আমার লেখায় আমি

ফটোগ্রাফির তিরতীয় পাঠ

২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪২

শেয়ারঃ
0 4 0

আগের পোস্ট গুলান পরতারেন এইহানে:
ফটোগ্রাফির প্রথম পাঠ
ফটোগ্রাফির দ্বিতীয় পাঠ

শাটার স্পিড (Shutter Speed)

আপনের বাসায় জানলা আসে না ? ওই জানালায় পরদা আসে না? অ্যাপারচার যদি হয় এই জানালার সাইজ তাইলে শাটার হইলো সেই জানালার পরদা । লেন্সের ভিতর দিয়া আইসা, অ্যাপারচাররে পাস করার পর, যেই আলু মিয়া (Light) ক্যামরার ভিতরে আসলো, তিনি কতক্ষণ ক্যামরার ভিতরে থাকবেন সেইটা ঠিক কইরা দেয় শাটার স্পিড ওরফে পর্দার গতি ভাইজান।

এইডাতো আবুলেও বুঝে যে, পরদা যদি অল্প সময় খুইলা রাখি তাইলে ঘরে আলো কম সময় ধইরা ঢুকবো, আর পরদা যদি সারা জীবনের লাইগ্গা খুইল্লা রাখি তাইলে দিনের বেলায় আলো ঢু্কতেই থাকবো, মানে বেশি সময় ধইরা ঢুকবো। (আর রাইতে ঢুকবো মশা :D )

শাটার স্পিডের একক হইলো সেকেন্ড। শাটার স্পিড যদি কই 1/4 sec তার মাইনে হইলো, আলোটা ১ সেকেন্ডের ৪ ভাগের এক ভাগ সময় মাত্র ক্যামেরার সেনসর অথবা ফ্লিমের উপর পড়বো। যদি শাটার স্পিড হয় 8 sec তাইলে সেনসর অথবা ফ্লিমের সামনের পরদাটা ৮ সেকেন্ড ধইরা খুলা থাকবো। অনেক সময় একটা কথা শুইনা থাকবেন কাউরে কাউরে কইতে যে "ফটুকটা স্লো শাটার স্পিডে তোলা হইসে"। স্লো শাটার স্পিড মানে হইলো এট্টু আইলশা টাইপের শাটার স্পিড যেইটা বন্ধ হইতেই চায়না।

একটা ক্যামারায় শাটার স্পিডগুলা সাধারনত এইরকম থাকে :

1/8000 s
1/4000 s
1/2000 s
1/1000 s
1/500 s
1/250 s
1/125 s
1/60 s
1/30 s
1/15 s
1/8 s
1/4 s
1/2 s
1 s
2 s
4 s
8 s
B - এইডা মানে বাল্ব। এইডা সিলেক্ট কইরা যতক্ষন বাটন টিপ্পা রাখবন ততক্ষন শাটার বন্ধ হইবো না।

এট্টু খিয়াল কইরা দেহেন, উপরে বা নিচে যাইতে শাটার স্পিড হয় ডাবল হইতাসে, না হয় অর্ধেক হইতাসে। যেমন ১/২ সেকেন্ড থেইকা বারলে হয় ১ আর কমলে হয় ১/৪. এই অর্ধেক আর ডাবল হউনের সম্পর্কটা অ্যাপারচারেও আসে। দেইখেন খেয়াল কইরা। সামনে যখন আই.এস.ও নিয়া কথা কমু তখন দেখবেন ওইহানেও একই তামশা।

শাটার স্পিড কমায় বাড়ায় ফটুতে অনেক রকম মজা করন যায়। ধরেন একটা ব্যস্ত রাস্তায় আপনে যদি স্লো শাটার স্পিড দিয়া ফটুক তুলেন তাইলে দেখবেন গাড়ি গুলার হেড লাইট আর টেল লাইট একটা লম্বা শাদা আর লম্বা লাল রেখার মতো তৈরি করসে। অনেকটা এইরম:



