠাৎ করেই সে একটি আপেলে ছোট করে কামড় দিল এবং তারপরেই অন্য আপেলটিতেও কামড় দিল ।

মেয়েটির মায়ের মুখের হাসি একটু মলিন হলেও সে তার মেয়েকে বুঝতে দিলনা ।

মেয়েটি তখন একটি আপেল তার মায়ের দিকে এগিয়ে বলল , "এই নাও ।এইটা তোমার ,এই আপেলটি বেশি মিষ্টি । "



২) এক ছেলে তার বৃদ্ধ বাবাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে গেল । তার বাবা ছিল খুবই বৃদ্ধ এবং দুর্বল । সে খেতে গিয়ে নিজের শার্টে এবং ট্রাউজারে খাবার দিয়ে মাখামাখি করে ফেলল । রেস্টুরেন্টের সবাই তখন বৃদ্ধ লোকটিকে করুনার দৃষ্টিতে দেখছিল এবং চুপে চুপে এই নিয়ে আলোচনাও করছিল । কিন্তু ছেলেটি তাতে একটুও লজ্জিত হয়নি ।

খাওয়া শেষ হবার পর ,ছেলেটি তার বাবাকে ওয়াশ রুমে নিয়ে গেল । লেগে থাকা খাবারের অংশ পরিষ্কার করল , পানি দিয়ে ধুয়ে দিল ,
সুন্দর করে তাকে মুছে দিল টিস্যু দিয়ে এবং চুল আছড়িয়ে দিল । যখন তারা ওয়াশ রুম থেকে বেরিয়ে আসল , রেস্টুরেন্টের সবাই একেবারে নিশ্চুপ হয়ে গেল তাদের দেখে এবং তারা মেনে নিতে পারলনা বিষয়টা ,নিজেরাই লজ্জিত হয়েছিল ।

ছেলেটি বিল দিয়ে যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছে ,তখন একজন বৃদ্ধ লোক ছেলেটিকে উদ্দেশ্য করে বলল ," এই ছেলে ,তুমি কি কিছু ফেলে রেখে যাচ্ছনা ?''

ছেলেটি জবাব দিল ," কই চাচা , কিছুই তো ফেলে রেখে যায়নি ।"

বৃদ্ধ লোকটি বলল ," হ্যা রেখে গেছ , এখানে সবার জন্য তুমি একটা শিক্ষা রেখে গেছ এবং বাবাদের জন্য একবুক আশা ।''



৩) এক তরুন রাস্তা দিয়ে যাচ্ছিল । তখন দেখতে পেল এক বৃদ্ধ লোক একটা থালা নিয়ে বসে আছে ভিক্ষার জন্য। ভিক্ষার থালা একদম খালি । পাশে একটা সাইন বোর্ডে লেখা ," অন্ধ ব্যক্তিকে কিছু সাহায্য করুন " ।

তরুনটি কিছুক্ষন দাঁড়িয়ে দেখল রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে কিন্তু কেউ বৃদ্ধ লোকোটিকে সাহায্য করছেনা ।তার খুব খারাপ লাগল ।
। তখন সে একটা মার্কার জোগাড় করে সাইনবোর্ডের অপর পাশে কিছু লিখে দিল এবং সাইনবোর্ডটি ঘুরিয়ে রেখে দিল ।তারপর তরুনটি চলে গেল । ভিক্ষুক ব্যাপারটি খেয়াল করল কিন্তু কিছুই বললনা ।

এক ঘন্টার ব্যবধানে ভিক্ষুকের থালা টাকাপয়সায় ভরে গেল । ভিক্ষুক এক আগন্তুককে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল ," সাইনবোর্ডে কি লেখা আছে ?"

লোকটি বলল । " আজকের দিনটা খুবই সুন্দর ।আপনারা দেখতে পারছেন কিন্তু আমি পারছিনা "।


[বেঁচে থাকার টুকরো গল্প নিয়ে সিরিজ শুরু করতে যাচ্ছি ।আজকেই তার প্রথম পদচারনা । ]

।।গল্পগুলো অনুবাদকৃত। ।
ছবি ; গুগুল

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×