

আমাদের মত গরিব দেশে চাইনীজ খেতে যাওয়া পাপ!
২৬ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৩
দুই তিনদিন আগে প্রথম আলোতে একজনের সাক্ষাৎকার পড়ছিলাম বাংলাদেশের খাদ্য সমস্যা ইত্যাদি নিয়ে। ওখানে বলা অনেক কথার মধ্যে এরকম দুইটা কথা ছিল, আমাদের দেশের (১) ১৫ শতাংশ পরিবার জানে না পরের বেলার খাবার পাওয়া যাবে কিনা আর (২) ৭ শতাংশ পরিবার কখনো তিন বেলা খাবার পায় না।
আমার মত শহুরে...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৭বার পঠিত
পড়লাম 'জনযুদ্ধের গণযোদ্ধা' - মুগ্ধ, অভিভুত, গর্বিত আমাদের পুর্বপুরুষদের জন্য
১৯ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৯
'জনযুদ্ধের গণযোদ্ধা', বইটার নাম আগে অনেকবারই শুনেছিলাম। পড়া হয়ে উঠেনি। নিউমার্কেটে নাকের সামনে দেখে কিনলাম। বইটার নাম শুনে কেন জানি মনে হয়েছিল মোটাসোটা বই হবে। মাত্র ৯৩ পৃষ্ঠার বই। মোটামোটি এক নি:শ্বাসে শেষ করলাম। বইটা পড়ে আমি মুগ্ধ, অভিভুত, গর্বিত আমাদের পুর্বপুরুষদের জন্য, সেই সাথে লজ্জিত তাদের প্রাপ্যসম্মান না...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৮বার পঠিত
তাহার আর ব্লেজার পড়া হইল না 
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪
বহু শখ এবং হিসাব নিকাশ করিয়া সম্প্রতি ফিট এলিগেন্স হইতে বাকীতে (ক্রেডিট কার্ডে) একটি ব্লেজার ক্রয় করিয়াছিলাম। সর্বসাকুল্যে মাত্র দুইসপ্তাহ ব্লেজারখানা পরিধান করিয়াছিলাম। শালার লন্ড্রির চেংড়া পোলাপান প্রথম ধোলাই পরবর্তী ইস্ত্রী এর সময় ব্লেজারখানা পোড়াইয়া ফেলিয়াছে। এখন সে (মালিক সহ) আন্তরিক ভাবে মাফ, ক্ষমা, দয়া ইত্যাদি যাবতীয় মুল্যবান জিনিস...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৩বার পঠিত
ওয়েলকাম ব্যাক হোম হামিদুর রহমান, চোখ ভিজে যায় জলে।
১২ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:০৪
টিভিতে দেখছিলাম, হামিদুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত কুমিল্লা ক্যান্টনমেন্টে। রাস্তার দুপাশে আকাশী স্কুল ড্রেস পরা বাচ্চা মেয়েরা সবুজ পতাকা নাড়ছে। পেছনে ব্য়স্করা দাড়িয়ে। মানুষের ভীড় ঠেকানোয় ব্যাস্ত পুলিশ ঘুরে স্যালুট করল।
চোখ ভিজে যায় জলে। এটুকু পেতে ৩৬ বছর লাগল। ওয়েলকাম ব্যাক হোম হামিদুর রহমান।
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৪বার পঠিত
কারে বলি আজ মৃত্যু থামাও!
১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৮
কারে বলি আজ মৃত্যু থামাও!
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ তামাটে, সাহসী, দুঃখী মানুষগুলোর জন্য সমবেদনা।
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০১বার পঠিত
টাটকা দুইটা ছবি
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৮
আজ গাজীপুর গিয়েছিলাম। জায়গাটার নাম সম্ভবত 'হাতিরকুল' বা এরকম কিছু। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। রাস্তার দুপাশে বিল। ছবিগুলো ওখানে তোলা আজ সন্ধায়।
মুল বড় ছবিদুটি একইসাথে রয়েছে আমার photo.com.bd আ্যলবামে, এখানে ।
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৮বার পঠিত
খেটে খুটে দাড়া করালাম www.photo.com.bd
২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৫
খেটে খুটেই শখের সাইটটার ফটো ডট কম ডট বিডি নতুন ডিজাইন দাড়া করালাম। মানে একা একা যতটা করা যায় আরকি। আমি মোটামুটি সন্তুষ্ট। নতুন ডিজাইনটা ভালই হয়েছে মনে হয় । ফ্লিকার ধাচের বাংলাদেশী ফটো গ্যালারী বানানোর চেষ্টা আরকি :-(। আমাদের নিজেদের বাংলাদেশী ফটো গ্যালারী। আর একটা উদ্দেশ্য আছে অবশ্য।...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৭৮বার পঠিত
সাভার স্মৃতিসৌধ ও ইঊক্যালিপটাস
০৩ রা জুন, ২০০৭ রাত ১২:২৪
কয়েক দিন আগে সাভার স্মৃতিসৌধে গিয়েছিলাম । সাথে ৫ ও ৮ বছরের দুই পিচ্চি বদমাস ভাগ্নে । উদ্দেশ্য বদগুলো দেখুক, চিনুক, জানুক।
তখন তোলা কয়েকটা ছবি ।
আমার কেনো যেন মনে হয় বাংলাদেশের ল্যান্ডস্কেপের সাথে ইঊক্যালিপটাস গাছ মোটেও যায় না। আরও নির্দিস্ট করে বললে, স্থানীয় গাছগুলোর সবুজ রং এর টোন, সেপ...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২০বার পঠিত
কম্পিউটার কার্টুন ঃ ভবিষ্যৎ প্রজন্ম
২৯ শে এপ্রিল, ২০০৬ রাত ৩:৪৪
মন্তব্য নিষ্প্রয়োজন !!!
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৭বার পঠিত
মোবাইল বিভ্রাট
১৯ শে মার্চ, ২০০৬ দুপুর ২:২৩
আমারএক বান্ধবীকে মোবাইলে কল করার চেষ্টা করছিলাম । হঠাৎ শুনি কোকিলকণ্ঠী
বলছেন "দুঃখিত, এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইলের মালিক এই মুহূর্তে গাছের ডালে দোল খাচ্ছেন । গাছ থেকে নেমে এলে অনুগ্রহপূর্বক একটু পরে চেষ্টা করুন" । তারপর সেই একই কথা ইংরেজীতে বললেন।
আমি...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩২বার পঠিত




