somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটোগ্রাফির দ্বিতীয় পাঠ

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমডা পরতারেন এই হানে: ফটোগ্রাফির প্রথম পাঠ

আগের পোস্টে লিখসিলাম এক্সপোজার কি তা নিয়া।এক্সপোজার কন্ট্রোল করা হয় তিনটা জিনিষ দিয়া: অ্যাপারচার (Aperture), শাটার স্পিড (Shutter Speed) আর আই.এস.ও (ISO) । এই তিন বস্তু কি খায় না মাথায় দেয় ...এই ডা আজকা আমরা দেখমু।

অ্যাপারচার (Aperture)

অ্যাপারচার এর খাস বাংলা হইলো গিয়া ফুটা :P। ক্যামেরায় যে লেন্স থাকে সেইখানে প্রথমে থাকে কিছু কাচের জিনিষপাতি (Glass Elements) তার ঠিক পরেই থাকে অ্যাপারচার । অ্যাপারচার যতো বড় হইবো মানে ফুটা যতো বড়ো হইবো, ক্যামেরার ভিতরে ততো বেশি আলো ঢুকবো । আবার অ্যাপারচার ছুডু হইলে আলো ঢুকবো কম কম। তার মানে দাড়াইলো যে ক্যামেরার ভিতরে কি "পরিমান", আমি আবার বলতাসি "কি পরিমান" আলো ঢুকবো, সেইটা আমরা নিয়ন্ত্রন করতে পারি এই অ্যাপারচার দিয়া।

মজার জিনিষ হইলো, অ্যাপারচারের ব্যাপারটায় একটু ঘিরিঙ্গি লাগায় দিসে এর স্রষ্ঠারা। ঘিরিঙ্গিটা হইলো, অ্যাপারচার বুঝানোর জন্য যে ভ্যালুটা দেওয়া থাকে, ওইটার সাথে ফুটার সাইজের সম্পর্ক পুরা উল্টা। মানে অ্যাপারচার ভ্যালু যত বাড়বো, ফুটার সাইজ ততো ছোট হইবো আর অ্যাপারচার ভ্যালু যত কমবো, ফুটার সাইজ ততো বড় হইবো।

এইডা শিখার পরের কয়দিন অনেক ধান্দা লাগতো মাথার ভিতর। ভ্যালু বেশি মানে ফুটা ছোট... না কি জানি...সব কেরম আউলায় যাইতো। কিন্তু পরে বুঝলাম আমি শুধু খিয়াল রাখুম আমার কি দরকার? অ্যাপারচার বড় না ছোট? .. এইটাই মেইন... ভ্যালুটা ওই অনুযায়ি বাড়ানি কমানি তো যাইবোই।

অ্যাপারচার বাড়ায়া কমায়া ছবিতে অনেক তেলেসমাতি করন যায়। যেইটারে কয় ডেপথ অফ ফিল্ড (Depth of Field)। কিন্তু আজকে ডি.ও.এফ ব্যাখ্যা করুম না, তাইলে যা শিখলেন তা পেস পুস লাইগা যাইতে পারে। আরেকদিন এই ভেপারে আলুচনা হইবেক :) । তয় আমাগো যীশূ ভাই এর কথাগুলান এই খানে খুবই কামে লাগবো। যীশূ ভাইবলেছেন: "একটা সহজ উদহারণ দেই। ধরেন আপনারে একটা সুক্ষ জিনিস আকতে দেয়া হলো। আপনার সামনে মোটা তুলি আছে আবার চিকন তুলিও আছে। আপনে জিনিসটা আকার সময় কোন তুলিটা ব্যবহার করবেন। নিশ্চয়ই চিকনটা। কেননা মোটা টা দিয়া আঁকলে রংটা ছড়াইয়া যাবে, সুক্ষভাবে জিনিসটা আঁকা যাবে না। তাই কোন ছবির শার্পনেসের জন্য ফুটাটা যত ছোট হবে, আলো তত তিক্ষ্ণ হবে আর ছবি তত সুক্ষ হবে।"

অ্যাপারচার এর সুচক হইলো f . অনেক সময় f এর পরে একটা "/" ও দেয়া হয়। আরেকবার মনে করায় দেই f যতো কম, ফুটা ততো বড়। f এর ভ্যালু কি কি হইতে পারে তার একটা ছবি এইখানে দিলাম:



দেহেন অ্যাপারচার চেঞ্জ হইলে কি চেঞ্জ টা আসলে হয়:



আজকা তাইলে এই পর্যন্তই থাক। শাটার স্পিড আর আই.এস.ও শিখুমনে পরের পুস্টে। আমার দুইখান ফটুক দিয়া দিলাম আপনাগো চোখ এর লাইগা (for your eyes only :P ) হেপ্পি ফটোগ্রাফি ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৪
২৭টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×