আবার শাটার স্পিড বাড়ায় দিয়া (ধরেন 1/200 sec) যদি কনো ঝরনার ফটুক তুলেন তাইলে পানি গুলা বরফের লাহান ফিরিজ হয়া গেসে। যেমুন:



তাইলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? অ্যাপারচার দিয়া আলোর পরিমান কন্ট্রোল করন যাইতাসে আর শাটার স্পিড দিয়া কন্ট্রোল করন যাইতাসে এই আলোটা কত সময় ধইরা সেনসর/ফ্লিমের উপর পরবো।

আমার নেকষট কেলাসে (খিক খিক) আই.এস.ও নিয়া লিখুম নে। ওহন আমার একখান ফটুক দেহেন। কাইলকা বিকালে তুলসি। ফটুকের নাম : Hide and Seek.

 

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৬
মানুষ বলেছেন: গুড পোষ্ট। ভালা পাইছি
২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: থেংকু....আপনে খুবি ভালা "মানুষ" :)

২. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৭
অলস ছেলে বলেছেন: অপেক্ষা করছিলাম। এখন পড়ি। + ও আগেই দেই, গত দু'টিতে দিয়ে ঠকিনি :)
২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: :) কি সুনদর কমেন্ট। মনটাই ভালা হইয়া গেলো...

৩. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫১
গুরু ভাই বলেছেন: আমি তো এই রহম কিছুই খুজতাছিলাম...
খারান আগের গুলা পইড়া লই...

আমার একখান কোয়েরি আছে, এট্টু দ্যাহেন!
২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: আপনের পোস্টে বিশাল মন্তব্য দিসি...দেইখেন... :)

২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: থেংকু.. এক্কেরে গুরু বানাই লাইলেন? গুরু ভাই না আবার মাইন্ড করে :)

২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: হ পড়েন আরাম কইরা...

আমি বাসায় যাই...এহনো অফিসে :(

৬. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:১১
আহমেদ রাকিব বলেছেন: মচৎকার হইছে। চালাইয়া যান আমি সাথে আছি। ছবি গুলান কি আপনের তোলা?
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: খালি এটাচ করাটা আমার তোলা... আর উদাহরনে ব্যবহার করা ফটো গুলা নেট থেইকা অনুমুতি নিয়া ব্যবহার করা হইসে :)

৭. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৩
ফা্রুক হাসান বলেছেন: +++। কিন্তু ভাইজান প্রিয়তে নিমু কেমনে???
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: হেউডা তো জানিনা....নুটিশ বুডরে জিগাইতারেন :)

৮. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৪
অলস ছেলে বলেছেন: পোষ্টগুলোতে শেষে দেয়া আপনার তোলা ছবির এপারচার, সাটার স্পীড, আই.এস.ও এবং অন্য মেজারমেন্টগুলো কষ্ট করে লিখে দিলে আরো ভালো লাগতো।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: এই লন দিয়া দিলাম:

ক্যামেরা: Canon 450 D

অ্যাপারচার : 5.6
শাটার স্পিড: 1/250
আই.এস.ও : 200

মিটারিং : Center Weighted Average
লেন্স : Canon ES 55-250 IS
এক্সপোজার প্রোগ্রাম : Aperture Priority

আর কিসু কি লাগবো? লাগলে আএয়াজ দিয়েন.. :)

৯. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৫
বৃহস্পতি বলেছেন: ধন্যবাদ নিবেন নাকি ধইন্ন্যা পাতা নিবেন।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ধইন্যা পাতাই দেন.. মুড়ি চানাচুর বাসায় আসে :)

১০. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৬
শেখ মিলন বলেছেন: ভালা লাগচে। ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদের জন্যে থেংকু :)

১১. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৩
নিঃসঙ্গ বলেছেন: দারুন লেখছেন আপনার মত স্যারেরই আমার দরকার :)
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: সের হইতাম সাই না... :( বুড়া বুড়া লাগে

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: ঠিকাছে... চালাও কাদিরা... (কাদিরা কে? আমি জানিনা..আমার ফুপারে কইতে শুনসি.... শাবাশ চলুক চলুক বুঝাইতে হইলে উনি কয় চালাও কাদিরা :)

১৩. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫২
রাহী বলেছেন: পরের পাঠ কবে আসতেছে? দেরী করলে খায়া ফালামু.... জলদি লেখেন....
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: রাত হইসে তো.. আর দেরি কইরেন না...ডিনার টা খায়াই ফালান... :)

১৪. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৮
রায়হান(তন্ময়) বলেছেন: হু চালাও কাদিরা একসময় আমরাও বলতাম (ছোটবেলায়) কিন্তু কাদিরা যে কে তা জানিনা। ধন্যবাদ। :)
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: থেংকু :)

১৫. ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৪
দ্বিধাহীন বলেছেন: এক কথায় অসাধারণ হইসে।
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: ওহ.. :D আমার দাতডি সবডি বাইর হইয়া গেসে কমেন্ট পইরা :D

১৬. ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৬
যীশূ বলেছেন: Hide and Seek. - ছবিটা কইত্যে তুলছেন?
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: আমগো বাসার ছাদে .. বিকাল ৪/৫ টার আলোতে.. মডেলের নাম "নাবিলা" ..আমার কাজিন... দীপশিখা কিন্টারগারডেন স্কুলে কেজিতে পরে :)

১৭. ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৫
কালপুরুষ বলেছেন: চমৎকার বর্ণনা ও বিশ্লেষণ। ভাল লাগলো।
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: আপনেরে আমি আর আমার বউ ভালা পাই :)

১৮. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩২
যীশূ বলেছেন: ছবিটা ভালো হইছে।
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: থেংকু :)

১৯. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৪
আনিকা বলেছেন: হুমম.... আমিও শিখতে চাই... তুমি আজকর রাত থেইকাই ক্লাস নিও.. ঠিকাছে? তয় ঘুমাই গেলে জাগাইয়া দেওনের দায়িত্ব তোমার... :)
৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: তুমি ঘুমায় যাওনের আগে তো আমিইই ঘুমায়া শেষ :)

২০. ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৯
প্রচেত্য বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা
এরকমই কিছু চাইছিলাম অনেকদিন

ভাল কথা, ফটোগ্রাফি করার জন্য একটা ভাল ক্যামেরার খরচ কেমন পড়বে ?
মিনিমাম এবং ম্যাক্সিমাম

আর ভাল ফটোগ্রাফি দক্ষতা আনার জন্য মূল কি বিষয় জানা এবং দক্ষতা অর্জন করা উচিত বলে আপনি মনে করেন।
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: ফটোগ্রাফি করার জন্য একটা ভাল ক্যামেরার খরচ কেমন পড়বে ? এইটার রেঞ্জটা আসলে বিশাল। বাজারের সবচেয়ে কমদামি ভাল এস.এল.আর নাইকন ডি৪০ এর দাম ৩৯ হাজার আবার নাইকনেরই ডি৩এক্সের শুধু বডির দাম (লেন্স ছাড়া) দাম ৬ লাখ টাকার মতো। কেননের রেঞ্জটাএ এই রকমই। আবার যদি কমপ্যাক্ট ডিজিটাল কিনতে যান তবে দামটা পরবে ৬ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। আপনাকে আসলে ঠিক করতে হবে আপনি কি প্রথমেই এস,এল,আর দিয়ে শুরু করবেন, নাকি আমার মতো সময়ের সাথে সাথে সাধ্য চেঞ্জের সাথে ক্যামেরাও বদলাবেন.. :)

ভাল ফটোগ্রাফির মুল বিষয় একটাই, দেখার চোখটাকে উন্নত করা। আর দশটা মানুষ যেভাবে একটা বিষয় দেখে আর একজন ফটোগ্রাফার যেভাবে দেখে সেটা এক নয়। কারন আর সবাই দেখে আর একজন ফটোগ্রাফার দেখে এবং দেখায়।

আমি মনে করি, দক্ষতা অর্জনটা ফটোগ্রাফির ক্ষেত্রে পুরোটাই নির্ভর করে এর প্রতি ভালবাসা আর চর্চার উপর। যতো বেশী ছবি দেখবেন, ছবি নিয়ে চিন্তা করবেন আর যতো বেশী ছবি তুলবেন... ততো বেশী দক্ষ হবেন।




মনে হয় চান্স পাইয়া বকতৃতা বেশী দিয়া ফালাইসি... বিরক্ত কইরা থাকলে ছরি :)

২১. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: প্রথম ছবি টা অসাধারণ হইছে ভাই
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: থেংকু থেংকু.. অনেক খুশী হইলাম :)

২২. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৪
রোহান বলেছেন: ভালো লাগলো। শাটার স্পীডের কথা শুইনা মন খারাপ হইয়া গেলো। আমার নাইকন এস ৫০০, শাটার স্পীড কন্ট্রোল করা যায় না। এস এল আর কিনার পয়সা নাই :-( আই এস ও নিয়া জলদি লিখেন।
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: প্রবলেম নাই রোহান ভাই.. আমি মাতরো গত মাসে এস.এল.আর কিনসি আর ফটোগ্রাফি শুরু করসি ২০০৬ থেইকা.... ক্যামেরার ভুমিকা একটা অবশ্যই আছে কিন্তু সেইটাই সবকিছু না... আপনি ৪/৫ হাজার টাকার মধ্যে ফ্লিম এস.এল.আর পাবেন। প্র্যাকটিসের জন্য কিনে ফেলার চেষ্টা করতে পারেন একটা...ইচ্ছা আছে ডার্করুম টেকনিকস নিয়াও কিছু লেখার ....

ধরেন ফ্লিমে ফটো তুললেন, ১০০-১২০ টাকা ফ্লিমের দাম। আর ডেভেলপ করতে নিবে ২৫ টাকা। নেগেটিভ দেখে পছন্দ হইলে প্রিন্ট করাইলেন নাইলে ফ্রেন্ড কারো নেগেটিভ স্কেনার থাকলে ডিজিটালে নিয়া নিলেন...

আজকে মনে হয় উপদেশ দেওনের ভুতে পাইসে... সমানে গিয়ান দিতাসি মাইনসেরে... :)

২৩. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৮
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: কিছুক্ষণ আগে আপনার এ পোস্টের সন্ধান পেলাম। এক এক করে সব পড়লাম। শেখানোর পদ্ধতি সত্যি অসাধারণ সহজবোধ্য। এরকম কিছু একটা খুঁজছিলাম। পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আপনার কাছ থেকে ফটোগ্রাফির শুরু থেকে শেষ অবধি (!!) ধাপে ধাপে সবকিছুই শেখার (পোস্টের) আশা করছি। বন্ধ কিংবা দেরি করবেন না প্লিজ, প্লিজ প্লিজ...................... প্লিজ।
৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: থেংকু আবুল হোসেন ভাই... লিখতে তো চাই.. কিন্তু ঠাইম ফাই না :(

কেউ যদি আমার কথাগুলা লিক্ষা দিত..... আমি কইতাম আর হে খালি লিখতো...আমার বাংলা টাইপিং অনেক স্লো :(

২৪. ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৮
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
লেখক বলেছেন: .........................................................................
.............................................................................
কেউ যদি আমার কথাগুলা লিক্ষা দিত..... আমি কইতাম আর হে খালি লিখতো...আমার বাংলা টাইপিং অনেক স্লো



যদি ফাজলামো =p~ না করে বলে থাকেন তবে আমি রাজি।

৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: ঠিকাছে আপনারে তাইলে বুকিং দিলাম... টাইম মতো আওয়াজ দিমুনে :)

২৫. ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৯
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
আওয়াজ, পোস্ট সবকিছুর অপেক্ষায় থাকলাম। আজকে কি আইএসও নিয়া পোস্ট রেডি হইতাছে?
৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: হ লেখা শুরু করসি ড্রাফট এ। অফিসের কাম কাইজ শেষ করলাম মাত্র :)

২৬. ৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
(রনক) বলেছেন: আমার পিচ্চি বইনটারে তুই কাপড় চোপড় দিয়া পেচাইয়া এক্সপেরিমেন্ট করাতছ ।

তোমারে মাইনাচ
৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: না মানে ইয়ে..রনক ভাই.. লুক এট দা ব্রাইট সাইড.. ওর মডেলিং করার উজ্জল সম্ভাবনা তৈয়ার হইতাসে... :)

২৭. ৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
তানভীর আহমেদ সজীব বলেছেন: চমৎকার তথ্যবহুল লেখা...একমাএ গন্তব্য...সোজা প্রিয়তে...

থ্যাংকু ফয়সাল ভাই
৩১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: গন্তব্যে পউসাইতে পাইরা আমিও অনেক খুশি হইসি :) আপনারেও থ্যাংকু :)

২৮. ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৮
সুপার গ্লু বলেছেন: গুরুর লেখা অনেক চমৎকার; প্লাসাইলাম;
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: :) গুরু খুশি হইসে বৎস

২৯. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০১
অন্যরকম বলেছেন: + *

এই পোস্টগুলা যদি আরও ১ বছর আগে পাইতাম তাইলে ফিল্ডে কাম করনের সময় যেই ফটুকগুলা তুলছিলাম, সেইগুলান আরও ভাল কইরা তুলতার্ম! :(
১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৩

লেখক বলেছেন: ব্যাপার না... বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ফিল্ডস :)

৩০. ১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫২
গোলাম রসূল মারুফ বলেছেন: আহা বড় বালা পাইলাম। ফটোগ্রাফির উপরে এমন খুব কমই পাইছি।
১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: ফটোগ্রাফির উপরে উঠতাম সাই না... যুদি পইরা যাই..... :)

৩১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
রাহি বলেছেন: 'প্লাস' দিতে আমি মনে হয় একটু কইরা লাইছি...
৩২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০২
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: প্রফেসর সাহেব... লেকচার ব্যপক জোশ!
৩৪. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৯
হামিদ পায়োনিয়ার বলেছেন: শাটার স্পিড কমায় বাড়ায় ফটুতে অনেক রকম মজা করন যায়। ধরেন একটা ব্যস্ত রাস্তায় আপনে যদি স্লো শাটার স্পিড দিয়া ফটুক তুলেন তাইলে দেখবেন গাড়ি গুলার হেড লাইট আর টেল লাইট একটা লম্বা শাদা আর লম্বা লাল রেখার মতো তৈরি করসে। অনেকটা ঔইরকম....

লেখাটা পড়ে আমি এখন নিজেকে অনেক জ্ঞানি ভাবতেছি। কারন আগে ভাবতাম- এই ছবিগুলো সম্ভবত ফটোশপে তেরী করা।

ধন্যবাদ এবং ১বস্তা প্লা+চ দিলাম। লইয়েন কিন্তু........................
৩৫. ১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৬
রাষ্ট্রপ্রধান বলেছেন: ভাল ফটোগ্রাফির মুল বিষয় একটাই, দেখার চোখটাকে উন্নত করা।
৩৬. ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫২
টেকি মামুন বলেছেন: চরম বহুত কিচু জানলাম
৩৭. ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৬
রাষ্ট্রপ্রধান বলেছেন: কিনলাম , পারলাম না ঠেকাই রাখতে :-B :-B :-B

 

মোট সময় লেগেছে ১.০৪২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি হয়তো অন্যরকম, আমরা সবাই কি না?
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